Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ক্রসপ্যাথি, ব্রিজ কোর্স, ইত্যাদি

IMG_20201123_084951
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • November 24, 2020
  • 7:31 am
  • One Comment

এরকম রোগী আমি হামেশাই পাই। মধ্য বয়স্ক মহিলা। ঈষৎ পৃথুলা। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনরকমে চেম্বারে ঢুকে ধপ করে চেয়ারে বসলেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, ‘ডাক্তার বাবু, কদিন ধরে আস্তে আস্তে ফুলে যাচ্ছি। দুই পা হাঁটলেই হাঁফ ধরে।’

এক্ষেত্রে প্রথমেই প্রশ্ন করি, ‘আপনি কি কোনো আয়ুর্বেদিক বাতের ওষুধ খাচ্ছেন?’

অনেকেই আশ্চর্য হয়ে বলেন, ‘আপনি কি করে জানলেন?’

উত্তর দিই ‘আপনার চাঁদ বদনই সেটা বলে দিচ্ছে।’

দুয়েকটি ক্ষেত্রে মিস ফায়ার হয়ে যায়। রোগিনী হাতড়ে হাতড়ে ব্যাগ থেকে বার করেন আদি ও অকৃত্রিম ক্ষুদে ক্ষুদে প্রেডনিসোলন ট্যাবলেট।

তবে যারা কবিরাজি ওষুধ খাচ্ছেন, তারাও নিঃসন্দেহে ওই ট্যাবলেটের গুঁড়োই খাচ্ছিলেন। একটু বেশি দাম দিয়ে কিনে- এই যা পার্থক্য।

মাঝে মাঝে জিজ্ঞাসা করি, ‘আপনি হঠাৎ কবিরাজি শুরু করলেন কেন?’

তাঁরা উত্তর দেন, ‘এলোপ্যাথরা তো ব্যথা কমানোর জন্য পেন কিলার দেবেন। সেটা খেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বারোটা বেজে যাবে। শুনেছিলুম কবিরাজির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

তাঁদের শোনার রেফারেন্সটা অত্যন্ত দূর্বল। বেশিরভাগ ক্ষেত্রেই কোনও সবজান্তা আত্মীয় বা প্রতিবেশী। সেই সব কবিরাজি ওষুধ বন্ধ করাও একটা সমস্যা। বন্ধ করলেই খাওয়া দাওয়া, হাঁটা চলা – সব বন্ধ।

তবে অধিকাংশ আয়ুর্বেদিক চিকিৎসকরা সাধারণত এরকম ওষুধ লেখেন না। কিছু ধান্ধাবাজ হাতুড়ে চিকিৎসক ও ম্যাজিক দেখানোর আশায় কতিপয় অন্যধারার চিকিৎসক কবিরাজির প্রতি মানুষের অন্ধ বিশ্বাসটা কাজে লাগাতে চান।

এখন যে কেউ প্রশ্ন তুলতে পারেন খামোখা কেন আমি আয়ুর্বেদ ওষুধের নিন্দা করছি। ক্ষতি যা করার সে তো অ্যালোপ্যাথি ওষুধই করেছে। অতএব দোষটা মর্ডান মেডিসিনের।

একদম সত্যি কথা। তবে একটা গণ্ডগোল আছে। কোন পাশ করা এমবিবিএস ডাক্তার বাবু হাঁটু ব্যথার জন্য দুম দাড়াক্কা দীর্ঘ মেয়াদি স্টেরয়েড লিখবেন না। কারণ তিনি জানেন এভাবে ম্যাজিকের মতো ব্যথা কমানোর চেষ্টা করলে শরীরের কী কী ক্ষতি হতে পারে।

আর ঠিক এখানেই ক্রস প্যাথির বিপদ। কবিরাজি ওষুধ সম্পর্কে আমার যা জ্ঞান,, আমার ধারণা বিভিন্ন মর্ডান মেডিসিন সম্পর্কে একজন অন্যধারার চিকিৎসকের জ্ঞান তার চাইতে খুব বেশি নয়।

আমি সীমিত জ্ঞান নিয়েই খুশি। ইসবগুল ছাড়া অন্য কোনো আয়ুর্বেদিক ওষুধ লিখি না। কবিরাজরাও তাঁদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী রোগের বিরুদ্ধে লড়ে গেলে আমারও বলার কিছু নেই।

সবচেয়ে অবাক লাগে, সরকার যখন এই ক্রসপ্যাথিকে বন্ধ করার চেষ্টা না করে উল্টে উৎসাহ দেওয়া শুরু করেন।

আমরা দুষ্টু ডাক্তার। সরকারের সব কাজ কর্মের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে বেড়াই।

ভোর কমিটি স্বাধীনতার আগের বছরই বলেছিল- এদেশে স্বাস্থ্যের উন্নতির জন্য এখনই এখনই প্রতি চল্লিশ হাজার লোক পিছু একটি পঁচাত্তর শয্যার সরকারি হাসপাতাল প্রয়োজন। এবং কয়েক বছরের মধ্যেই দশ থেকে কুড়ি হাজার লোক পিছু একটি পঁচাত্তর শয্যার হাসপাতাল তৈরি করতে হবে। ভোর কমিটির রিপোর্টে ছিল হাসপাতালে কতো জন চিকিৎসক থাকবে, কতো জন নার্স থাকবে। অন্যান্য কর্মচারীর সংখ্যা কতো হবে।

ভোর ক্রমশ সন্ধ্যা হয়েছে। একের পর এক কমিটি এসেছে। মুদালিয়ার কমিটি, চাঁদ কমিটি, মুখার্জি কমিটি, জঙ্গল ওয়ালা কমিটি, কর্তার সিং কমিটি, শ্রীবাস্তব কমিটি। সেই সব কমিটির বেশিরভাগ প্রস্তাবই কাগজে কলমে রয়ে গেছে।

১৯৭৭ সালের জেনিভা কনভেনশনে গৃহীত হয় ‘২০০০ সালের মধ্যে ‘সবার জন্য স্বাস্থ্যের’ লক্ষ। আপাতত মহামারীর মধ্যে সেসব নিয়ে চিন্তা করলেই অদ্ভুত লাগছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ চালাতে গিয়ে বহু নিম্ন বিত্ত পরিবারকে সর্বস্বান্ত হতে দেখছি।

‘সবার জন্য স্বাস্থ্য’ স্লোগান পালটে এখন সবার জন্য স্বাস্থ্য বীমা হয়ে গেছে। বীমার নামে বেসরকারি কোম্পানি কোটি কোটি টাকার ব্যবসা করছে। আর প্রিভেনটিভ মেডিসিন চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ ওটা নিয়ে ঠিক ব্যবসা করা যায় না।

স্বাস্থ্য বাজেট কমতে কমতে জিডিপির মাত্র এক শতাংশের কাছাকাছি। ভিক্ষার টাকায় চলা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তবু কিন্তু এই মহামারীর সময়ে লড়ছে। কর্পোরেট হাসপাতাল গুলির অধিকাংশের ভূমিকাই বলার মতো নয়।

মহামারী যখন আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর কংকাল বের করে ফেলেছে, তখন সরকার মরীয়া হয়েই ক্রসপ্যাথি আর ব্রিজ কোর্সকে উৎসাহ দিতে শুরু করেছেন। যার ফলে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির দাবীর বদলে বিভিন্ন ধারার চিকিৎসকদের মধ্যে খেয়োখেয়ি শুরু হয়েছে। হয়তো তাতে সরকারি কর্তৃপক্ষ খুশিই হচ্ছেন।

সম্প্রতি একটি বাংলা সিরিয়ালে নাকি দেখিয়েছে একজন বিমান সেবিকা পাইলট অসুস্থ হওয়ার পর প্লেন চালিয়ে সবার তাক লাগিয়ে দেন। খুব হেসেছিলাম। কিন্তু হাসাটা উচিৎ হয়নি। কারণ এই রকম বাস্তবে সত্যিই হয়। অন্তত চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে।

PrevPreviousএকটি প্ররোচিত হাতের লেখা
Nextঝামেলি – ৫Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
SWARUP BAGCHI
SWARUP BAGCHI
5 years ago

বেশ কথা বলেছেন। আমি নিশ্চিতরূপে আপনাদের পক্ষেই। আমার বেশ কিছু বন্ধুরা আছেন,তাঁদের থেকেই যা সামান্য ধারণা।
একটা কথা বলি, কিছু মনে করবেন না, কিছুদিন আগেই গ্রামের হাতুড়ে ডাক্তারদের একটা ব্রীজ করিয়ে চিকিৎসক হওয়ার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছিলো এই বঙ্গেই। কলকাতার প্রথিতযশা ডাক্তারবাবু সরকারি হাসপাতালে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে সমর্থন দিয়েছিলেন, কেন করা ‘ঠিক’ হবে সে নিয়ে বেশ গলা তুলেছিলেন।তখন গেল গেল রব কিছু মুষ্টিমেয় ডাক্তারবাবুই তুলেছিলেন, বাকিরা একটি রা করেননি, পরবর্তী সময়ে কোনও লেখায় এই রেফারেন্স পাইনি। হয়তোবা যিনি এই বিলের প্রবক্তা ছিলেন তিনি গত হয়েছেন বলেই, আমার অনুমান মাত্র।
হয়তো বিলটি কথা আপনার মনে আছে অথবা নেই।
এটা ঠিকই ‘চিকিৎসা’ হবে নেই ভোটের মূল্যহীন মানুষকেই, গো মূত্র হোক বা হাতুড়ি যাই দিয়ে হোকনা কেন!

0
Reply

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634462
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]