Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আপনি ‘শহিদ’, হে সুজেট!

FB_IMG_1741937375829
Satabdi Das

Satabdi Das

School teacher. Writer-Activist.
My Other Posts
  • March 15, 2025
  • 9:10 am
  • One Comment

কোনো মহৎ উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে কেউ মারা গেলে তাঁকে ‘শহিদ’ বলার চল। আমরা যারা পিতৃতন্ত্রের বিরোধিতা করি, ধর্ষণের বিরোধিতা করি, ভিক্টিম ব্লেমিং-এর বিরোধিতা করি, তাদের কাছে আপনি ‘শহিদ’, হে সুজেট! আমার কাছে তো বটেই। অন্য নারীবাদীদের কাছে কি নয়?

সুজেট, আপনি যখন ধর্ষিতা হন, তখন আমি অন্তঃসত্ত্বা। আর গৃহহিংসায় নির্যাতিতা। আপনার জন্য একটাও মিছিলে আমি হাঁটতে পারিনি, সেটা এখনও একটা আক্ষেপ। এক লাইন লিখতেও পারিনি৷ তখন আমি যা লিখি, যা ভাবি, তার কোনোকিছুর উপর নিজের ভরসা ছিল না। আপনাকে আমি কিছু দিতে পারিনি, আপনি আমায় অশেষ দিয়েছেন।

তখন জানতাম, একদিন আমি বিবাহবিচ্ছিন্ন হব। কোনো একদিন। আমি যখন বিবাহবিচ্ছিন্ন হব, তখন আমার ধর্ষণ হলে সংবাদপত্র বলবে, ‘একটা ডিভোর্সী নষ্ট মেয়ে’, তা আমি বুঝছিলাম। বুঝতে পারছিলাম, সিংগল মাদারের ক্লান্ত লাগে অথচ তার নিজের মতো অবসর কাটানোয় বিধিনিষেধ আছে। সব বুঝছিলাম আপনাকে দেখে আটাশ বছরের আমি। তৈরি হচ্ছিলাম মনে মনে। নাটকীয় ভাবে পিছন ফিরিয়ে আপনাকে বসানো হত চ্যানেলের স্টুডিওতে, তাও আবার অন্ধকারে।

তারপর আপনি একদিন ঘুরে বসলেন। আলো এসে পড়ল রুক্ষ্ম মুখে, অবাধ্য কোঁকড়া চুলে। সেদিন রাষ্ট্রের ধর্ষিতাকে দেখার চোখ কি যে ধাক্কা খেল! সেই রাষ্ট্রব্যবস্থা, যার মুখ্যমন্ত্রী আপনাকে ‘মন্দ মেয়ে’ ঘোষণা করেছিলেন! স্রেফ ঘুরে বসে আপনি ঘোষণা করলেন, আপনি লজ্জিত নন। লজ্জা ওদের, ধর্ষকদের। সে এক ব্রাহ্ম মুহূর্ত! আপনি শুধু ঘুরে বসে ঘোষণা করেছিলেন, নিজের পাশে নিজেকে দাঁড়াতে হয়। আরও বার্তা দিয়েছিলেন, পাব-এ যাওয়া ‘খারাপ মেয়ে’-র, বিবাহবিচ্ছিন্না সিংগল মাদার ‘খারাপ মেয়ে’-র আলবাৎ ন্যায় চাওয়ার অধিকার আছে।

২০২৪ সালের অগাস্টে যখন রাজ্য আন্দোলিত হল এক ‘ভালো মেয়ে’-র ধর্ষণ ও মৃত্যু ঘিরে, তখন ‘খারাপ মেয়ে’ সুজেটকে আমি মিছিলে কতবার পাশে কামনা করেছি! বারবার প্রশ্ন করেছি, অভয়া ধর্ষিত ও খুন হয়েছে, এটুকু কেন যথেষ্ট নয়? কেন তার ডাক্তার হওয়া, মেধাবী হওয়া, এবং (হাইপোথেটিকালি) ‘দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী’ হওয়া জরুরি? প্রতিজন নির্যাতিতা আমাদের ঘরের মেয়ে, স্নেহের ধন নয় কেন?

আপনি নিপীড়িতা থেকে উত্তীর্ণা, উত্তীর্ণা থেকে আন্দোলক হয়ে উঠছিলেন। মানসিক-শারীরিক কী কী চাপ সহ্য করতে হয়েছে, কল্পনা করতে পারি৷ নাহলে আজ মিছিলে থাকতেন।

হয়ত অবচেতনে কারও কারও পেরে যাওয়া অন্যদেরও উৎসাহিত করে। হয়ত আপনি যে পেরেছিলেন ঘুরে দাঁড়াতে, তার একটা সামান্য প্রভাব আমার ঘর ভাঙতে পারাতেও পড়েছিল!

যখন নিজের ভাবনায়, নিজের লেখায়, আস্থা ফিরেছিল, তখন আপনার কথা অনেকবার লিখেছি। আজও ছাত্রীসমাদের বলি, ‘ভাল মানুষ’ হও, কিন্তু ‘ভাল মেয়ে’ হবে না। ‘খারাপ মেয়ে’ হতে গেলে মদ খাওয়া বাধ্যতামূলক নয়। সমাজনির্মিত লিঙ্গভূমিকার গণ্ডি টপকানো মেয়ে মাত্রই ‘খারাপ মেয়ে’, নিজের হক বুঝে নেওয়া মেয়ে মাত্রই ‘খারাপ মেয়ে’, ধর্ষিতা হলেও মুখ যে লুকোয় না, সে ‘খারাপ মেয়ে।’ সেই ‘খারাপ মেয়ে’ হওয়াটা যে জরুরি, মায়েরা যেন মেয়েদের, শিক্ষক যেন মেয়ে বা প্রান্ত লিঙ্গযৌনতার পড়ুয়াদের তা শিখিয়ে যান।

একটা অসংবেদনশীল, ভিক্টিম-ব্লেমার, অপরাধীকে-পালাতে-সাহায্য-করা রাষ্ট্রব্যবস্থা আপনাকে শরীরে-মনে ক্ষয়প্রাপ্ত করে মেরে ফেলেছিল। আপনি লড়েছিলেন। ২০১২ থেকে ২০১৫ আপনি নিরন্তর লড়াই করেছিলেন নিজের জন্য, অন্যদের জন্য। তাই, হে শহিদ সুজেট, আপনি অমরত্ব লাভ করেছেন! আজ শাহাদত দিবস।

PrevPreviousসাফাই কর্মীদের স্বাস্থ্য
Nextবালকের ধূলাখেলাNext
5 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rudrani
Rudrani
1 year ago

🙏🙏🙏 অপূর্ব

0
Reply

সম্পর্কিত পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

September 27, 2026 1 Comment

সার্জিক্যাল স্ট্রাইকেরএর সময় পাকিস্তানে ডায়াপারের বিক্রি বেড়ে গিয়েছিল। #একটি ভঙ্গুর অর্থনীতি, নকশালবাদ আর সন্ত্রাসবাদের ছায়া…আমরা সবাই সংকল্প নিয়েছিলাম অনেক হয়েছে অত্যাচার এবার মোদী সরকার। #৫০০

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

September 26, 2026 No Comments

২৪ সেপ্টেম্বর ২০২৬ সংগ্রামী গণমঞ্চ একটি মঞ্চ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই লাগাতার SIR নিয়ে লড়াই করে চলেছে ও এই নিয়ে তার প্রবল বিরোধিতা ব্যক্ত করে

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

September 26, 2026 No Comments

ড্রোনের ঝাঁক: ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সৌদি আরবের উত্তরে থাকা ইরাকে অবস্থিত ইরানের মদতপুষ্ট শিয়া মিলিশিয়া এবং সৌদি আরবের দক্ষিণে অবস্থিত ইয়েমেনের উত্তর ও উত্তর

সাম্প্রতিক পোস্ট

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে

Gopa Mukherjee September 27, 2026

নাগরিকের অধিকার হননকারী প্রতিটি পদক্ষেপ বাতিল হোক

Sangrami Gana Mancha September 26, 2026

যুদ্ধের নেই ছুটি: হরমুজ প্রণালীর পর বাব-এল-মান্দেদ প্রণালী বন্ধ করে দিল হুথি

Bappaditya Roy September 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681566
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]