Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডিট্যুওর

IMG_20210130_180757
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • January 31, 2021
  • 8:47 am
  • One Comment

এত বছর পর গতমাসে ফোনে শিবুদার গলা শুনে অবাকই হয়েছিলাম! যোগাযোগ নেই প্রায় সিকি শতক!

সে বছর মাঝ শ্রাবণে ভাসতে ভাসতে ভাসতে এসে পৌঁছেছি মহানগরের স্নায়ু কেন্দ্রে। ঠাঁই নাড়া হবার পর সেই আমার নতুন ঠিকানা!

সেখানে হাত বাড়ালেই প্রসিদ্ধ স্মৃতি-সৌধ, গির্জাঘর, ঝাঁ-চকচকে রাস্তা, কৃষ্টি-কেন্দ্র, আর অজস্র-ধারা-বৃষ্টির মতন মানুষ!

শিকড় সমেত উপড়ে এনে আমাকে বলা হয়েছে, ডালপালা ছড়াও হে, এই তোমার নতুন আকাশ!

এই শহরে আমার প্রথম চেম্বারটি ছিল দেড়তলার এক চিলতে ঘরে, নিচে একদিকে একটি ক্যাটারিংয়ের অফিস ঘর অন্যদিকে একটি ওষুধের দোকান।

শিবুদা ছিলেন সেই দোকানের সিনিয়র মোস্ট কর্মচারী! রিটায়ারমেন্টের বয়েস পেরিয়ে গেছেন তখনই, তবুও ওঁরা পুরোনো মানুষটিকে অবসর নিতে দেন নি।

বাচ্চা ডাক্তারটির প্রতি অদ্ভুত একটা সম্ভ্রম মেশানো স্নেহ ছিল মানুষটির।

আমার প্রবল আপত্তি আর অস্বস্তি উপেক্ষা করেই আমাকে অকারণে আপনি সম্মোধন করে কথা বলতেন শিবুদা।

বেশ মনে আছে নব্বইয়ের মাঝামাঝি শিবুদার কোমর ভাঙে। গাড়ির ধাক্কায়। তার পরেও, একটু সেরে ওঠার পর আবার ফিরে এসেছিলেন কাজে।

আর তার বছর দুই পর শিবুদা ওঁর দাদা নারায়ণবাবুকে নিয়ে আমার কাছে এসেছিলেন!
ভদ্র, শিক্ষিত, সুপুরুষ নারায়ণ বাবুর হাতের আঙুলের নখের নিচে যেটা হয়েছিল সেটা কালান্তক স্কিন ক্যান্সার মেলানোমা!

তিরিশ বছরে সামান্য যে গুটিকয় মেলানোমা দেখেছি, তারই একটি! ডায়াগনোসিস হবার পর, মাত্র ছ’ মাস বেচেঁছিলেন ভদ্রলোক!

শিবুদার সঙ্গে সেই শেষ দেখা!

কিছু সমস্যায় ভুগছেন, ফোনে বার দুই চেষ্টা করলাম চিকিৎসা করার! গলা শুনে বুঝলাম, ওঁর অসুখ বেশির ভাগটাই মনে! একাকীত্বের অসহায়তায় ভুগছেন মানুষটা, একটা অজানা আতঙ্কে ডুবে যাচ্ছেন!

হোম কলে যেতে পারি না আজ বহু বছর! সময় পাই না! শিবুদা ডাকেন নি, তবু ঠিক করলাম যাব, গিয়ে দেখে আসবো, কেমন আছেন! তার একটা কারণ যদি এতো বছর পর মানুষটাকে দেখার লোভ হয়, অন্যটা হলো, আনন্দ পালিত আমার চেম্বার থেকে বাড়ি ফেরার পথে সামান্যই ডিট্যুওর!

খুঁজে খুঁজে পৌঁছেও গেলাম! সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে উঠতে ভাবছিলাম অনেক পুরোনো কথা!

ওয়াকারে ভর দিয়ে দুচোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ মানুষটা। দেখে চিনতে কষ্ট হলো না! শীর্ণ মানুষটি শীর্ণতর হয়েছেন, এক মুখ দাড়ি গোঁফ!

প্রথমে আবেগের অতিশয্যে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। তারপর আমরা দুজনে ডুবে গেলাম স্মৃতিচারণে।

কথায় কথায় ফিসফিস করে, যেন নিজেও শুনতে না পান, এই ভাবে জানতে চাইলেন, এটা স্কিন ক্যানসার কি না! এতক্ষণে আমার কাছে পরিষ্কার হলো, ফোনে শোনা কণ্ঠস্বরের বিপন্নতার কারণ!

বোঝালাম, নিশ্চিত করলাম।
মুখে হাসি ফুটলো বৃদ্ধের।

পাশের ঘর থেকে চা আর প্লেটে সাজানো কেক নিয়ে যিনি এলেন, তিনি ন্যূব্জদেহ, তাঁর বয়েস একানব্বই!

তিনি শিবুদার দিদি প্রতিমা মিত্র!

সাতাশি বছরের ভাইকে তিনি প্রাণ দিয়ে আগলে রাখেন, দেখভাল করেন। -ডাক্তারবাবু, শিবু বড্ড নেগেটিভ চিন্তা করে! ওকে বলুন তো একটু আনন্দে থাকতে! এত চিন্তা করে হবেটা কি!

ডাক্তারি করতে যাই নি, একটু দেখতে গিয়েছিলাম ওঁদের।

ফেরার সময় গাড়িতে ওঠার আগে ওপরে তাকিয়ে দেখি ওঁদের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়ছেন সাতাশির শ্যামাপ্রসাদ আর একানব্বইয়ের প্রতিমা মিত্র!

অন্ধকার আকাশের প্রেক্ষাপটে বাড়িটায় শুধু ওঁদের ফ্ল্যাটেই আলো জ্বলছিল, অন্ধকার সমুদ্রে আলোর দ্বীপের মত।

শীতের সন্ধেবেলা বাড়ি ফিরলাম মনভরা উষ্ণতা নিয়ে।

PrevPreviousশিল্ড-জয়
Nextরক্তদানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
শাশ্বত
শাশ্বত
5 years ago

অপূর্ব অভিজ্ঞতা

0
Reply

সম্পর্কিত পোস্ট

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

May 15, 2026 No Comments

হাইকোর্টের নির্দেশে দুই জুনিয়র ডাক্তার এর বেআইনি পোস্টিং বাতিল হয়ে নতুন পোস্টিং এর অর্ডার এল স্বাস্থ্যভবন থেকে। মেধাভিত্তিক কাউন্সেলিং অনুযায়ী যে পোস্টিং তারা পেয়েছিল সেই

দায়িত্ব পালনের প্রত্যাশা

May 15, 2026 No Comments

শিক্ষানবীশ থাকাকালীন একদিন, এক প্রান্তিক শ্রমজীবীর কাছেই নাগরিকের প্রত্যাশার সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীর পাঠটি পেয়েছিলাম। মাটির বাড়ির দাওয়ায় বসে, গামছা নেড়ে হাওয়া খেতে খেতে তিনি

গর্গকে গ্রেফতার করে জল মাপলো বিজেপি

May 15, 2026 No Comments

বাঙালি জাতীয়তাবাদী সংগঠন ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চ্যাটার্জীকে গ্রেফতার করে বিজেপি আসলে বাঙালিকে একটু সবক শেখাতে চাইল। তাদের মূল উদ্দেশ্য মুক্ত চিন্তার বাঙালিকে সাম্প্রদায়িক বিভাজনের

ঐ যে তিনি চলেছেন

May 14, 2026 No Comments

ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় হাততালির সমুদ্র শিখরে শিখরে নাচে আনুগত্য, গোপন গভীরে চোরাস্রোত হিরণ্য ক্ষমতার অভিমুখে, সহস্র হাততালি আকাশ ছুঁয়েছে ঐ তো তিনি আসিছেন। সমস্ত

প্রতিদিনের অভ্যাসে মানসিক সুস্থতা

May 14, 2026 No Comments

১১ মে ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

দীর্ঘ প্রতীক্ষিত জয়!

West Bengal Junior Doctors Front May 15, 2026

দায়িত্ব পালনের প্রত্যাশা

Dilip Ghosh May 15, 2026

গর্গকে গ্রেফতার করে জল মাপলো বিজেপি

Sanjoy Mukherjee May 15, 2026

ঐ যে তিনি চলেছেন

Dr. Goutam Bandopadhyay May 14, 2026

প্রতিদিনের অভ্যাসে মানসিক সুস্থতা

Doctors' Dialogue May 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

622769
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]