Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফুলরোদ

IMG_20200605_202651
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • June 6, 2020
  • 6:37 am
  • 2 Comments

সেদিন সকাল থেকেই আকাশবরণ শাড়ি পরে নাচতে লেগেছিল মেয়ে| বইপত্তর রংপেন্সিল সব ফেলে সে মেয়ের খালি নাচ| নাচ খালি|

বুদ্ধি সাধারণের থেকে অনেকখানি কম| আজকের পড়া কালকে ভোলে| কথা অস্পষ্ট| এমনকি সে যে কথা বলছে মুখের কাছে কান না নিলে বুঝতেই পারবেন না| ডাক্তার বলেছেন — delayed learning problem| সব ভোলে কিন্তু নির্ভুল শব্দে বলে নিজের রোগের নাম| নাচে চমৎকার|

সেদিনের নাচের সাথে গানটি ছিল– মেঘের কোলে রোদ এসেছে / বাদল গ্যাছে টুটি| বোধহয় পরের দিন স্কুলে অনুষ্ঠান হবে, তারই মহড়া| অনুষ্ঠান যত ছোটই হোক মহড়া করে কিন্তু রাজকীয় মেজাজে| এমনকি ক্লাসঘরের মধ্যেও যদি অনুষ্ঠানটা হয়, তাও তার মনোযোগ অখন্ড| এও খেয়াল করে দেখেছি, গানের অর্থ তার মত করে বুঝিয়ে না দিলে কিছুতেই নাচতে রাজি করানো যায় না মেয়েটাকে| যদি বা রাজি হল, ভঙ্গি স্বচ্ছন্দ হয় না| নাচের সাথে মুখের হাসিটিও হয়ে থাকে তোরঙ্গে চাপাপড়া অনেক পুরোনো কাপড়ের মত|

সেদিনও বারবার বলে চলেছিলাম–“দ্যাখ, এ হলো গিয়ে মেঘ সরে আলো ঝরার গান| ভাব– একদিক দিয়ে মেঘ সরবে আর সরার সাথে সাথেই অন্যদিকে আলো গড়াবে মাটির পরে– মানুষের গায়ে| “মেয়েটা চুপ করে শুনলো| সত্যিকারের ধার্মিক যেমন নিবিষ্ট হয় পুজোর মন্ত্রে– অমনি একটা তন্ময় ভাব ফুটলো তার মুখে| এরকম ভাব ফুটলেই বুঝি, সে তার নাচমন্ত্র এবার বুঝতে পেরেছে| ভাবের ঘোর এইবারে ভরিয়ে দেবে তার গাবলু শরীর|

তাই হল| “মেঘের কোলে ” নাচতে নাচতেই বার দুয়েক দৌড়ে গেলো ক্লাসঘরের জানলায়| শিকের গায়ে নাক ঘষটে আকাশ দেখলো| আকাশে তখন লেশ নেই মেঘের| শুরু করলো ঘ্যানঘ্যান–“এরকম আকাশের গান দাও না মিস| মেঘ লাগবেই না| এমন গান দাও যে গানে আকাশ সবসময় থাকবে আলো আর রোদে| একদম full রোদের আকাশ| আমি নাচব চরাম চরাম| এ ছন্দ কেবল তার আর আমার| আমার মুখে চরাম চরাম শুনলেই নাচ যেন তার উপচে পরে শরীর বেয়ে|

বললাম– পরে দেব তোর রোদআকাশের গান| এখন নাচ| নাচ– চরাম চরাম| দেখি, ক্লাসঘরের বাতির তলায় দাঁড়িয়ে নিজের ছায়ায় লাথি মারছে সে| মেরেই চলেছে| ছায়া তো মরে না| একই থেকে যাচ্ছিল| ফুলবড়ি নাক তার কুঁচকে যাচ্ছিল| অপছন্দে আঁধার হচ্ছিল চোখ| আলো ছায়ার হাতাহাতি একদম পছন্দ হচ্ছিল না তার|

দরজা দিয়ে ছুটল বারান্দায়| আর তারপর স্কুলের ঠিক বাইরের ছোট গলিটায়|
একেবারে আচমকা| আচমকাই রোদের মধ্যে মেলে ধরলো আকাশী কস্টিউম| বনবন করে ঘুরছে মেয়ে| নীল আঁচল ঘুরছে বনবন| কানের কাছে এসে বললে– “ও মিস, ও মিস, কী বিউটিফুল| রোদও full| ওই আকাশে–‘|

কর দেখি চরাম চরাম| আবার শুনি–

PrevPreviousকরোনা হেল্থ ক্যাম্প
Nextসুন্দরবন আপডেট ৪/৬/২০Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
6 years ago

ময়ূরীদেবী আপনাকে কুর্নিশ করি। এই ধরনের শিশুদের বোঝাতে গেলে এবং বুঝতে গেলে যে ভালোবাসা, বোধশক্তি ও ধৈর্য ধরতে হয় সবটাই আপনার আছে। আর এই ভালোবাসার বন্ধনের আনন্দ আমাদের সাথে ভাগকরা টা আমার খুব ভালো লাগে।

0
Reply
Amar Chattopadhyay
Amar Chattopadhyay
6 years ago

আমরা যারা নিজেদের মনে করি অনেক বোধের বুদ্ধিওয়ালা তারা এতটা অকৃত্রিম হতে পারি না। জীবন – সময়ের অনেকটাই অভিনয়ে ঢেকে রাখি। একরত্তির অপটু মস্তিষ্ক দেখ সত‍্য বোঝে।
আর তুমি, ময়ূরী , বোঝো অবুঝ মনগুলোকে। আমি যোযন দূরত্বে —

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

August 2, 2026 No Comments

আজ যে পাগলের কথা বলবো তিনি সত্যিই এক আজব পাগল। জন্মসূত্রে ভারতীয় নন, তবে তাঁর কাণ্ডকারখানা এই ভারতের মাটিকে ঘিরে। ইনি হলেন ক্যারন রন্সলে (

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

August 1, 2026 No Comments

সত‍্যিই অভাবনীয়। কিন্তু যদি ভেবে থাকেন এটা সরকারের বিরাট পরাজয়, খুব ভুল করবেন। দাবা খেলায় যেমন দরকারে কোনো বড় পিসও sacrifice করা হয়, ধরে নিন

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

August 1, 2026 No Comments

কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভয়হীন কাজের পরিবেশ অভয়া আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দাবি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি বারবার নিজেদের কর্মক্ষেত্রে, হাসপাতালে নিগৃহীত হতে হয়েছে চিকিৎসক – নার্স –

সাম্প্রতিক পোস্ট

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

দুই পাগলের গপ্পো – দ্বিতীয় পর্ব

Somnath Mukhopadhyay August 2, 2026

ভবিষ্যতই বলবে, এটা masterstroke ছিল না beginning of the end!!

Dr. Amit Pan August 1, 2026

হাসপাতালে নিরাপদ, ভয়হীন কাজের পরিবেশের জন্য সরকার দায়বদ্ধ হোক

West Bengal Junior Doctors Front August 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657196
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]