Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দল্লী রাজহরার ডায়েরী পর্ব- ৩

IMG_20220608_225932
Dr. Asish Kumar Kundu

Dr. Asish Kumar Kundu

Physical Medicine & Rehabilitation Specialist
My Other Posts
  • June 9, 2022
  • 7:46 am
  • No Comments

(এই পর্বে একটা চিঠি বিনায়কদার। কলকাতা থেকে আ্মাকে লেখা। বাকিগুলো আমার চঞ্চলাকে লেখা।)

১৫.১১.১৯৮১

কাল তোর পাঠানো money order টা পেলাম। কাল এখানকার সদ্য তৈরী cultural team-এর রাজহরায় প্রথম অনুষ্ঠান হল। রাত তিনটে পর্যন্ত দেখেছি। আজ আমি ছুটি নিয়েছি. আজ ইউনিয়ন অফিসে খেতে নাও পারি। সকাল দশটা বাজে। খুব ঘুম পাচ্ছে। আজ সারাদিন যা ইচ্ছে তাই করব। ইচ্ছে হলেই ঘুমিয়ে পড়ব। একটা ছবি আঁকারও ইচ্ছে আছে।

সাড়ে দশটা নাগাদ আনসার এখানে আসবে চান করতে। (জি এম আনসার –কবি/বুদ্ধিজীবী। বেশ কিছুদিন ছত্তিশগড়ে আছে। ইউনিয়নের বিভিন্ন কাজকর্ম করে।)

আনসার এসেছে। দুজনে কফি খেলাম, money order পেয়েই চল্লিশ টাকা ধার শোধ করলাম, আর চল্লিশ টাকা দিয়ে সাবান, পেষ্ট, কফি, চিনি ইত্যাদি কিনলাম। আজ হোটেলে খাব। কাল থেকে আবার ইউনিয়ন অফিসে। গতকাল সিংভুম থেকে Dr. Ann এসেছে। আলাপ হল, আজ চলে যাবে।

এখানে আসার সময় বেশ কিছু গল্পের বই নিয়ে আসিস।

২৬.১১.১৯৮১

বিনায়কদা—আমাকে

গতকাল আমি ভিলাই হাসপাতালে গিয়েছিলাম। মিঃ চৌধুরীর সাথে কথা হল-হাসপাতালের যন্ত্রপাতির ব্যাপারে। উনি যন্ত্রপাতির দামের হিসেব দেবেন ওনার ফাইল ঘেঁটে। এর মধ্যে অনেকগুলোই surgical instruments, যেগুলো  তোমাকেই finalise করতে হবে।

১৬.১২.১৯৮১

বালোদে দুবেজী উকিলের ঘরে বসে লিখছি। গত তিনদিন রোজ সকালে  লছমনের সাথে চলে আসি বালোদে। (এই সময় ইউনিয়নের তত্ত্বাবধানে গড়ে ওঠে এক সাংস্কৃতিক সংস্থা – নয়া অঞ্জোর। লছমন ছিল তার অগ্রণী নাট্যকার। সে অন্য শ্রমিকদের নিয়ে নাচ আর নাটক করতো। গ্রামে-গঞ্জে বিভিন্ন অধিবেশনে ওরা অনুষ্ঠান করত। যদিও বেশ নাম করেছিল, নাচের মধ্যে ছত্তীশগড়ি কিছু দেখিনি। মুলত হিন্দি সিনেমার নাচেরই নকল। বেশ কিছুদিন পর লছমন ইউনিয়নের সঙ্গ ছেড়ে অন্ধ্রপ্রদেশ চলে যায় অন্য রাজনৈতিক ছ্ত্রছায়ায়। নয়া অঞ্জোরের প্রাণপুরুষ ছিল ফাগুরাম। অত্যন্ত জনপ্রিয় এই গায়ক ছত্তীশগড়িতে গান লিখতো, সুর দিত এবং গাইত। গান লিখে ও নিয়োগীর কাছে যেতো গানগুলো ঠিক করাতে। আমাদের সকলের প্রিয় এই গায়ক কয়েক বছর আগে হার্টের অসুখ জনিত কারণে মারা যান।) যেখানে মিটিং হবে তার আশেপাশের দেওয়ালে ছবি আঁকছি।  (মিটিং মানে বীর নারায়ণ সিং দিবস পালন করা হবে। ছত্তিশগড়ে প্রথম বার)।

এখন পর্যন্ত তিনটে আঁকা হয়েছে। নিয়োগী আজ বালোদে এসে আমার আঁকা mural দেখে খুব অবাক হয়েছে। বার বার বলছে “you are a great artist. আমার কোন ধারণাই ছিল না, আপনি এত ভাল ছবি আঁকেন।“ আসলে ছবিগুলো মোটেই অত ভাল হয়নি। জানিস তো নিয়োগীকে। প্রচন্ড রোদে মাচায় উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকতে হয়—মন দিতে পারি না। তাছাড়া  চারপাশে স্কুলের বাচ্চাদের ভীড় হয়ে যায়—ঠেলাঠেলি। তাই আজ বালোদে থেকে গেলাম। কাল খুব ভোরে গিয়ে কাজ শুরু করে দেব।

এর আগে দুদিন অমিতের সাথে ঘুরেছি। (অমিত সেনগুপ্ত। দিল্লীতে থাকে। নিয়োগীর খুব ঘনিষ্ঠ বন্ধু। গায়ক সুরকার। দিল্লীতে ট্রেড ইউনিয়ন করে।)

মিটিং এর প্রচারের জন্য কিছু কোরাস গান ও লিখেছিল। কোরাসে জোর করে আমাদেরও ঢুকিয়েছিল। পরশুদিন রাতে সারারাত জেগে টেপ করা হল। রিক্সায় মাইক বাজিয়ে প্রচার করা হচ্ছে।

আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এই রকমই চলবে। একটুও সময় পাচ্ছিনা। গতকাল প্রচুর গেস্ট এসে গেছে। মনটা খুবই ভালো আছে। রুগী দেখা  আপাতত বন্ধ। বিনায়কদা রুগী দেখছে।

১৯.১২.১৯৮১

(বীর নারায়ণ সিং দিবস প্রথমবার পালিত হল বালোদে। সে এক বিশাল আয়োজন। একটা বিরাট মাঠ আর তার আশেপাশের  রাস্তা লোকে গিজ গিজ করছে।

আর সমস্ত মানুষের জন্য খাওয়াদাওয়ার আয়োজন ভান্ডারা। দায়িত্বে ছিলেন ছবিলালজী—ইউনিয়নের মহামন্ত্রী। বিরাট চেহারা, শান্ত শিষ্ট মানুষ।

ভাত, ডাল, সবজি। বেশ কিছুদিন ধরে ইউনিয়ন অফিসে কৃষকেরা চাল আর বিউলির ডাল জমা করছিল। ভান্ডারাতে কয়েকটা ভাতের পাহাড় তৈরী হল। তারপর হাজার হাজার শ্রমিক কৃষক খেতে বসলো। আমিও বসে গেলাম।

আদিবাসীদের মধ্যে যে এত জাতপাতের সমস্যা আগে জানতাম না। এখানে এক লহমায় সেটা মুছে গেল। সবাই একসাথে খেতে বসল। চারিদিকের বিশাল আয়োজন দেখে স্পার্টাকাস সিনেমার একটা দৃশ্যের কথা মনে পড়ছিল।)

২১.১২.১৯৮১

কুড়ি তারিখে রাজহরায় মহিলা মুক্তি মোর্চার মিটিং হল। আয়েশা (অমিতের স্ত্রী), ইলিনা সেন (বিনায়কদার স্ত্রী), শীলা চক্রবর্তী (প্রফুল্ল চক্রবর্তীর স্ত্রী) বক্তব্য রাখল। তুই থাকলে তোকেও রাখতে হতো।

একুশ তারিখে আগের চেয়ে চুপচাপ। গেস্টদের সাথে আলোচনা। একসাথে নাস্তা। বাইশ তারিখে ভিলাই এ mass meeting হল। নিয়োগীর suggestion এ আজ শহীদ দিবসের একটা evaluation meeting হবে সাত আটজনকে নিয়ে।

২৩.১২.১৯৮১

যত এখানকার কাজের সাথে যুক্ত হচ্ছি তত নিজের দোনামনাগুলো কমেছে। গতকাল অমিত আমাকে দিয়ে গান গাওয়াল আর প্রচুর প্রশংসা করল। বন্ধুত্বটা দৃঢ় করার চেষ্টায় বোধ হয়। 22nd গভীর রাতে কুরিয়নের ঘরে হঠাৎ নিয়োগী সবাইকার সামনে বলে বসল “আমাদের মধ্যে দিনরাত সবচেয়ে বেশী পরিশ্রম করেছে ডাঃ কুন্ডু।“ সেরকম কিছু করিনি –এত বিচ্ছিরি লাগছিল শুনতে, আসলে সবাই এত খেটেছে এতদিন –রাতের পর রাত ঘুমায়নি। আমাকে তো জানিস, রাত একটু হলেই না ঘুমালে চলে না।

আমার  মুহল্লা্র কাজ ধীরে ধীরে এগোচ্ছে। এছাড়া পত্রিকার (মিতান) কাজে একটু একটু involved হয়ে পড়েছি। অমিত, আয়েশা 2nd/3rd পর্যন্ত আছে। আয়েশা মহিলা মুক্তি মোর্চাকে সংগঠিত করার কাজ করছে। অমিতের সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে। আর সাত আট দিনের মধ্যে dispensary চালু হয়ে যাবে।

২৪.১২.১৯৮১

এই কটা দিন ঝড়ের মত কেটে গেল। সকাল ছটায় জীপে ভিলাই থেকে এসেছি। তারপর সারাদিন ঘুম।

গত কয়েকদিন ছোটখাট কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজে লেগে গিয়েছিলাম, থাকা খাওয়া ঘুম সবই উল্টোপাল্টা হয়ে গেছিল।

বাইরে থেকে এসেছিলেন মন্মথনাথ গুপ্ত (যাঁর অনেক বই আছে, ভগৎ সিং এর সাথে লড়াই করেছেন), এ.কে.রায়, পিয়ুস টির্কি, স্বামী অগ্নিবেশ, আর এসেছিলেন কল্পনা যোশী (দত্ত) যিনি সুর্য সেনের সহযোগী যোদ্ধা ছিলেন। এছাড়া কলকাতা দিল্লী থেকে অনেকে এসেছিলেন। গতকাল সবাই চলে গেছেন।

Programme হল 19th বালোদে। সে এক বিশাল মিছিল আর এক বিরাট মিটিং। দেখবার মত জিনিস। আবার থাকা খাওয়ার আয়োজন। সাথে একটা extension—শহীদ মেলা। মন্মথনাথ গুপ্ত, কল্পনা যোশী বলছিলেন যে কাজ গান্ধীজি পারেন নি তা নিয়োগীজি করে দেখিয়েছেন। পঞ্চাশ হাজার মানুষকে মদ ছাড়িয়েছেন।

(শেষ পর্যন্ত ১৯৯১-এ মদ ব্যবসায়ীদের ভাড়াটে আততায়ী নিয়োগীজিকে খুন করল।)

(চলবে)

PrevPreviousদার্জিলিঙের ডাইরি ৫
Nextদার্জিলিঙের ডাইরি ৬Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

August 21, 2026 No Comments

তখন আমরা বেশ ছোট। বোধ হয় সেভেন-এইটে পড়ি। বাড়ির সামনে হরি সাহার মুদিখানার দোকান ছিল। সেখানে কিছু একটা কিনতে গিয়েছি। মনে আছে, কারও সঙ্গে আমার

মা মনসার পূজা

August 20, 2026 No Comments

**হ্যালো গাইজ** 🐃🐃🐃 আজ মা মনসার পূজা। যে ক’জন দেব-দেবীর সাথে আমার আত্মিক সম্পর্ক, যাদের আমি ভক্তি ভরে প্রত্যহ প্রণাম করি, মা মনসা তাঁদের একজন।

২২শে শ্রাবণ

August 20, 2026 No Comments

এক খিদিরপুরের ট্রামলাইন। প্রথম হেমন্তের ঝোড়ো বিকেল। পাতাঝরার বেলা এখন। প্যান্টের দু’পকেটে দু’হাত ঢুকিয়ে ছেলেটা হাঁটছে — এলোমেলো, উদ্দেশ্যহীন। পাশে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তা দিয়ে

সাম্প্রতিক পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

Kanchan Sarker August 21, 2026

মা মনসার পূজা

Dr. Aindril Bhowmik August 20, 2026

২২শে শ্রাবণ

Dr. Sukanya Bandopadhyay August 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

668919
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]