Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৪৬ঃ ওষ্ঠে নিঃসরে ভাষ

IMG_20200705_233041
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • July 6, 2020
  • 8:26 am
  • One Comment

টিভিতে অখাদ্য সিরিয়াল দেখার সময় লোকজনের ধৈর্যের অভাব দেখা যায় না। ধৈর্যের অভাব ঘটে ডাক্তারের চেম্বারে এলেই।

রোজকার মতোই চেম্বার চলছে। বাইরে সঞ্জয়দার সাথে রোগীদের বাক্য বিনিময়ের উত্তাপ ক্রমশ বাড়ছে। আমি ঘাড় গুঁজে ঝটপট রোগী দেখছি। এটাই উত্তপ্ত পরিস্থিতিতে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

একজন মহিলা মাস্ক পরে আসেন নি। সঞ্জয়দা নাক মুখ ঢাকতে বলায় ওড়না দিয়ে মুখ ঢেকেছেন। সঞ্জয়দা প্রতিবাদ করায় তিনি রীতিমতো ঝগড়া শুরু করেছেন। তাঁর বক্তব্য, তার জ্বর কাশি কিছুই নেই। কোমরে ব্যথা। ওড়না দিয়ে মুখ ঢাকলেই যথেষ্ট।

সঞ্জয়দা ছাড়ার পাত্র নয়। তার বক্তব্য, ‘আপনার ওই মশারীর মতো ওড়নার ফুটো দিয়ে মশাও গলে যাবে। ভাইরাস তো নাচতে নাচতে ঢুকবে।’

একটি বছর পনেরোর মেয়ে বাবা- মায়ের সাথে ঘরে ঢুকল। বাবা- মায়ের বয়স প্রায় আমারই মতো। কলম বাগিয়ে বললাম, ‘কি হয়েছে বলুন।’

মেয়েটি যেন পাকা গিন্নী। মাথার ঝুঁটি- টুটি নেড়ে বলল, ‘আর কি হয়েছে! দিয়েছে বাইকে গুঁতো।’

বুঝলাম ওর মা গুঁতোটা খেয়েছেন। কারণ তিনি খোঁড়াতে খোঁড়াতে ঢুকেছেন। তাঁর দিকে তাকিয়ে বললাম, ‘কোথায় লেগেছে?’

মহিলা ফ্যালফেলে দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়েটির ঝুঁটি আবার নড়ল। বলল, ‘মাকে জিজ্ঞেস করে লাভ নেই ডাক্তারবাবু। মা- বাবা কেউ কানেও শোনেনা। কথাও বলতে পারে না।’

তারপর মেয়েটি হাত পা নেড়ে মাকে বুঝিয়ে দিল। মহিলা কোমরে হাত দিয়ে ব্যথার ভঙ্গি করলেন।

মেয়েটি বলল, ‘মাকে এতো বলি, তবু রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে। গাড়ির হর্ণ শুনতে পায় না। মাঝে মাঝেই গুঁতো খায়। আগে তবু লোকজনের ঠোঁট নাড়া দেখে বুঝতে পারতো। বাজার ঘাট সবই করতো। এখন সবার মুখই মাস্কে ঢাকা।’

ইতস্তত করে মাস্ক নামালাম। রোগীর সাথে সরাসরি সংযোগ না করতে পারলে রোগী দেখা মুশকিল।

মহিলার চোখ উজ্জ্বল হলো। তিনি একাগ্র ভাবে চেয়ে রইলেন আমার ঠোঁটের দিকে।

এরপর আর সমস্যা হয়নি। ওনারা দিব্যি আমার কথা বুঝতে পারলেন। আমিও বুঝতে পারলাম ওনাদের সমস্যা।

ভদ্রলোক সরকারি চাকরি করেন। বেশ কিছুদিন আগে আমাকে দেখিয়ে গেছিলেন। ডায়াবেটিস আছে। এখন ভালো আছেন।

মেয়েটি বলল, ‘বাবাকে মনে না করিয়ে দিলে ওষুধ খেতে ভুলে যায়। দুপুরের ওষুধ অফিসে থাকলে আমি ভিডিও কল করে মনে করিয়ে দিই।’

যাওয়ার সময় মেয়েটি বলল, ‘মহামারীতে মা বাবার খুব সমস্যা হচ্ছে। সকলেই মাস্ক পরে থাকায় কারো কথাই বুঝতে পারছে না। সবচেয়ে সমস্যা হচ্ছে বাবার অফিসে। বাবা মানসিক ভাবে ভেঙে পড়েছে। এই ঝামেলা যে কবে কাটবে? আমি অনেক বোঝাচ্ছি।’

মহিলা আমার হাতে একটা চিরকুট দিলেন। “ডাক্তারবাবু, মেয়েকে আশীর্বাদ করবেন। ও যেন আপনার মতো চিকিৎসক হতে পারে।”

চিকিৎসক হওয়ার কুফল নিয়ে অনেক কিছু বলার ছিল। সেসব কিছুই বলতে পারলাম না। মাস্কটা নিচে নামিয়ে বললাম, ‘নিশ্চয়ই ডাক্তার হবে। অনেক বড়ো হৃদয়বান ডাক্তার।’

একটাই আক্ষেপ রইলো। ওই পাকা বুড়ির ঝুঁটিটা নেড়ে দিতে বড্ড ইচ্ছে করছিল। করোনা ভাইরাসের ভয়ে পারলাম না। উফ- এই করোনা যে কবে বিদায় নেবে!

PrevPreviousশুধুই করোনা? আর বাকিরা??
Nextআমার স্নাতকোত্তর ছাত্রজীবনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
6 years ago

ভালো লাগলো লেখা টা পড়ে। যেন ওদের তিন জনকেই দেখতে পেলাম।

0
Reply

সম্পর্কিত পোস্ট

কিন্তু ক্ষমতা সদাই পরিবর্তনশীল।

July 14, 2026 1 Comment

সব তৃণমূলদের দলে নেওয়া হয়ে গেলে বামপন্থীদের গ্রেপ্তার করা শুরু হবে। বিশ্বাস করুন এই সরকার আসার আগে থেকেই বামপন্থীরা এটার জন্য প্রস্তুত ছিলো, আছে। বিজেপি-র

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (১)

July 14, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

আপনাকে, র‍্যাঞ্চো

July 14, 2026 No Comments

আপনি কখনো কোনো রাজনীতি দলের নন। আপনি পরীক্ষার্থী ছিলেন না এবারের নিটে। রাওলাট আইনের দেশী সংস্করণে ক’দিন আগেই তো গ্রেপ্তার হন । আই টি সেল

প্রতিবাদীদের জাত রঙ ধর্ম হয় না। প্রতিবাদী মায়ের কণ্ঠে কেঁপে উঠল রাজপথ। আরজি কর থেকে বারুইপুর

July 13, 2026 No Comments

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক!

July 13, 2026 No Comments

ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, বিজেপির রাজ্যত্বে কলেজ ক্যাম্পাসে তৃণমূল আমলের মতোই সেই থ্রেট কালচার ফিরে এসেছে। ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজে আবারও

সাম্প্রতিক পোস্ট

কিন্তু ক্ষমতা সদাই পরিবর্তনশীল।

Dr. Arunima Ghosh July 14, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (১)

Kanchan Sarker July 14, 2026

আপনাকে, র‍্যাঞ্চো

Arya Tirtha July 14, 2026

প্রতিবাদীদের জাত রঙ ধর্ম হয় না। প্রতিবাদী মায়ের কণ্ঠে কেঁপে উঠল রাজপথ। আরজি কর থেকে বারুইপুর

Abhaya Mancha July 13, 2026

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক!

Doctors' Dialogue July 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650267
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]