Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উচ্চরক্তচাপের জটিলতা

IMG_20201022_204018
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • November 30, 2020
  • 5:56 am
  • No Comments

ছোঁয়াচে নয় এমন অসুখগুলোর মধ্যে অন্যতম উচ্চরক্তচাপ, যাতে সারা পৃথিবীতে অনেক মানুষ আক্রান্ত। এই রোগে ধমনীর দেওয়ালে দীর্ঘদিন ধরে রক্তের চাপ এতোটা বেশি থাকে যে তা থেকে শরীরের নানা ক্ষতি হতে পারে।

আমাদের হার্ট কতোটা রক্ত পাম্প করছে আর সেই রক্ত ধমনী দিয়ে যাওয়ার সময় কতোটা বাধার সম্মুখীন হচ্ছে তা দিয়ে নির্ধারিত হয় ধমনীর রক্তচাপ। হার্ট একেক বারে যতো বেশি রক্ত পাম্প করবে আর ধমনী যতো সঙ্কীর্ণ হবে রক্তচাপ ততো বেশি হবে।

সমস্যাটা হল—কারুর উচ্চরক্তচাপ আছে এটা বোঝার। বছরের পর বছর রক্তচাপ বেশি, অথচ রোগীর কোনও কষ্ট নেই—এমনটাই বেশি হয়। তার মানে কিন্তু এমনটা নয় যে বেশি রক্তচাপের জন্য রক্তনালী বা হার্টের কোনও ক্ষতি হচ্ছে না। রোগীর অজান্তেই ক্ষতি হয়ে যেতে থাকে, অনেক সময় রোগ ধরা পড়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো কোনও বড় বিপদ ঘটলে।

তবে ভালো ব্যাপার হল—উচ্চরক্তচাপ নির্ণয় করা সহজ, রক্তচাপ মাপলেই হলো। আর উচ্চরক্তচাপ ধরা পড়লে ডাক্তারের সহায়তায় রক্তচাপ নিয়ন্ত্রণে আনা খুব কঠিন নয়।

তাই ডাক্তারকে দেখাতে গেলে রক্তচাপ দেখিয়ে নেওয়া ভালো।

  • ১৮ বছর বয়স থেকে দু’বছর ছাড়া রক্তচাপ মেপে দেখা উচিত।
  • ৪০ বছর বা তার বেশি বয়সে প্রতি বছরে রক্তচাপ মাপা উচিত।
  • বয়স ১৮ থেকে ৩৯, কিন্তু উচ্চরক্তচাপ হওয়ার ঝুঁকি যাঁদের তাঁদের অবশ্য প্রতি বছরেই রক্তচাপ মাপা উচিত।

উচ্চরক্তচাপের ঝুঁকি কাদের বেশি?

  • বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি বাড়ে। পুরুষদের মাঝ বয়সের শুরুতে, মোটামুটি ৪৫ বছর বয়স থেকে ঝুঁকি বেশি। মহিলাদের ঝুঁকি বেশি ৬৫ বছর বয়সের পর থেকে।
  • যাঁদের পূর্ব পুরুষদের উচ্চরক্তচাপ আছে/ ছিল, তাঁদের উচ্চরক্তচাপের ঝুঁকি বেশি।
  • স্থূল বা ওজন বেশি।
  • শারীরিক পরিশ্রম যাঁরা কম করেন।
  • ধূমপায়ী বা মুখে খাওয়া তামাকের নেশা যাঁদের আছে।
  • নুন যাঁরা বেশি খান।
  • যাঁদের খাবারে পটাশিয়াম কম থাকে।
  • যাঁদের খাবারে ভিটামিন ডি কম থাকে।
  • যাঁরা বেশি মদ খান।
  • যাঁদের মানসিক চাপ বেশি।
  • কিডনির রোগ, ডায়াবেটিস মেলিটাস ও স্লিপ অ্যাপ্নিয়া যাঁদের আছে— তাঁদেরও উচ্চরক্তচাপের ঝুঁকি বেশি।

আসুন দেখি অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপে কি কি হতে পারে?

  • অ্যানিউরিজমঃ উচ্চরক্তচাপের কারণে কোন ধমনীর দেওয়ালে ফুলে ওঠে। সাধারণত অ্যানিউরিজম আস্তে বাড়তে থাকে কোনো উপসর্গ বা লক্ষণ ছাড়াই। বোঝা যায় যখন তা ফেটে গিয়ে রক্তক্ষরণে জীবন-সংশয় বা যখন তা বেড়ে পাশের কোনো প্রত্যঙ্গের চাপ দিচ্ছে বা কোন রক্তনালীর রক্ত প্রবাহ বন্ধ করে দিচ্ছে, তখন।
  • কিডনির ক্রনিক (অর্থাৎ দীর্ঘস্থায়ী) রোগঃ কিডনির রক্তনালীগুলো সঙ্কীর্ণ হয়ে যাওয়ায় কিডনি কর্মক্ষমতা হারাতে থাকে।
  • চোখের ক্ষতিঃ চোখের রক্তনালী ফেটে বা তা থেকে রক্তক্ষরণ হয়ে দৃষ্টিশক্তি কমে, অন্ধত্বও হতে পারে।
  • হার্ট অ্যাটাকঃ হার্টের মাংসপেশির একাংশে রক্তচলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেই অংশ অক্সিজেন পায় না, তার কোষ-কলার মৃত্যু ঘটে। বুকে ব্যথা বা চাপ ভাব, শরীরের ওপরের অংশে অস্বস্তি, শ্বাসকষ্ট—এই উপসর্গগুলো থাকলে হার্ট অ্যাটাক সন্দেহ করতে হবে।
  • হার্ট ফেলিওর বা হার্টের বিকলতাঃ এই অবস্থায় হার্ট শরীরের প্রয়োজন মেটানোর মত যথেষ্ট রক্ত পাম্প করতে পারে না। শ্বাসকষ্ট হয়, দুর্বল লাগে, গোড়ালি-পা-পেট ফুলে যায়, গলার শিরা ফুলে থাকে।
  • প্রান্তীয় ধমনীর রোগঃ এই রোগে পায়ের ধমনীগুলোতে চড়া পড়ে, ফলে রক্ত প্রবাহ কমে যায়। হাঁটলে বা সিঁড়ি চড়লে পায়ের পাতা, পা, পাছায় ব্যথা, খিঁচ, অবশ ভাব, ভারী ভাব হয়।
  • স্ট্রোকঃ এতে মস্তিষ্কের ধমনী অবরুদ্ধ হয় বা ফেটে যায়। হঠাৎ করে হওয়া কমজোরি, মুখ-হাত-পায়ে পক্ষাঘাত বা অসাড় ভাব, কথা বলতে অসুবিধা, দেখতে অসুবিধা—এই সব হল স্ট্রোকের উপসর্গ।
  • এছাড়া স্মৃতিশক্তি খোয়ানো, কথা বলার সময় শব্দ খুঁজে না পাওয়া, কথাবার্তার সময় খেই হারানো—এই সবও উচ্চরক্তচাপের জটিলতা হতে পারে।

মনে রাখবেন—এই জটিলতাগুলো কিন্তু স্থায়ী, বেশির ভাগেরই তেমন চিকিৎসা নেই। তাই উচ্চরক্তচাপ আছে কিনা নিশ্চিত হওয়া, উচ্চরক্তচাপ পাওয়া গেলে তার চিকিৎসা করা—এটাই বাঞ্ছনীয়। আর মনে রাখবেন উচ্চরক্তচাপ এমন একটা রোগ যা সারানো যায় না, রক্তচাপ কেবল নিয়ন্ত্রণে রাখা যায়। তাই ভালো আছি বা রক্তচাপ কম আছে ভেবে ওষুধ বন্ধ করা বোকামির কাজ।

PrevPreviousআমার ডাক্তারি জীবনের ভুলত্রুটি
NextহাঁটাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 1 Comment

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679105
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]