Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডিমেনশিয়া। স্মৃতিভ্রংশ

Screenshot_2024-05-12-09-54-06-95_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Aniket Chatterjee

Dr. Aniket Chatterjee

Junior doctor in a medical college
My Other Posts
  • May 12, 2024
  • 9:54 am
  • No Comments

ডিমেনশিয়া। স্মৃতিভ্রংশ। এক অদ্ভুত রোগ, যার উত্তর বেশিরভাগটাই এখনো অজানা। রোগ ধরে ফেলা যায়, কিন্তু চিকিৎসা চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই রোগে এতো তাড়াতাড়ি চেনা মানুষ অচেনা হয়ে যায়, এতো তাড়াতাড়ি একটা মানুষ পিছিয়ে যেতে পারে জীবনের ‘টাইমলাইন’ ধরে — না দেখলে বিশ্বাস হয় না! রোগ তো নয়, যেন সিসিফাসের পাথর! গড়িয়ে পড়া আটকানোর চেষ্টা, বেশিরভাগ ক্ষেত্রেই যা সফল হয় না, পাহাড়ের মাথায় তোলা তো দূরের কথা….

একটা মানুষ। স্ট্যাটিসটিক্স নিয়ে পড়াশোনা। প্রথমে কলেজে, পরে স্কুলে শিক্ষকতার চাকরি। হঠাৎই চার বছর আগে ছোট্ট মেয়ে লক্ষ্য করে, বাবা বিয়োগ করতে পারছে না। মাকে জানায়, মা প্রথমে হেসে উড়িয়ে দেয়, পরে দেখে ব্যাপারটা সত্যিই! বাজারের হিসেব করতে না পারা, তারপর ঘড়ি দেখতে না পারা। তারপর শুরু হয় লোকজনের সামনে সামাজিক ব্যবহার ধরে রাখতে না পারার সমস্যা। গালাগালি দিয়ে ফেলেন, মারধর করতে যান, করেও ফেলেন। একটা কথাও মনে রাখতে পারেন না, একটা বাক্যের জায়গায় তিনটে বাক্য বলতে গেলে মনোযোগ ধরে রাখতে পারেন না। আমি আঁকতে দিলাম একটা ঘড়ি, উনি একটা গোল এঁকে মুখে বিভিন্ন আওয়াজ করতে করতে গোলের ভেতর আরো কয়েকটা গোল এঁকে দিলেন। ফ্রন্টো-টেম্পোরাল ডিমেনশিয়া। বয়স তো কমই এখনো, ৪৯ সবে। আর্লি অনসেট। স্ত্রী এর গলায় হতাশা, কষ্ট। বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, এখন কোনোমতে অনেকদিন পর পর স্কুলে গিয়ে সই করিয়ে এসে চাকরিটা বজায় রেখেছেন। এরপর কী হবে জানেন না। বাড়িতে অকারণে রাগারাগি, হিংস্রতা, মারধোর। চোখের কোণে ‘কেয়ারগিভার ডিস্ট্রেস’ চোখের জল হয়ে গড়িয়ে পড়তে চায়, কোনোমতে সামলে রাখেন…

একটা মানুষ। আগে ইউনেস্কোর বড় পদে চাকরি করেছেন। বিদেশে থেকেছেন। রিটায়ারমেন্টের পর শুরু হলো ভুলে যাওয়া। নিজের পরিচয়টুকু মনে আছে, বাকিদের পরিচয় কখনো মনে পড়ে, কখনো পড়ে না। ডেটা কালেক্ট করবো শুনে খুঁটিয়ে খুঁটিয়ে কনসেন্ট ফর্ম পড়লেন, সই করলেন। ইংরেজি ফর্ম পুরো পড়ে নিজে ফিলআপ করলেন। কিন্তু মনে করেন না, নিজের কোনো রোগ আছে বলে। বুঝতে পারেন না, এটা সেন্টার না বাড়ি। অ্যালঝাইমার্স। হাসিখুশি। বন্ধুত্ব করতে ভালোবাসেন। স্ত্রী কবিতা লেখেন, তাঁর বই বেরোয়। স্বামীর রোগ হয়েছে, মেনে নিয়েছেন। যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করেন, বাকি নিজের জীবনযাপন ও করেন। দুজনে মিলে মোটের উপর ভালোই আছেন।

একটা মানুষ। সারাজীবন পরিবারের খেয়াল রেখে এসেছেন, গৃহশ্রম করেছেন। আগে স্কুলেও পড়িয়েছেন। আজ দুবছর ধরে সবকিছু করতে ভুলে গেছেন। হাতে পেন দিলে উল্টো করে পেন ধরেন। কথায় কথায় কথা বুঝতে না পেরে হেসে ওঠেন। ঘরের আর কোনো কাজ করতে পারেন না। জামাকাপড় পরতে হয় কীভাবে, তাও ভুলে গেছেন। পরিয়ে দিতে হয়। ঘরের লোকের সামনে মাঝেমধ্যে সামাজিক লোকলজ্জা হারিয়ে ফেলেন, সেসব সামলাতে হয়। ফ্রন্টো-টেম্পোরাল ডিমেনশিয়া। স্বামী অসুস্থ। মেয়ে পড়াশোনা ও চাকরি করেন, মেয়েকেই সব সামলাতে হয়। মেয়ে বলছেন, যে সময়ে আমার মাকে পাশে পাওয়ার কথা ছিল, সেসময় আমাকে মায়ের পাশে থাকতে হয়।

এক অদ্ভুত রোগ। রোগ শুধু ওপিডিতে দেখলে বোঝা যায় না, ঘরের মধ্যে একটু উঁকি দিয়েও হয়তো দেখা উচিত। তবেই বোঝা যায়, একজন মানুষের রোগ কখনো কীভাবে পরিবারের মধ্যে ছড়িয়ে যায়। রোগের মারণশক্তি কতোটা, সেটা বোঝা যায় ঘরের লোকের সঙ্গে কথা বলে। দুর্ভাগা দেশ আমাদের, চার ঘন্টায় প্রতি ডাক্তারকে ১০০-২০০ রোগী দেখতে হয়। ডাক্তার বাড়ে, তবু রোগীর সংখ্যা কমে না। রোগের চিকিৎসাও তাই রোগীর চিকিৎসাতেই সীমাবদ্ধ থেকে যায়…

PrevPreviousশুভাইয়ের জুতো
Nextআন্তর্জাতিক মাতৃদিবসেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

682386
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]