Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যমের দুয়ারে কাঁটা

SAVE_20210429_174156
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • April 30, 2021
  • 9:48 am
  • No Comments

২০১২ সাল। ডেঙ্গু তখনও স্বমর্যাদা হারায়নি। মেডিসিন বিভাগে রাউন্ড চলছে ডাঃ সরকারের নেতৃত্বে।এক্সট্রা ওয়ার্ড খুলে ভিড় সামলানোর প্রভূত চেষ্টা চলছে এম আর বাংগুর হাসপাতালে। থিকথিক করছে জ্বরের রোগী।

হঠাৎ করেই পাশের পেডিয়াট্রিক ওয়ার্ড থেকে ছুটে এলেন সিস্টার দিদিমনি– ডাক্তারবাবু, প্লিজ একটু পাশের বাচ্চাদের ওয়ার্ডে চলুন।একটা বাচ্চা হঠাৎই সাড়াশব্দ করছে না। রাউন্ড ছেড়ে দৌড় দিলাম।

প্রিম্যাচিওর বেবি। দিন দুয়েক আগে ধরিত্রীপুরে প্রবেশ করেছে মাত্র। স্বল্পবয়সী মা শুয়ে শুয়ে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। হঠাৎই বাচ্চা নীল হয়ে গেল।তারপরই সাড়াশব্দ নেই। পাশে থাকা সিস্টারের চোখে পড়া মাত্রই যাকে সামনে পেয়েছেন ডেকে এনেছেন। ঘটনার বিবরণ শুনে বুঝতে অসুবিধা হয়নি। বুকের দুধ টেনে খাওয়ার শক্তি প্রিম্যাচিওর বাচ্চার তুলনামূলক কমই থাকে। ফলতঃ বাচ্চার পৌষ্টিক পথের পরিবর্তে শ্বাসপথে ঢুকেছে দুধ।তাতেই শ্বাস আটকে বিপত্তি।বড়দের ক্ষেত্রে এমতাবস্থায় বিষম খাইয়ে ওপরওয়ালা ম্যানেজ করিয়ে দেন।কিন্ত এতো একে দুদিনের পথিক, তার উপর প্রিম্যাচিওর।

কথা না বাড়িয়ে বাচ্চাটিকে সাথে সাথে আমার বাম হাতের তালুর ওপর উপুড় করে শুইয়ে দিলাম যাতে ওর পেট আমার বাম বাহুর ওপর থাকে।তারপর ডান হাত দিয়ে বাচ্চাটির পিঠের দিক থেকে মস্তকমুখী চাপ দিলাম। একবার। দুবার। তিনবারের বেলায় বাচ্চা কাশির সাথে গলগল করে বমি করলো।বেশ কিছুটা শ্লেষ্মাভরা সাদা তরল বেরিয়ে এলো মুখ থেকে। মুহূর্তের মধ্যে বাচ্চা আবার চোখ মেলে তাকালো। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হলো।উড়ে যাওয়া প্রাণ পাখি আবার জুড়ে বসলো বুকের খাঁচায়। প্রাণের প্রকাশ হিসেবে কাঁদলো আবার।সিস্টার দিদিমনি ধন্যবাদ দিলেন।কিন্তু স্বল্পবয়েসী অনভিজ্ঞ মা তার বাচ্চাকে “অহেতুক” চাপ দিয়ে বমি করিয়ে দেবার আকস্মিকতায় আমার দিকে ভ্রূ কুঁচকেরক্তচক্ষু নিক্ষেপ করলেন।

আজকাল এই অনভিজ্ঞতার রক্তচক্ষু দেখলে অভিমান হয় না। এক অদ্ভুত মায়া হয়।মায়ার জগতে গুনগুন করি ,“তোমার কর্ম তুমি করমা, লোকে বলে করি আমি”। সকলি তাঁর ইচ্ছা।

আসলে আমি যা করেছিলাম, একে বলে “হেমলিক’স ম্যানুভার”। শ্বাসপথে হঠাৎ কিছু আটকে শ্বাসরুদ্ধ হলে মুহূর্তের জীবনদায়ী উপশম।অন্যথায় প্রাণপাখি খাঁচাছাড়া।

বড়দের ক্ষেত্রে কি করা যাবে? প্রাথমিকভাবে বিষম খাইয়ে ওপরওয়ালার ম্যানেজ বিফল হলে? বা বিষম খাওয়ার শক্তিটুকুও না কুলোলে? মনে রাখবেন, হাতে মাত্র ৫০  থেকে ১২০ সেকেন্ড।তার বেশি দেরি হলেই এ ভবের লীলা সাঙ্গ।অহেতুক পিঠে কিল দিয়ে সময় নষ্ট না করে রোগির পেছন থেকে দুহাত দিয়ে রোগীকে বেষ্টন করুন যাতে আপনার হাতের বেষ্টনী বুক ও পেটের সংযোগস্থলে থাকে।তারপর শক্তিসঞ্চয় করে পেটের ভেতরদিকে উর্ধ্বমুখী চাপ দিন। সাধারণ ভাবে দুতিনবারের চেষ্টাতেই শ্বাসনালী থেকে বেরিয়ে আসবে অবাঞ্ছিত বস্তুটি। বাঁচবে পরিজনের প্রাণ। যন্ত্রীর যন্ত্র হয়ে প্রাণ বাঁচানোর গরবে গরবী হবেন আপনি।

কিন্তু ধরুন, আপনি একা পথের যাত্রি। আশেপাশে কেউ নেই। খেতে বসে গলায় হঠাৎ কিছু আটকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেনআ পনি।বুঝতে পারছেন, কিন্তু কি করবেন কিছু খুঁজে পাচ্ছেন না। হাতে সময় স্বল্প। এমতাবস্থায় কি করবেন? পাশে থাকা চেয়ারের বা বিছানার কোনে নিজের পেট ও বুকের সংযোগস্থল অংশটি (এপিগ্যাস্ট্রিকরিজিওন) চেপে ধরুন।তারপর জোরে পেটের ভেতরের দিকে নিজে নিজে ঠেলা দিন।আকষ্মিক চাপের ফলে ফুসফুসের মধ্যে থাকা হাওয়ার দমকা ঠেলায় আটকে থাকা বস্তুটি বেরিয়ে আসবে নিশ্চিত। বাঁচবে চাচাকা আপন প্রাণ।

মুহূর্তের সিদ্ধান্ত। ছোট্ট সরল পদ্ধতি। তার বিনিময়ে ধর্মরাজকে বুড়ো আংগুল। জীবনের লাইনে আবার ফিরে আসা।

কিন্তু দুঃখের বিষয়, “যমের দুয়ারে কাঁটা” দেওয়া এ পদ্ধতির প্রচার বা শিক্ষণ জনমানসে তেমন নেই।যার অযাচিত বলি হয় বহু প্রাণ। সঠিক প্রশিক্ষণ ও সর্বোপরি সকলের মিলিত প্রচার নিশ্চিত মৃত্যুকে যেমন রুখে দেবে তেমনই শ্রমভারাক্রান্ত ডাক্তারবাবুকে দেবে অন্য প্রাণ বাঁচানোর সুযোগ ও পরিশেষে অনভিজ্ঞ রক্তচক্ষুর হাত থেকে নিষ্কৃতি।

PrevPreviousহারামি ডাক্তার বনাম হরেনবাবু
Nextসবার জন্য স্বাস্থ্যের দাবী তোলাই আজকের সময়ের কাজNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

August 4, 2026 No Comments

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

August 4, 2026 No Comments

রাজ্যে নতুন সরকার গড়তে না গড়তেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এক নতুন ভয়ঙ্কর গুণ্ডা দমন আইন এনেছে বিজেপি সরকার। আপাতত সেটি আদালতের বিচারাধীন। আইনটির

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

August 4, 2026 No Comments

২৭শে জুলাঈ ২০২৬ ফেসুবুক লাইভে আলোচিত।

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

সাম্প্রতিক পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

Satya Sagar August 4, 2026

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

Parichay Gupta August 4, 2026

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

Dr. Punyabrata Gun August 4, 2026

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658063
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]