Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিল্ড-জয়

FB_IMG_1611883114608
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • January 30, 2021
  • 8:45 am
  • No Comments

ঘরের মধ্যে আমরা দশজন। উৎকণ্ঠা, উদ্দীপনা মিশ্রিত মুখ চাওয়া-চাওয়ি। মিনিট পাঁচেক হলো আমাদের হাতে মহার্ঘ্য কোভিশিল্ড সরকারী বদান্যতায় প্রোথিত। এখন অবজারভেশনের ঘেরাটোপে।

হাওড়ার এক যৌথ পরিবারে সকলে মুখ চুন করে ঘুরে বেড়াচ্ছে। কারণ জ্যাঠামশাই ঘোষণা করেছেন, কাল নাকি সকালে নিমাই কম্পাউন্ডার আসবে–
সকলে যেন হাজির থাকে। অর্থাৎ বাৎসরিক সেই কাণ্ডটি ঘটবে। টিএবিসি ইঞ্জেকশন প্রদান। আমার ঠাকুর্দার ভাষায়, সুস্থ শরীর ব্যস্ত করা।

দোর্দণ্ডপ্রতাপ ঠাকুর্দার অমতে এই একটা কাজই খুব সম্ভবত নিস্তারিণী নিকেতনে ঘটত, আর এক প্রভাবশালী তাঁর জ্যেষ্ঠ পুত্র জ্যাঠামশাই-এর দাপটে ও তত্ত্বাবধানে।

কাল স্কুলে যেতে হবে বলে পার পাবার উপায় নেই। কলেরা/টিএবিসি ইঞ্জেকশনের চিঠি নিয়ে গেলে ছাড়। এ ব্যাপারে হেড স্যারও জ্যাঠামশাইপন্থী বা জ্যাঠাবাবু হেড স্যার (হাঁদ্দা) অনুগামী।

শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছি বটে কিন্তু মজা একটু পাচ্ছি– মা, কাকিমা, জেঠিমা বা ছোট পিসির মুখের দিকে তাকিয়ে। বেচারারা মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে, আমাদের সামনে পড়লে একটু কষ্টার্জিত হাসি।

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। সাইকেল বাড়ির গলিপথে রেখে নিমাই কম্পাউন্ডার বাড়ির বৈঠকখানায়। চামড়ার ঢাউস ব্যাগ থেকে এক এক করে যন্ত্রপাতি বেরোচ্ছে। জেঠুর নির্দেশে ছোটপিসি ফুটন্ত গরম জলের বাটিটা সামনে রেখে গেল। নিমাই কাকুকে এই মুহূর্তে সাক্ষাৎ যম বলে মনে হচ্ছে। অতি যত্নে কাঁচের সিরিঞ্জ আর ছুঁচ সেই গরম জলে ছেড়ে দিলেন।

ঘরের অন্দরমহলে তখন ঠেলাঠেলি— তুই আগে যা।

–না আমি কেন, তুই যা না।

–এ মা কী বোকা, আগে হলে তো আগে সেরে যাবে।
অবশেষে বাবা প্রথম এগিয়ে গেলেন আর তখনই বুঝলাম, বাবা হওয়া বড় জ্বালা।

এবার আমাদের ভায়েদের মধ্যে সাহস দেখানোর পালা। ভয়ে ব্যথায় কঁকিয়ে উঠলেও চোখে জল আসা চলবে না। অদ্ভুত একটা হাসি হাসি মুখ করে বলতে লাগলাম, কৈ আমার তো কিসসু হয় নি।

সকাল গড়িয়ে বিকেল। হাতে ব্যথা আর জ্বর নিয়ে আমরা সবাই গড়াগড়ি খাচ্ছি। উপহার স্বরূপ আমরা সবাই নিজের নিজের জন্য একটা করে নুন-পুঁটলী পেয়েছি। হারিকেনের কাঁচের তাপে গরম করে ইঞ্জেকশনের জায়গায় চেপে ধরা আর উহু উহু করা।

ঠাকুর্দা চারপাশে ঘুরে নিজের বিছানায়।–এইজন্যেই বলি সুস্থ শরীর ব্যস্ত করার দরকার কি?

একদম ঠিক কথা।

বাবা ওদিকে সকলের জন্য স্কুলের অনুপস্থিতির চিঠি লিখে চলেছে।

দুদিন বাদে চিঠি হাতে স্কুলে যেতে ছুটি মঞ্জুর। পাশে বসা বন্ধু কনুইয়ের খোঁচা দিয়ে বলল, কি রে ঠিক আছিস? ব্যথা নেই? মোক্ষম জায়গায় খোঁচায় ককিয়ে উঠতে বোঝা গেল, একদমই ঠিক নেই।

এদিকে হ্যাঁচকা টানে উঠলাম– কি হলো! আমাদের অবজারভেশনের টাইম হয়ে গেছে। দেখলাম সিস্টার দিদিমণি বলছেন, আপনার কোনো অসুবিধা না থাকলে এখন যেতে পারেন। কোনো অসুবিধা হলেই জানাবেন।

বেশ দিব্যি আছি। ফুরফুরে মেজাজে সাবডিভিসন হাসপাতালের বাইরে এলাম। সবার হাতে শিল্ড। এ এক শিল্ড বিজয় বটে।

ওপর দিকে তাকালাম। ঐ তো কতজনকে দেখা যাচ্ছে। স্কুলের ঐ সহপাঠীর কথা মনে হলো, কনুইয়ের খোঁচা দিয়ে যে বলেছিল, কী রে ব্যথা আছে?

ওপরে তাকিয়ে বললাম অনেক অনেক ব্যথা আছে। এ ব্যথা যাওয়ার নয় বন্ধু। এ ব্যথা চিরকালীন ব্যথা।

PrevPreviousমারীর দেশের কন্যাসন্তান
Nextডিট্যুওরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

May 9, 2026 3 Comments

পুরনো কথা ব্যক্তি ‘অভয়া’র হাসপাতালে ডিউটি চলাকালীন অবস্থায় কর্মস্থলে নৃশংসতম উপায়ে খুন ও আরও ঘৃণ্যতম অবস্থায় ধর্ষণ (কিংবা ঘটনাক্রম আগে পরেও হতে পারে, যদিও এখনও

হিংসা বন্ধ হোক

May 9, 2026 No Comments

নাগরিক বিবৃতি হিংসা বন্ধ হোক ভোটের দু’দিন বা তার আগে কোনও লোকক্ষয় না হলেও ৪ মে বাংলায় ফলপ্রকাশের পরের মাত্র তিন দিনে রাজনৈতিক হিংসায় অন্তত

“নতুন সরকার #২”

May 9, 2026 No Comments

৭ মে, ২০২৬ কাল রাতের জঘন্য নিন্দনীয় মর্মান্তিক হত্যাকাণ্ডটি যেহেতু আমার কাজের এলাকার মধ্যে ঘটেছে সেজন্য মাঝরাত অবধি অনেক ফোনালাপ করতে হয়েছে। এই সব করতে

“নতুন সরকার #১”

May 8, 2026 1 Comment

UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

সাম্প্রতিক পোস্ট

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

Dr. Jayanta Bhattacharya May 9, 2026

হিংসা বন্ধ হোক

Doctors' Dialogue May 9, 2026

“নতুন সরকার #২”

Dr. Samudra Sengupta May 9, 2026

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621356
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]