Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

টিকা এলো দেশে

IMG_20210114_220556
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • January 15, 2021
  • 6:34 am
  • No Comments

এসে গেছে ভ্যাক্সিন,
এই বারে দ্যাখ সিন,
ভ্যাঁ করে কেঁদে ফেলে পালাবেই ভাইরাস
দুটো ইঞ্জেকশনে,
ভরসা ফেরাবে মনে,
স্মৃতি হয়ে যাবে এই মুখোশের ছাইপাশ।
খবর আসছে ওই,
ভ্যাক্সিন যায় কই,
পৌঁছালো কত লাখ কোন কোন নগরে
নেতাদের মুখে হাসি
এসো এসো পুরবাসী
মিডিয়া পেটান ঢ্যাড়া শত ঢোল ডগরে।
যদিও যায়নি জানা,
টিকার মুন্সিয়ানা,
কত শতাংশ সেটা কাজ করে করোনায়
তবুও অপেক্ষাতে,
কবে টিকা আসে হাতে,
ডুবন্ত মানুষ যে আঁকড়াতে খড়ও চায়।
বলতে জয় শ্রীরাম
গররাজি ঘাস বাম,
আর যারা ময়দানে গেরুয়ার বৈরী,
সিরাম ইস্টিটিউট,
এ লড়াইয়ে রংরুট
হাঁকতে ‘জয় সিরাম’ গোটা দেশ তৈরী।
তবুও অবিজ্ঞান ,
থামিয়েছে টিকাদান
দিনক্ষণ বদলেছে জ্যোতিষের ভ্রান্তি,
ভ্যাক্সিন আছে হাতে
আসে যায় কি তাতে,
দেওয়া শুরু হবে হলে শেষ সংক্রান্তি।
আজ দিলে চীন হানা
টেনে নিয়ে পাঁজিখানা,
বাহিনী দেখবে বুঝি অশ্লেষা মঘাকে,
বোঝেননা কর্তারা
পজিটিভ হয় যারা
আসলে দেখায় তারা হিমবাহ ডগাকে।
এসময়ে জমায়েতে
সহজেই ফাঁদ পেতে
কোভিড শিকার ধরে ভালো করে গুছিয়ে
মেলা স্নান ইত্যাদি
গাছে না উঠতে কাঁদি
করোনার কাছে সেটা ছড়াবার সূচি হে।
ভিড়ে ভ্যাক্সিন দিলে
দুই পাখি এক ঢিলে
বেশি লোক পেতো আর আটকাতো জ্বরটাও,
তিথিতে আটকে রেখে,
জনতাকে বলা ডেকে
জীবাণু শরীরে নিয়ে যার যার ঘর যাও।
এতটা পেরিয়ে বাধা
ভ্যাক্সিন আসে দাদা,
পেয়ে গেলে নিয়ে নিয়ো পড়ে পাওয়া সুযোগে
তবুও ভুলো না মাস্ক
সাবানের হোমটাস্ক,
যতদিন গোটা দেশ ভোগে এই কু-রোগে।
একটা ব্যাপার আর
দেখে রাখা দরকার
নেওয়ার গরজ মোটে কেন নেই নেতাদের,
এই দেশে সবকিছু
খরচ তাঁদের পিছু
ভ্যাক্সিন নিতে বাধা দেয় আজ কে তাদের।
জনগণ গিনিপিগ
নিলে আগে তারা নিক
আশা করি কেউ নেই এরকম চিন্তার
এম পি ও এম এল এ কে,
টিকাদানে আগে রেখে
আছেন সবার সাথে পরিচয় দিন তার।

তা নইলে সে ঘটনা হবে বড় নিন্দার।

PrevPreviousবটিকা কাহিনী
Nextফান্দে পড়িয়া বগা কান্দেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

উন্নাও মামলা ২০১৭

April 18, 2026 No Comments

।।অভয়া বা নির্ভয়া হই।।

April 18, 2026 No Comments

হয়নি বলা কেউ বোঝেনি আমার ব্যথা বলতে বাকি প্রাতিষ্ঠানিক গোপন কথা !! গ্যাঁজলা ওঠা বিকৃত মুখ ঢাকলো কারা সেমিনার রুম বন্ধ করতে ব্যাকুল যারা !!

বিপদের উপর বিপদ

April 18, 2026 No Comments

এই বিপদের উপর বিপদ কথাটা বেশ প্রচলিত। দেখা যায়, সাধারণত একটা কিছু বিপদ হলে তার সাথে আরও দুই একটা ছোট খাট বিপদ এসে হাজির হয়।

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

April 17, 2026 No Comments

স্বর্গ হেথায়: কেউ বলতো মর্ত্যের স্বর্গ, কেউ বলতো মধ্য এশিয়ার সুইজারল্যান্ড। অসীম নীল আকাশের মাঝে ভেসে রয়েছে পেঁজা তুলোর মত সাদা মেঘ, তাতে ডানা মেলে

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

April 17, 2026 No Comments

13.4.2026 The Joint Platform of Doctors (JPD), West Bengal, expresses its profound shock and unequivocal condemnation regarding a recent social media post by a senior

সাম্প্রতিক পোস্ট

উন্নাও মামলা ২০১৭

Abhaya Mancha April 18, 2026

।।অভয়া বা নির্ভয়া হই।।

Shila Chakraborty April 18, 2026

বিপদের উপর বিপদ

Dr. Dayalbandhu Majumdar April 18, 2026

ঈশ্বরের হাত ধরে মর্ত্যের স্বর্গ থেকে যুদ্ধের নরকে: আজকের লেবানন

Bappaditya Roy April 17, 2026

JPD Protests against Discriminatory Financial Rebates based on Religions

The Joint Platform of Doctors West Bengal April 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618116
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]