Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিয়তি

IMG_20221113_152722
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • November 14, 2022
  • 6:40 am
  • No Comments
এই ভয়টাই পেয়ে ছিলো সে।
প্রতি রাত্তিরে দরজাটা খুলে ওরা কাউকে না কাউকে নিয়ে যায়।
তারা আর ফিরে আসে না।
ওর থেকে যারা বড়, তাদের জিজ্ঞেস করে কোনো উত্তর পায়নি,
আসলে যাদের ধরে নিয়ে গেছে,
তারা কেউ এসে জানাতে পারেনি সত্যিটা কি।
তাই নানা গুজবের কোঁকর কোঁ হয়।
কেউ বলে, আজকাল বিয়ে বা মিলনে আগ্রহী মেয়ে কমে যাচ্ছে,
তাই বেছে বেছে সুন্দরপানাদের নিয়ে গিয়ে
ওরা জোর করে বিয়ে দিয়ে দেয়।
সে এটা খেয়াল করেছে বটে, ক্ষয়াটে উস্কোখুস্কো পালক-ছাড়ানো চেহারার মেয়েগুলোকে ওরা ধরে না।
কেউ আবার বলে, মেয়েগুলোকে নিয়ে ওরা নানান জায়গায় বেচে দেয়।
তারপর যা বীভৎস অত্যাচার হয়, সে নাকি বলা যায় না!
সে রোজ শিঁটিয়ে থাকে সেই ভয়ে , কবে ওরা দরজা খুলে নিয়ে যাবে ওকে।
অথচ পালানোর উপায় নেই,
নিয়মিত খাবার দেওয়া আর ডাক্তারি পরীক্ষা ছাড়া দরজাটা খোলে না ওরা,
আর সেই সময়গুলো পালানো অসম্ভব।
আজ সেই ভয়টাই সত্যি হয়েছে।
ওরা এসেছে, অনেকের সাথে তাকেও ধরেছে।
ওর দুটো পা কষে বেঁধে দিয়েছে , রাতের অন্ধকারে একটা ট্রাকের ভেতরে গাদাগাদি করে অনেকগুলো মেয়ে।
সকলেরই পা বাঁধা, সামনে পাহারাদার,
টুঁ শব্দটি করার জো নেই । সে চেষ্টা করছে, খুব ধীরে ধীরে বাঁধন আলগা করার।
সে বুঝছে আর যাই হোক, কোনো শুভকাজে এতগুলো মেয়েকে নিয়ে ওরা যাচ্ছে না,
ওদের চোখে লোভ, মাঝে মাঝে জিভ চেটে নিচ্ছে ওদের দিকে তাকিয়ে।
যেভাবেই হোক ওকে পালাতেই হবে।
রাত যখন ভোর ছুঁইছুঁই, সে সময় ট্রাকটা থামলো।
ওরা চা খাবে। ততক্ষণে সে খুলে ফেলেছে পায়ের বাঁধন,
খুব, খুউব আস্তে আস্তে নজর এড়িয়ে সে সরে এসেছে ট্রাকের ডালাটার সামনে।
বাকি মেয়েগুলোর দিকে একবার তাকালো সে।
কেউ ঝিমাচ্ছে, কারো খোলা চোখে হতাশার শূন্যতা,
ওদের ডাকতে গেলে সে ধরা পড়ে যাবে।
নিঃসাড়ে সে নেমে যায় রাস্তা, রাস্তা পেরিয়েই একটা মাঠ,
মাঠ পেরিয়ে সে দৌড় দৌড়…
পালিয়ে এসেছিস? একটা লোক, দয়ালু চোখ, মায়া ভরা গলা।
সে দাঁড়ালো। লোকটা এসে ভারী স্নেহে হাত বাড়ায়।
সে একটু ইতস্তত করে কাছে আসে,
তার তো কিচ্ছু চেনা নেই, কাউকে খবর দেওয়ার নেই,
কোনো ঠিকানা জানা নেই!
লোকটার সাথে সাথে নিঃশব্দে চলে সে,
দেখা যাক কোথায় আশ্রয় পাওয়া যায়।
ঘরে ঢুকে লোকটা ওকে ভাত খেতে দেয়।
ওর খুব খিদে পেয়েছিলো, কি করে যে লোকটা বুঝলো!
খাওয়া হয়ে গেলে লোকটা হেসে বললো,
যা জিরিয়ে নে এবার। সে একটা কোণে শুয়ে চোখ বুজলো।
বড্ড ধকল গেছে। নতুন বন্ধুর বাড়িতে এবার একটু নিশ্চিন্তে ঘুম দেওয়া যাবে।
ওকে ঘুমোতে দেখে, লোকটা ভেতরের ঘরে চলে গেলো।
তারপর গিন্নিকে ডেকে বললো,
‘অনেকদিন পর আজ চিকেন খাবো। কাটবো একটু বাদে,
বেশ ভালো করে কষিয়ে রান্না কোরো।’
সকালবেলার আলো পড়ে কোণে রাখা ছুরিটা চকচক করে উঠলো।
PrevPreviousঅবসাদ প্রসঙ্গে
NextMostbet’te Kayıt Ve Giriş SürecNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635935
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]