Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৫

IMG-20200326-WA0006
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 31, 2020
  • 8:39 am
  • One Comment

বড্ড একঘেয়ে লাগছে। সারাদিন ধরে শুধু জ্বরের রোগী দেখছি। সকলের মুখ মাস্কে ঢাকা। চেনা লোককেও অচেনা লাগছে।

কারো কারো মুখ দেখলেই হঠাৎ করে খারাপ লাগাটা ভালো লাগায় বদলে যায়। এই অকালে তারও কোনো সম্ভাবনা নেই। মুখে কত কিছু ফুটে ওঠে। রোগের যন্ত্রণা, নেশা ছাড়তে না পারার অপরাধ বোধ। এমনকি মুখে ফুটে ওঠা কৃতজ্ঞতার ভাষাও আমি কখনও সখনও পড়ে ফেলেছি।

মুখোশ পরা রোগীদের চিকিৎসা করতে করতে মনে হচ্ছিল, মানুষ নয়- আমি যন্ত্রদের চিকিৎসা করছি। আমাকে প্রযুক্তিবিদের মতো খুঁজতে হবে কোথায় কলকব্জা ঢিলে হয়েছে। কোথায় বল-বিয়ারিং এ একটু অয়েলিং দরকার।

অথচ রোববার বিকালে যখন বাড়ি বাড়ি কাঁসর ঘন্টা বাজল, বধূরা শাখে ফুঁ দিলেন, তখন মনে বেশ পুলক জেগেছিল। প্রাণপণে চেয়েছিলাম এই ভালোবাসার আর শ্রদ্ধার যোগ্য হয়ে উঠতে। একটিও মাস্কে ঢাকা মুখ দেখে বিষণ্নতায় ভুগিনি।

কিন্তু সোমবার সকালেই খবর পেলাম এক সিস্টার দিদিমণিকে তাঁর প্রতিবেশীরা গ্রাম ছাড়া করেছেন। গ্রামবাসীদের ধারণা আর্ত মানুষদের সেবায় নিয়োজিত ওই নার্সের থেকে তাদের মহামারী ছড়াতে পারে।

তারপর বেলা যত বেড়েছে রাজ্যের বিভিন্ন কোন থেকে খবর আসতে শুরু করেছে। অনেক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বাড়ি থেকে বহু দূরের হাসপাতালে চাকরি করেন। হাসপাতালের কাছাকাছি কোথাও বাড়ি ভাড়া করে থাকেন। তাদের অনেককেই বাড়িওয়ালারা উঠে যেতে বলেছেন।

এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছে বহরমপুর। সেখানকার লোকজন বাক্স প্যাটরা সহ অনেক চিকিৎসককে রাস্তায় বার করে দিয়েছেন। কারা লড়ছে, কিসের জন্য লড়ছে, মহামারীটা আসলে কিসের, সব গুলিয়ে যাচ্ছিল। কোনটা সত্যিকারের মুখ, আর কোনটা মুখোশ?

একটা N95 মাস্ক পরলেই কি মানুষ এতটা বদলে যায়? এই মুখোশের মহামারীও কি কম ভয়ংকর?

রবিবার রাতে জ্বরের রোগী দেখতে দেখতে মনে হচ্ছিল যুদ্ধ ক্ষেত্রে লড়ছি। কাল যত দিন গড়িয়েছে মনে হয়েছে আমি এক হার মেনে নেওয়া সৈনিক। দিনগত পাপক্ষয় করছি। যাদের জন্য লড়ছি তারা সামনে প্রশংসা করবে, ‘আপনার মতো ডাক্তার হয় না। কিন্তু শালা অমুক ডাক্তার পিওর হারামী। আমার পিসতুতো ভাইয়ের শ্বশুরকে ভেন্টিলেটরে ঢুকিয়ে মেরে ফেলল। আবার বিল করেছে আড়াই লাখ।’

তারপর সুযোগ পেলে একদিন আমাকেও…..

রোগী দেখা প্রায় শেষের দিকে। রাত ক্রমশ মাঝরাতের দিকে গড়াচ্ছে। আমি জ্বরের রোগীর ইতিহাস শুনছি, বুকে স্টেথো বসাচ্ছি আর ওষুধ লিখছি। হঠাৎ একজন বললেন, ‘ঐন্দ্রিল, তুই কি আমায় চিনতে পারছিস না?’

উনি মাস্ক সরালেন। আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক। সেই ছোটো বেলা থেকেই ফিজিক্সের জটিল অংক সমেত যাবতীয় প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যুগিয়েছেন।

আমার এতক্ষণ ঝিমিয়ে থাকা মনটা চাঙ্গা হয়ে উঠল। সত্যিই, মুখোশের আড়ালে মানুষ চেনা বড় দায়।

PrevPreviousমারীর দেশের বাতিওয়ালা
Nextহোর্ডিং Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ।
আশিস, নবদ্বীপ।
6 years ago

ভালো লেগেছে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

July 7, 2026 No Comments

There is probably no time and place with which historians are concerned, which has not seen the invention of tradition…For all invented traditions, so far

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

July 7, 2026 No Comments

৬ জুলাই, ২০২৬ সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি,বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা শিশু কন্যার গণধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার কথা। আমরা বাকরুদ্ধ। আর কত, আর কত?

পশ্চিমবঙ্গ যে আরো অন্ধকারের দিকে এগোচ্ছে বারুইপুর দেখিয়ে দিল

July 7, 2026 No Comments

বারুইপুরে এগারো বছরের একটি বালিকার ধর্ষণ ও খুনের মতো অতি নিন্দনীয় ন্যাক্কারজনক কাণ্ডে ততোধিক নিন্দনীয় ন্যাক্কারজনক অবস্থান নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবারের সব দাবি

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

সাম্প্রতিক পোস্ট

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

Gopa Mukherjee July 7, 2026

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

Abhaya Mancha July 7, 2026

পশ্চিমবঙ্গ যে আরো অন্ধকারের দিকে এগোচ্ছে বারুইপুর দেখিয়ে দিল

Parichay Gupta July 7, 2026

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

647243
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]