Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দিনগুলি ৬১ করোনা পরীক্ষা

IMG_20200909_230450
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • September 10, 2020
  • 8:00 am
  • One Comment

কোভিড ১৯ পরীক্ষা করানো এখন অনেক সহজ হয়েছে। কয়েকদিন আগেও আমরা যারা বেসরকারি চিকিৎসক, চাইলেই করোনা পরীক্ষা করাতে পারতাম না। পরীক্ষা হতো খুব অল্প জায়গায়। আর খরচও লাগতো প্রায় আড়াই হাজার টাকা। লকডাউনের মধ্যে অধিকাংশ মানুষেরই সঞ্চয় তলানিতে। তাই আড়াই হাজার টাকার পরীক্ষা লেখার আগে অনেক ভাবনা চিন্তা করতে হতো।

ইদানীং সরকারি তরফে অনেক জায়গাতেই বিনামূল্যে করোনা পরীক্ষার বন্দোবস্ত হয়েছে। আমাদের আশেপাশে কারবালা ও দোহাড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে, মধ্যগ্রাম গ্রামীণ হাসপাতালে, নববারাকপুর শক্তি সংঘে, ঘোলা হাসপাতালে বিনামূল্যে করোনা পরীক্ষা হচ্ছে। পরীক্ষা করতে বলার জন্য বিশেষ ভাবনা চিন্তা করতে হচ্ছে না। সন্দেহ হলেই পরীক্ষা লিখছি।

তবুও সমস্যা রয়ে গেছে। আজ একটি ছেলে এসেছিল, সাত দিন ধরে জ্বরে ভুগছে। সাথে গলা ব্যথা, কাশি। করোনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট। পাঁচ দিন আগেই তাকে পরীক্ষা করতে বলেছিলাম। করায়নি।

রেগেমেগে বললাম, ‘আগের দিন এতো বোঝালাম, কারবেলায় গিয়ে টেস্টটা করিয়ে নাও। বিনা পয়সায় হয়ে যাবে। করোনি কেন?’

ছেলেটি বলল, ‘ডাক্তারবাবু, টেষ্ট করলেই নাকি পজিটিভ আসছে?’

‘করোনা হলে পজিটিভই তো আসবে। তুমি টেস্ট করালে সম্ভবত তোমারও পজিটিভ আসবে।’

ছেলেটি বলল, ‘সেই ভয়েই তো পরীক্ষা করছি না। ফুটপাতে একটা কাপড়ের দোকান আছে। এত মাস বন্ধ থাকার পর খুলেছি। করোনা হয়ে আরও চৌদ্দ দিন বাড়ি বসে থাকলে ওই দোকান আর এ জীবনে খুলতে পারবো না।’

একজন ভাঙাচোরা চেহারার মহিলাকে পরীক্ষা করার জন্য লেখায় সে জানালো, ‘লকডাউন এর আগে সাত বাড়িতে ঠিকে ঝির কাজ করতাম। চার বাড়িতে কাজ ছাড়িয়ে দিয়েছে। করোনা ধরা পড়লে বাকি তিনটে কাজও চলে যাবে।’

বেশিরভাগ মানুষের একটাই কথা, ‘টেস্ট করতে আপত্তি নেই। কিন্তু করোনা ধরা পড়লে কি করব? দু-তিন সপ্তাহ বাড়িসুদ্ধ সবাই বসে গেলে খাওয়া জুটবে কোথা থেকে? এমনিতেই তো লকডাউনে মেরুদণ্ড ভেঙে গেছে।’

কয়েকজনকে বলেছিলাম, ‘কেন, সরকারতো আপনাদের জন্য সেফ হোমের ব্যবস্থা করেছে।’

কেউই সেফ হোমের বিষয়টা জানেন না। বুঝিয়ে বলার পর তাদের বক্তব্য, ‘বাড়ির বাকি লোকদের কি হবে? আমাকে না হয় সরকার বসিয়ে বসিয়ে খাওয়াবে। কিন্তু পরিবারের বাকিদেরও তো বাড়িতে চৌদ্দ দিন বসে থাকতে হবে।’

কলকাতা ও তার আশেপাশের শহরে অপেক্ষাকৃত সচ্ছল এবং চাকুরিজীবী মানুষেরা থাকে। দীর্ঘদিন বাড়িতে কোয়ারান্টাইনে থাকলেও তাদের সমস্যা নেই। কিন্তু করোনা মহামারী আস্তে আস্তে দূরের মফস্বল ও গ্রামে-গঞ্জে ছড়াচ্ছে। সেখানকার বেশিরভাগ মানুষের সরকারি সাহায্য ছাড়া দীর্ঘদিন কোয়ারান্টিনে থাকা অসম্ভব।

এই গরীব মানুষগুলির জন্য করোনা ধরা পড়লে যদি কিছু অর্থনৈতিক সাহায্যের ব্যবস্থা করা না হয়, তাহলে তারা কিছুতেই পরীক্ষা করতে রাজি হবে না। অসুস্থ শরীরে জীবিকা অর্জনের মরিয়া প্রচেষ্টায় তারা মহামারীকে ছড়াতে আরও সাহায্য করবে।

করোনা ধরা পড়লে সমাজে অচ্ছুৎ হয়ে যাওয়ার ভয় অনেকটা কমেছে। সরকার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে সেই ভয়ও কেটে গেছে। সেসব ভয়ে নয়, এখন করোনা পরীক্ষা না করানোর প্রধান কারণ কাজ হারানোর ভয়।

PrevPreviousজীবনের গল্পঃ রাম্ভী (তৃতীয় পর্ব)
Nextচূড়ান্ত পর্যায়ে ফাইজারের সম্ভাব্য ভ্যাক্সিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

ভালো লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

কলমি শাক

July 28, 2026 No Comments

হরিপদ বারুই ছাতনাতলা জেনেরাল হাসপাতালের জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার, যাকে সরকারিভাবে সংক্ষেপে এবং বেসরকারিভাবে কিছুটা ইয়ের সঙ্গে বলা হয় জিডিএমও। হাসপাতালের সদ্য ল্যাজ নাড়তে শেখা

টিকটিকি

July 28, 2026 No Comments

এই শোন, তোরা দেখিসনি কিছু…ঠিক কিনা বল? ঠিক, ঠিকই! যারা গেছে যাক, মারা গেলে যাক, যাবি না ওখানে ঠিক ঠিকই। মুখ খুললেই দেশ-বিদ্বেষ, করব নিকেশ।

সাংবাদিক দেখলেই চিৎকার- “দালাল”, এর জন্য দায়ী কে?

July 28, 2026 No Comments

বাম ছাত্রদের মিছিলে সাংবাদিকদের উপর আক্রমণ ঘটায় শুভেন্দু অধিকারী গুণ্ডা আইন কার্যকর করলেন। সাংবাদিকরাও প্রতিবাদ মিছিলে। কিন্তু একবারও কেউ ভাবছে না আজ সাংবাদিকদের একাংশকে কেন

দেশদ্রোহী

July 27, 2026 No Comments

(গল্পটি প্রকাশিত হয়েছিল বছর দশেকেরও আগে দেশ পত্রিকায়। আমার দেশ পত্রিকায় পাঠানো ও প্রকাশিত একমাত্র গল্প। আবার দিলাম – কেন দিলাম? কোনো কারণ নেই। দিতে

বাংলার মুখ: ২৪ জুলাই

July 27, 2026 No Comments

মিছিল নেমেছিল পথে, নাকি গোটা পথটাই হয়ে  উঠেছিল চলমান মিছিল এক রাগী পতাকার   সহস্র ফনা তুলে, বাতাসে স্লোগান ছিল, নাকি সমস্ত বাতাস ঝড়ের তীক্ষ্ণ শাঁখের মতো

সাম্প্রতিক পোস্ট

কলমি শাক

Dr. Partha Bhattacharya July 28, 2026

টিকটিকি

Dr. Arunachal Datta Choudhury July 28, 2026

সাংবাদিক দেখলেই চিৎকার- “দালাল”, এর জন্য দায়ী কে?

Sanjoy Mukherjee July 28, 2026

দেশদ্রোহী

Dr. Aindril Bhowmik July 27, 2026

বাংলার মুখ: ২৪ জুলাই

Debashish Goswami July 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655487
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]