কলকাতার পুলিশ কমিশনার R.G.Kar এর নারকীয় ঘটনা পরবর্তীকালীন ঘটনাপ্রবাহ ও বিশৃঙ্খলার দায়ভার মিডিয়া এবং বাকি সবার ওপরে(খালি নিজেকে বাদে) চাপিয়ে দিয়েছেন। তিনি নাকি ক্রুদ্ধ হয়েছেন…. তিনি বুক ঠুকে জোর গলায় আরো দাবি করেছেন যে কলকাতা পুলিশ সঠিকভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছিলো…
দুঃখিত স্যার!!
আপনার এই মতের সাথে মহামান্য কলকাতা হাইকোর্ট সহমত হতে পারেনি।
নারকীয় নৃশংস ঘটনাটি ঘটেছিল 9th August 2024। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং Justice H.Bhattacharya দ্বারা গঠিত Division Bench তাঁদের 13th August 2024 এর একটি অর্ডারে তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে CBI এর হাতে তুলে দেন। মহামান্য আদালত সমস্ত দিক বিবেচনা করে এবং পুলিশের কেস ডায়েরি খুঁটিয়ে পড়ে তবে এই সিদ্ধান্তে আসেন। মহামান্য আদালতের পর্যবেক্ষণের সামান্য কিছু অংশ আপনার সামনে তুলে ধরছি।
Para 29:
প্রাথমিকভাবে মনে হয় 9th August 2024 বা তারপর এই তদন্তের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। পুলিশ আর কোন ব্যক্তিকে গ্রেপ্তার করেনি যে এই অপরাধের সাথে হয়তো জড়িত থাকতে পারে…
মহামান্য আদালত para 30 এ আরো বলেন: সমস্ত কিছুকে পর্যালোচনা করলে এই পর্যবেক্ষণ করা যুক্তিযুক্ত হবে যে কর্তৃপক্ষ নির্যাতিতার বা তার পরিবারের সাথে কখনোই ছিলোনা। ( … *the administration was not with* *the victim or the* *family of the victim. )*
মহামান্য আদালতের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সরকারি পক্ষের Senior Standing Counsel যে উত্তর দেন তাতে জানা যায় যে প্রিন্সিপাল, সুপার বা এসিসটেন্ট সুপারের বয়ান পর্যন্ত রেকর্ড করা হয়নি।
যদিও প্রিন্সিপাল পদত্যাগ করেন, কিন্তু তার দুঘণ্টার মধ্যেই তাকে অন্য সরকারি হাসপাতালে পোস্টিং দেওয়া হয়….
আদালত আরো বলেন, এই কেসের সব দিক বিচার করে আমরা মনে করি এই ক্ষেত্রে অবিলম্বে উপযুক্ত অর্ডার পাস করতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস ঘটনার পাঁচ দিন পরেও এই কেসে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি যা এই সময়ের ভিতর হওয়া উচিত ছিল। তাই কোনো বিলম্ব না করে আবেদনকারীরা বিশেষ করে নির্যাতিতার বাবা মা সাক্ষ্য প্রমাণ লোপাটের সম্ভাবনার কথা বলে যে আবেদন করেছেন তা আমাদের মেনে নেয়া যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি।
মি: কমিশনার আপনি কি আর কিছু বলবেন?
হাইকোর্টের সম্পূর্ণ রায় গতকাল ডক্টরস’ ডায়ালগে প্রকাশিত হয়েছে।










