Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্বিতীয় ঢেউ এর দিনগুলি ২২

IMG_20210624_200058
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • June 25, 2021
  • 8:49 am
  • No Comments

ভ্যাকসিন

করোনা রোগী বেশ কমে এসেছিল। গণপরিবহনের অভাবে লোকজন টেম্পোয় গাদাগাদি করে কনসেনট্রেশন ক্যাম্পে যাচ্ছিলেন। কম বয়সী ছেলেমেয়েরা পার্কে দুষ্টুমিও শুরু করেছিল। চারিদিকে টুকটাক ডাক্তার পেটানোও শুরু হয়ে গেছিল। অর্থাৎ পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাচ্ছিল।

ভেবেছিলাম দ্বিতীয় ঢেউয়ের দিনগুলো আর লিখব না। এমনিতেই দু-একজন মৃদু অভিযোগ করেছিলেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক এই লেখাগুলো পড়ে কিছু মানুষ ভয় পাচ্ছেন।

লিখতামও না, যদিনা আজ এক ভদ্রলোক জিজ্ঞেস না করতেন, ‘আমি লোহার খাটের শুই। আমি কি ভ্যাকসিন নিতে পারব? ভ্যাকসিন নিয়ে ওই খাটে শুতে পারব?’

ভ্যাকসিন নিতে পারবেন কি না বহু লোকই জানতে চান। কিন্তু ভ্যাকসিন নিয়ে কোথায় শোবেন কেউ আজ পর্যন্ত জানতে চাননি।

আমাকে অবাক ভাবে তাকাতে দেখে সান্ত্বনা দিয়ে উনি বললেন, ‘আমি অবশ্য বেশ মোটা তোষক পেতে শুই।’

আরো ঘেঁটে গেলাম। উনি তখনও বলে চলেছেন, ‘তোষক ঠিক কতোটা মোটা হলে খাটের সাথে আমার আটকে যাওয়ার সম্ভাবনা নেই? মানে ভ্যাকসিন নেওয়ার পরে আমার শরীরে যদি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়?’

এবারে ব্যাপারটা মাথায় ঢুকলো। বললাম, ‘আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?’

ভদ্রলোক মনোক্ষুণ্ণ হলেন। বললেন, ‘কাগজে প্রথম পৃষ্ঠায় ছবি সহ বিশাল খবর বেড়িয়েছে। ভ্যাকসিন নেওয়ার পরে হাতা, খুন্তি, চামচ, পয়সা সব গায়ে আটকে যাচ্ছে।’

কী আর বলব। জিজ্ঞেস করলাম, ‘আপনি কি স্কুলে গেছেন? নাইন টেনে শরীর বিজ্ঞান পড়েছেন? হৃদপিণ্ড, যকৃত, বৃক্ক, শিরা, ধমনী, রক্ত? সেসময় তো মহামারির জন্য বছরের পর বছর স্কুল বন্ধ থাকেনি।’

ভদ্রলোক অত্যন্ত আহত ভাবে বললেন, ‘আমি বিএ পাশ।’

কথা বাড়ালাম না। এরকম বিএ পাশ রোগী আমার বেশ কয়েকজন আছেন। তার মধ্যে একজন স্বনামধন্য জ্যোতিষী। আজ বহরমপুর তো কাল শিলিগুড়িতে চেম্বার। দেখাতে এলেই বলেন, ‘আজ রাত বারোটায় অমুক বাংলা চ্যানেলে আমার একটা পোগ্রাম আছে, বিজ্ঞান সম্মত কোষ্ঠী বিচার নিয়ে। পারলে দেখবেন।’

বললাম, ‘বাড়িতে একটা টিভি আছে বটে, কিন্তু সেটা বাবার ঘরে। আমার দুই মেয়ে মাঝে মধ্যে লুকিয়ে কার্টুন দেখতে গিয়ে ধরা পরে। বাবা তখন কার্টুন দেখার অপকারিতা নিয়ে বিশাল লেকচার দেয়। ওই ঘরে গিয়ে রাত বারোটায় বিজ্ঞানসম্মত কোষ্ঠীবিচার দেখলে বাবা মাঝ রাতেই আমাকে ত্যাজ্যপুত্র করে দেবে।’

জ্যোতিষী ভদ্রলোক রোগী হিসেবে মোটেও ভালো নন। মাঝেমাঝেই প্রেশার সুগারের ওষুধ বন্ধ করে দেন ও একেকটা ঝামেলা বাধিয়ে আসেন।

এতোদিন ছোটো খাটো ঝামেলা হতো। পায়ে ফোঁড়া বা মেন ইয়েতে চুলকানি। সপ্তাহ দুয়েক আগে স্ট্রোক হয়েছে। প্রেশারের ওষুধ বন্ধ করে দিয়েছিলেন। বাঁ দিকটা দূর্বল। বললেন, ‘ডাক্তারবাবু, আগেই বুঝতে পেরেছিলাম বিপদ ঘটতে চলেছে। গোমেদটা ধারণ করা উচিৎ ছিল। আমার গণণা যে এতটা অভ্রান্ত বুঝিনি।’

যাকগে, ভ্যাকসিনের প্রসঙ্গে ফেরত আসি। আপাতত করোনার ভ্যাকসিন নিয়ে সকলের অসংখ্য প্রশ্ন। দ্বিতীয় ঢেউয়ের সময় আমাদের এলাকার অর্ধেক লোকের করোনা হয়ে গেছে। কেউ পরীক্ষা করেছেন, কেউ পরীক্ষা করেননি। তবে পরীক্ষা না করলেও দিব্যি বুঝেছেন করোনাই হয়েছে। জ্বর কাশির সাথে স্বাদ গন্ধ চলে গেছিল। করোনা চিকিৎসার প্রটোকলে যা ওষুধ পত্র আছে সেগুলোই খেয়েছেন। কিন্তু পরীক্ষা করেন নি।

এখন তাঁদের প্রশ্ন, ‘আমরা কি ভ্যাকসিন নিতে পারব। সরকার বলছে করোনা সেরে যাওয়ার ৩ মাসের মধ্যে ভ্যাকসিন নেওয়া যাবে না।’

যাঁরা গাইডলাইন বানান, তাঁরা তো গাইডলাইন বাজারে ছেড়েই খালাস, আমরা পরেছি মুশকিলে।

হাজার হাজার প্রশ্ন।

হার্টের অসুখ আছে, ভ্যাকসিন নেওয়া যাবে?

ডাস্ট অ্যালার্জি আছে, ভ্যাকসিন নেওয়া যাবে?

চিংড়ি মাছে অ্যালার্জি আছে, ভ্যাকসিন নেওয়া যাবে?

একজিমা আছে, ভ্যাকসিন নেওয়া যাবে?

প্রেশার সুগার আছে, ভ্যাকসিন নেওয়া যাবে?

থাইরয়েডের সমস্যা আছে, ভ্যাকসিন নেওয়া যাবে?

ফ্যাটি লিভার আছে, ভ্যাকসিন নেওয়া যাবে?

অ্যানিমিয়া আছে, ভ্যাকসিন নেওয়া যাবে?

উত্তর দিতে দিতে খুপরিজীবি ডাক্তারের নিজের খুপরিই খারাপ হওয়ার অবস্থা। সকলেই একই উত্তর দিচ্ছি, ‘এই সমস্যাগুলো আছে বলেই আপনার আরো ভ্যাকসিন নেওয়া উচিৎ। বস্তুত প্রথম যখন ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল, ৪৫ বছরের উপরে যাঁদের এসব সমস্যা ছিল তাঁদেরই শুধু ভ্যাকসিন দেওয়া হতো।

আর করোনা হতচ্ছাড়াও তেমন। বেশ কমছিল, একটা জায়গায় এসে আটকে গেছে। গত সপ্তাহ দুয়েক ধরে সাতটা- আটটা কেস রোজই পাচ্ছি। বাড়ছেও না, কমছেও না। এরকম কদিন চললেই তো তৃতীয় ঢেউ আসার সময় হয়ে যাবে।

PrevPreviousযেতে যদি হয়
NextসাহসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 1 Comment

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657808
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]