Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ধরা পড়েছে, ধরা পড়েছে

IMG-20200517-WA0027
Dr. Pradipta Ghosh

Dr. Pradipta Ghosh

Medical teacher and General Physician
My Other Posts
  • August 2, 2020
  • 9:33 am
  • No Comments

দাদা, তোমাদের পাড়ায় ধরা পড়েছে শুনলাম?” সকাল সকাল একজন ফোন করে জিজ্ঞেস করল।

কে ধরা, কী ধরা কিছুই বুঝলাম না। চুরি ডাকাতির কোনও খবর তো পাইনি।

” কী ধরা পড়েছে? ” অবাক হয়ে জানতে চাইলাম।

” আরে, করোনা রোগী। জানো না?”

“চোর ডাকাত, অপরাধী ধরা পড়ে জানতাম। রোগীও যে ধরা পড়ে, সেটা সত্যিই জানতাম না। ” এই বলে ফোনটা কেটে দিলাম।

এখন এটাই ট্রেন্ড। ‘ধরা পড়েছে, ধরা পড়েছে’। অথবা, চুপচাপ ছিল, আমরাই তো ধরিয়ে দিলাম। হুহু, বাওয়া শার্লক হোমস আমরাও কিছু কম না।যেন কোন কুখ্যাত অপরাধী বহুদিন ফেরার ছিল, এতদিনে ধরা পড়েছে।

এই অমুককে তো অনেকদিন বাজারে দেখা যাচ্ছে না, কী কেস! করোনা নয় তো? তমুক আজ একটু কাশলেন মনে হলো, সরেজমিনে তদন্ত না করলেই নয়। অমুকের বাড়ির সব দরজা জানলা বন্ধ! গন্ধটা সুবিধের নয় মনে হচ্ছে। আজ্ঞে, এটাই এখন ট্রেন্ড।

কেউ হয়তো করোনা রোগে আক্রান্ত হয়েছে। একটা অতিমারী চলছে। স্বাস্থ্য দপ্তর বা প্রশাসন থেকে হয়তো কেউ সেই ব্যাপারে জানতে এসেছে।
তার মানেই গেল, গেল রব। ধরা পড়েছে, ধরা পড়েছে। চাউর করে দাও খবর। ছড়াও আতঙ্ক। ‘ধরা পড়েছে’।

এবার?

এবার, ত্রিসীমানায় ঘেঁষবে না কেউ। রোগীর চোদ্দ পুরষের নামও মুখে আনবে না। বাড়ির দিকে চোখ পড়লে তৎক্ষণাৎ চোখে গঙ্গাজল ছেটাবে। রোগীর বাড়ির কেউ বারান্দাতে এলেও, ঢিল ছুঁড়ে তাকে ঘরে ঢুকিয়ে দেবে। চোখে চোখ পড়ে গেলে গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। ইত্যাদি, ইত্যাদি…

ধরা যখন পড়েছে, অতএব এবার তুমি গেলে। করোনায় নয়, সামাজিক বয়কট করবো তোমায়। একঘরে করবো। সেরে উঠলেও তোমার সঙ্গে আর মেশা চলে না বাপু। সেরে উঠবার সার্টিফিকেট দেখালেও চিড়ে ভিজবে না। কারণ, তুমি ধরা পড়ে গেছ!

আর, ওই লোকগুলো। স্বাস্থ্যকর্মী, পুলিশ? যারা পাড়ায় বা বাড়িতে থাকে। প্রতিবেশী বা ভাড়াটে। ওদের হয়তো ধরা পড়েনি এখনও। কিন্তু যদি ধরা পড়ে! অতএব, তাড়াও ওদের, খেদাও পাড়া থেকে।

মোট কথা দুটো জগত। করোনা আক্রান্ত,তার পরিজন, ফ্রন্টলাইন কোভিড যোদ্ধারা একদিকে আর যাদের করোনা হয়নি এবং দিব্যচক্ষুতে দেখা গেছে কখনও হবে না তারা অন্যদিকে।

‘ধরা পড়েছে, ধরা পড়েছে’ আসলে কিছুই নয়। ভয়, স্বার্থপরতা, গোঁড়ামির সংমিশ্রণ। আর, শুধু এই সামাজিক বয়কট আর একঘরে হওয়ার ভয় থেকে বাঁচবার জন্যই বহু রোগী জ্বর, কাশির উপসর্গ থাকলেও ডাক্তার দেখাচ্ছেন না, হাসপাতালে যাচ্ছেন না।

পাছে ‘ধরা পড়ে’ যান। পাছে পাড়ার লোকেরা তাকেও বয়কট করে।

করোনা অনেক কিছুই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমাদের। তার মধ্যে অন্যতম হচ্ছে, তথাকথিত শিক্ষিত, আধুনিক মানুষদের এই চূড়ান্ত অমানবিকতা আর স্বার্থপরতা।

মশায়, ‘ধরা পড়েছে’ আবার কী কথা! একটা রোগ হয়েছে। আজ অন্যজনের হয়েছে, কাল আমার বা আপনারও হতে পারে। তখন যদি পাড়াশুদ্ধ লোক দোকানে, বাজারে ‘ধরা পড়েছে, ধরা পড়েছে’ বলে আপনাকে নিয়ে মজলিস বসায়; কাঠগড়ায় তোলে আপনার পরিবারকে – ভালো লাগবে তো?

‘ধরা পড়েছে’ নয়। সহমর্মী হয়ে বলুন, করোনা রোগে আক্রান্ত হয়েছে। কাল আমার, আপনারও হতে পারে। এটা একটা রোগ মাত্র। তাকে নিয়ে বিচারসভা না বসিয়ে, দয়া করে মাস্ক পড়ুন, হাত পরিষ্কার রাখুন আর ভিড় না বাড়িয়ে পরস্পরের থেকে প্রয়োজনীয় শারীরিক দূরত্ব বজায় রাখুন।

ও, হ্যাঁ। সম্ভব হলে, দয়া করে রোগী এবং তার পরিজনদের সাহায্য করুন। মানসিক ভাবে তাদের পাশে থাকুন, খোঁজখবর নিন। ‘ধরা পড়েছে’ বলেছে তাদের নিয়ে বিকৃত উল্লাস বা মাত্রাতিরিক্ত আতঙ্ক করবেন না। কারও জ্বর হলেই তার নির্ঘাৎ করোনা হয়েছে দেগে দিয়ে তাকে একঘরে করবেন না।

কে বলতে পারে – ‘ধরা পড়েছে, ধরা পড়েছে’ করতে করতে, কাল হয়তো আপনিও ধরা পড়ে গেলেন!

PrevPreviousহাবিব’স
Nextযন্ত্রে আসক্তিঃ কিছু প্রশ্নোত্তরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 No Comments

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634534
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]