Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

খোক্কসের কনফেশন

IMG_20201112_091633
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • November 12, 2020
  • 9:29 am
  • One Comment

Differently abled বাচ্চাদের ক্লাস করি আমি| মজা করেই করি| বাচ্চারাও মজা পায়| দুপক্ষে মজা লোটালুটি করতে করতে কেমন এক মালার মত প্রীতি জন্মায়| ক্লাস শেষে বাড়ি ফিরি যখন —তখন বিকেল হব হব| আমার কিন্তু তখনই মনে হয় –চাঁদ তো উঠে গেছে| অনেক চাঁদ আর চাঁদমালাটা দুলছে আমার বুকে| বুকে —বুকে|

বুকের সম্পর্কে ভুল হয় বোধহয় সবচেয়ে বেশি| বলুন? সেদিনও ভুল হল আমার| বেশি ভালোবাসতে গিয়ে ভালোবাসার অনর্থক এক প্রকাশ ঘটালাম| খুব খুব কষ্ট দিয়ে ফেললাম ভাই মেয়েটাকে| স্প্যাস্টিক — হাঁটাচলা করতে পারে না একেবারে| তবে জীবনকে খানিকটা বুঝতে পারে নিজের মতো করে| আর দেখুন আমি কী মূর্খ! এতকাল এই ধরনের বাচ্চাদের পড়িয়েও তাদের এই নিজের মতো করে বোঝাকে পাত্তাই দিলাম না| যেহেতু আমাদের মতো করে বোঝাবার ক্ষমতা নেই ওর ধরেই নিলাম –এ ব্যাটা কিছু বোঝে না| ফলে মেয়েটার সামনেই ওরই নিরাপত্তা নিয়ে ওর মায়ের সাথে আলোচনা শুরু করলাম|

খেয়াল করলাম না —ও শুনছে , ও দেখছে আমার একগাদা উদ্বেগ| কেবল নিজের ভালোবাসার ঘোরে মাথায় রইল না – এ মেয়ে ক্লাসে সবথেকে আদানপ্রদান করে আমার সাথে| মাথায় রইল না –পড়াতে পড়াতে আমি যেমন ওকে বুঝি ও বোঝে আমাকে| ম্লান হতে থাকা মুখটির দিয়ে একবারও না তাকিয়ে ওর মাকে বললাম –” আগামী দিনে আপনারা চলে গেলে কে দেখবে ওকে? এখুনি চেনাজানা একটি হোম ঠিক করুন|

এখানেই কি শেষ হল আমার over protective ভাবাবেগ? আরো পরামর্শের ঝোঁকে তৎক্ষণাৎ সাজিয়ে ফেললাম এক বিপদজনক বেদনার বাক্যবন্ধ| যা এই ধরণের অর্ধেক বোঝা শিশুর (Specially Spastic) মনে মুহূর্তে মারতে পারে রাক্ষুসে ঝাঁকুনি| মাকে বললাম –“আপনার গয়নাগুলো বিক্রি করে fixed করে ফেলুন টাকা্টা| ও তো আর গয়না পরবে না| টাকা থাকলে কাজে লাগবে| আপনার বালাগুলো বিয়ের দুটো বালা আছে বলছিলেন না? ওগুলো আগে বেচে দিন –সোনার দাম উঠেছে তো এখন| বলেই যাচ্ছি| থামছি আর না|

হঠাৎ —-কানের পাশে কে যেন গরম নিঃশ্বাস ফেলছে না?. চমকে চোখ ফেরাই| লম্বা পা বাড়িয়ে পিছন ঘষে ঘষেই কখন যেন আমার একদম কাছে চলে এসেছে সে| শুনতে শুনতে কেমন যেন শক্ত হয়ে উঠছে| কাঠ শুকনো চোখ বড় বড় দুটো গোল্লা হয়ে উঠেছে|

জোরে জোরে ঝাঁকাতে লাগল হাত| –“এতো শক্ত কেন রে তোর হাত? রোগা হাতের শিরাগুলো অব্দি ফুলে উঠেছে! যেন এখনি একগাদা ফেটে রক্ত বেরোবে! গয়নাহীন হাত ঘুরিয়ে ঘুরিয়ে কী দেখছিস কী এত? কী ইইই?

চোখে তার জল নেই| বেঁকে আছে ঘাড়খানি| কী জানি ভাবতে লেগেছে সে| মনে হচ্ছিল এখন যদি দশটা ঘুষিও মারতে লাগি তাকে ঠিক অমনি করেই বেঁকে থাকবে সে| অমনি ঝুলেই থাকবে তার পুরু দুখানি ঠোঁট| অনর্গল থুতুতে ভিজবে আর ক্রমাগত নির্বাক হতে লাগবে|

ঠিক করিনি সেদিন| নিরাপত্তা নিয়ে ভাবতে গিয়ে নিরাপত্তার অভাবকেই ছড়িয়েছিলাম তার মধ্যে| একটু একটু করে| ঠিক যেমন মহামারীতে গজানো ক্লাব করুণা ঢালে খাদ্যহীনকে| এক পশলা ভিক্ষে —ফেসবুকে তার বেদম উল্লাস| ঘর ভেঙেছে সোন্দরবনে — নৌকায় গান গেয়ে চলেছে ত্রাণে| কে কত টাকা দিয়েছে নামসহ লিস্টি| পাশ আর ফেলের লিস্টির থেকেও গরম ভাপ দেয় খয়রাতের ফলাফল| –ঠিক ওমন| আমি শালা ওমনই ফালতু হয়ে গিয়েছিলাম সেদিন| আমার করুণার ঢেউয়ে ভালোবাসা ভেসে চলে যাচ্ছিল রে| ওমা! আমি ঝপাং করে ধরি আগে|

থাক আমায় জড়িয়ে| লাল চুড়ি ছাড়া শুধু দুটো হাতে| এ যে আমার বিদ্যেধরের মালা গো| আর ছিঁড়ি কখনো?

ক্ষমা করে দিবি| ফটটাস ক্ষমা|

PrevPreviousমাদাম কুরি ও রেডিয়াম কন্যারা
Nextকোমর ব্যথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shaswati Palit
Shaswati Palit
5 years ago

বড্ড স্পর্শকারতার

0
Reply

সম্পর্কিত পোস্ট

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

Surging Price

August 1, 2026 No Comments

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

Surging Price

Dr. Sumit Banerjee August 1, 2026

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657080
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]