Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নতুন সরকারের প্রতি আরও কিছু দাবি

Screenshot_2026-06-01-21-29-22-17_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • June 2, 2026
  • 7:21 am
  • No Comments
সম্প্রতি ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় এবং ডাঃ ইন্দ্রনীল খান মহাশয় ডাক্তারদের নিয়ে কিছু ভালো পরিকল্পনার আশ্বাস দিয়েছেন, শুনে ভালো লাগলো। ডাক্তারদের জন্য কেউ কোনোদিন কিছু করেনি। আপনারা কিছু করুন আর নাই করুন, এই ফ্যাক্টটাকে যে স্বীকার করেছেন এতেই আমার তৃপ্তি। আপনাদের নতুন সরকারের প্রতি কিছু দাবি জানিয়েছিলাম, সেগুলো বেশির ভাগই বিদ্রূপাত্মক ছিল, আশ্চর্য ভাবে তার বেশির ভাগই সম্পন্ন হয়েছে। একজন ডাক্তার হিসাবে আমি আরও কিছু দাবি জানালাম।
১. টাকার অঙ্ক নিয়ে যে কথাটা বলেছেন, সেটা ঠিক। কিন্তু সেটা আংশিক সত্য। আমাদের ডাক্তারি শিক্ষার শুরুতেই আমরা টাকা পয়সা নিয়ে কোনোদিন ভাবিনি। মেডিক্যাল কলেজে ইমার্জেন্সী বিভাগে হাউসস্টাফশিপ করিনি শুধুমাত্র প্রতিদিনের হুজ্জুতির জন্য। একটা ভালো অন কল রুম নেই, বাথরুম নেই, তার উপর সিকিউরিটির কোনো প্রশ্ন নেই। নীলরতনে ইন্টার্নের মাথা ফাটিয়ে চলে গেল, কেউ কিছু করতে পারল না। এই নিরাপত্তাহীনতা কিন্তু আদালতে একজন আইনজীবীর নেই, একজন ব্যাংক কর্মীর নেই, একজন পুলিশের নেই। যদিও অনেক সময়ই তাঁরা সর্বদা সবার দাবি পূরণ করতে পারেন না। এই নিরাপত্তা চাই, এই সম্মানটা চাই। আজ আপনারা ডাক্তারদের সম্মানের চোখে দেখতে শেখালে সমাজ সেটা শিখবে, কারণ যে শিক্ষকদের এটা শেখানোর কথা ছিল তৃণমূল তো তাদের এমনিই রাস্তায় বসিয়ে লাথি মারে চ্যাংদোলা করে নিয়ে গেছে…
২. কলকাতার কলেজগুলো পোস্টার বয়, এদের আগে ঢেলে সাজাতে হবে। মমতা ব্যানার্জির এই ভুলটার পুনরাবৃত্তি আপনারাও করছেন। এসব হাসপাতাল অনেক সেজে আছে। যে ব্যবস্থার ভিত কাঁচা তার ছাদে হাজার ডেকোরেশন করে কোনো লাভ হয় না। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করুন। অন্তত ব্লক লেভেলে ৯০% রোগীর চিকিৎসা হয়ে যায়। সমস্ত বিভাগের ডাক্তারের ব্যবস্থা করুন, সাব স্পেশালিটি না হোক অন্তত স্পেশালিটির ডাক্তার তো নিয়োগ করাই যায়। সঠিক মাইনে দিতে হবে, প্রান্তিক জায়গায় পোস্টিংয়ের ইনসেনটিভ দিতে হবে। নিশ্চয়ই যাবে লোকে। পাশের রাজ্যেও এভাবেই লোকে যাচ্ছে। মেডিক্যাল কলেজগুলোতে শুধু মাসের ওষুধটা নিতে লাখ লাখ লোক লাইন লাগাচ্ছে। কেন! সব হাসপাতালে ওষুধ সরবরাহ করুন। মানুষগুলোর হয়রানিও কমবে, মেডিক্যাল কলেজগুলো অন্য জটিল রোগীদের চিকিৎসায় মন দিতে পারবে, নতুন গবেষণা করতে পারবে।
৩. হাসপাতালগুলো যত নিম্ন মানের ওষুধ, যন্ত্রপাতিতে ভরে গেছে। অবিলম্বে এসব উদ্ভট কোম্পানির ওষুধগুলো বাতিল করে সরকারি জেনেরিক ওষুধ সরবরাহ করুন। ব্ল্যাকলিস্টেড স্যালাইন, মরচে পড়া ছুরি কাঁচি এসব আর দেখতে চাই না। ল্যাবের মেশিনগুলোতে একই রোগীর রক্ত দু’বার টেস্ট করলে দু’রকম রিপোর্ট আসে। মেশিনেরও দোষ নেই, যত লোকের রিপোর্ট হওয়ার কথা, তার কয়েকগুণ লোড চাপানো হলে দোষটা কার! অফ লোড করতে হবে, স্বাস্থ্যের বিকেন্দ্রীকরণ করতে হবে। নয়তো এই জনসংখ্যার লোকের পরিষেবা কলকাতার পোস্টার বয়দের দিয়ে চালানো সম্ভব নয়।
৪. ওপিডি তে স্বচ্ছ রেফারেলের ব্যবস্থা করতে হবে। আমার ইচ্ছা হলো গ্যাসের ব্যথার জন্য আমি দু’টাকা দিয়ে টিকিট বানিয়ে কার্ডিওলজি আউটডোরে দেখাবো, এই সিস্টেম চলতে পারে না। স্পেশালিটি থেকে সাব স্পেশালিটি এবং নীচের স্তরের হাসপাতাল থেকে উপরের স্তরের হাসপাতালে রেফার ব্যবস্থা গড়ে তুলতে হবে, ঠিক হাব এন্ড স্পোক মডেলের মতো। এই রেফারেলের আপ স্ট্রিম যেমন হবে, ডাউন স্ট্রিমের ব্যবস্থাও থাকতে হবে। নয়তো সঠিক বিকেন্দ্রীকরণ হবে না।
৫. সব জায়গায় রাজনীতি করতে যাবেন না। সব খেতে গিয়ে অম্বল হয়েই তৃণমূল ডুবেছে। ছাত্রছাত্রীদের ডেমোক্র্যাটিক পরিবেশ দিন, তাদের রাজনৈতিক চিন্তাধারার বিকাশ হতে দিন। সেখানে থ্রেট কালচার করবেন না। এই আপনাদের শঙ্কুদেব পণ্ডাই আমাদের সময় তৃণমূলের হয়ে এসব করে বেড়াত। কলেজে সুস্থ রাজনৈতিক বাতাবরণ সন্দীপ ঘোষের মতো রাক্ষসের উদয়ের পরিপন্থী। আরজিকরে সুস্থ ছাত্র রাজনীতি থাকলে সন্দীপ ঘোষ কবেই সোজা হয়ে যেতো! স্বাস্থ্য শিক্ষার প্রশাসনিক পদে কাউকে ভরসা করবেন না, ক্রমাগত পরিবর্তন করা উচিত এসব পদ। নয়তো শ্যাওলা জমবে…
৬. যাদের আপনারা মনে করছেন সঠিক কাজ করছে না, তাদের বিরুদ্ধে অফিসিয়াল কমিটি করুন, তদন্ত করুন। সাসপেন্ড করুন। চাকরি খেয়ে নিন। যা খুশি করুন। কিন্তু এই বিধায়কদের দিয়ে হাসপাতালে মিডিয়া নিয়ে এই থ্রেট দেওয়ার কালচার বন্ধ করুন। আপনারাও অনেক কাজ করতে পারেন না। কেউ নবান্নে গিয়ে আপনাদের থ্রেট দিচ্ছে না। মমতাও এসব করেছে, এসব গিমিক মানুষ বেশিদিন খায় না। কাজের কাজ করুন, মানুষ ঠিক বুঝবে…
৭. কাজ করার প্রচুর লোক আছে। শুধু পরিবেশ ভালো করতে হবে। স্বজন পোষণ, পানিশমেন্ট পোস্টিং এসব কালচার সরাতে হবে। স্বচ্ছ বদলির নীতি আনতে হবে। যত উটকো লবি আছে এসব ভাঙতে হবে। সঠিক মাইনে, সঠিক কাজের পরিবেশ পেলে লোক উপচে পড়বে সরকারি হাসপাতালে। কিন্তু সেই পরিবেশটা দেওয়ার কাজ কিন্তু আপনাদের।
৮. পরিশেষে বলবো কিছু গঠনমূলক কাজ করুন, আপনাদের শুরুটা বড্ড ধ্বংসাত্মক হয়ে গেছে। চারিদিকে শুধু বুলডোজার। আমি এই বিধ্বংসের সমালোচনা করছি না, কিন্তু আমার এই সময়টা নিয়ে আপত্তি আছে। বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন না তো? কাজ করুন। বাঙালি কিন্তু তেল দেওয়ার জাত, প্রচুর তেল দেবে। শরীরে চর্বি জমতে দেবেন না, এরা মুখ ঘোরাতেও বেশি সময় নেয় না কিন্তু 😔
PrevPreviousজাস্টিস
Nextগর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্যNext
2 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

September 2, 2026 No Comments

“হয় আমরা নয় ওরা” ,যে ভাষায় একজন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যে মনে হচ্ছে না তিনি রাজ্যকে শাসন করতে এসেছেন।মনে হচ্ছে, তিনি বাঙালিকে শাসন করতে এসেছেন।গণতন্ত্রে

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

September 1, 2026 1 Comment

Published in British Journal of Hospital Medicine  on 18 August 2026 as editorial The significant rise in healthcare costs arising from precision medicine and artificial

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

September 1, 2026 No Comments

(এক) জ্ঞান হওয়া থেকেই দেখছি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস দলের লড়াই। পঞ্চাশের দশক থেকেই। কংগ্রেসের কোনও মিটিং মিছিল ছোটবেলায় কখনও দেখেছি বলে মনে পড়েনা।

সাম্প্রতিক পোস্ট

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

রাজ্যের বদলে বাঙালিকে শাসন করতে চাইছে শুভেন্দু সরকার

Parichay Gupta September 2, 2026

Rational Medicine: The Culture of Stewardship and the Role of the Physician

Dr. Rahul Mukherjee September 1, 2026

সংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষক

Dipak Piplai September 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672396
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]