Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১৫(হৃদরোগ)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • May 20, 2020
  • 8:55 am
  • No Comments

বিখ্যাত ‘ফ্রানিংহাম হার্ট স্টাডি’ তে পাওয়া গেছে ডায়াবেটিস রোগীদের যে কোনো রকম হৃদরোগ সমবয়সী ডায়াবেটিস নেই এমন লোকদের তুলনায় অনেক বেশি হয়।

আমেরিকান ডায়াবেটিস সোসাইটির তথ্য বলছে, বিশ্বে রোজ প্রতি ২১ সেকেন্ডে একজন মানুষ নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। ৭০ থেকে ৭৫ শতাংশ ডায়াবেটিসের রোগীই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মারা যান। ডায়াবেটিস ও হৃদরোগ— এই দুটো বিষয় পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ ডায়াবেটিসকে করোনারি আর্টারি ডিজিজের সমতুল্য বলে দাবি করেছে। অর্থাৎ, ডায়াবেটিস নেই এমন রোগীর তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে হৃদযন্ত্রের সমস্যা অনেক বেশি দেখা যায়। পুরুষের ক্ষেত্রে এই সমস্যা দুই থেকে তিন গুণ এবং মহিলাদের ক্ষেত্রে প্রায় চারগুণ। ডায়াবেটিসের কারণে অ্যাথেরোস্কেরোসিসের ফলে হৃৎপিণ্ডের ধমনীতে ‘ব্লকেজ’ তৈরি হয়। তবে, শুধু হৃৎপিণ্ডের ধমনীতেই নয়, শরীরের যে কোনও অংশেই (পা, হাত, মাথা এমনকি কিডনিতেও) সেটা হতে পারে। অ্যাথেরোস্কেরোসিস এবং বিভিন্ন রকম কোলেস্টেরল নিয়ে পরবর্তী পর্বে বিস্তারিত ব্যাখ্যা করা হবে।

ডায়াবেটিসের সাথে নিম্ন লিখিত রিস্ক ফ্যাক্টর গুলি হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়ঃ
১. ধূমপান।
২. স্থূলতা।
৩. উচ্চ রক্তচাপ।
৪. শারীরিক পরিশ্রম না করা।
৫. রক্তে লিপিডের গণ্ডগোল।(ট্রাইগ্লিসারাইড ও লো ডেনসিটি লাইপোপ্রোটিন বেড়ে যাওয়া এবং ভালো কোলেস্টেরল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কমে যাওয়া)
৬. কিডনির সমস্যা।

যাদের ডায়াবেটিস টাইপ-২ হয়েছে, তাদের উচ্চ রক্তচাপে ভোগার সম্ভাবনা অনেক বেশি। একই সাথে রক্তের লিপিডের অস্বাভাবিকতা, দৈহিক স্থূলতা ইত্যাদির সম্ভাবনাও বৃদ্ধি পায়। আমাদের দেশের টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ৭০ শতাংশ উচ্চ রক্তচাপ, ৮০ শতাংশ রক্তে লিপিডের অস্বাভাবিকতা ও ৮০ শতাংশ দৈহিক ওজন-জনিত সমস্যায় ভোগেন। এসব রোগ একই সূত্রে বাঁধা এবং এদের একত্রে ‘মেটাবলিক সিনড্রোম’ বলে। এইসব রোগের মূল কারণ শরীরের বিভিন্ন কোষের ইনসুলিন রেজিটেন্স তৈরি হওয়া।

সাইলেন্ট হার্ট অ্যাটাকঃ
ডায়াবেটিসে আরো একটি মারাত্মক ঘটনা ঘটে। ডায়াবেটিস রোগীরা অনেক হার্ট অ্যাটাকের তীব্র ব্যথা অনুভব করতে পারেন না।ডায়াবেটিস আমাদের স্নায়বিক অনুভূতিকে ভোঁতা করে দেয়। যার ফলে অন্যদের মতো হৃৎপিণ্ডে সমস্যা হলে বুকে ব্যথা বা চাপ লাগা, ঘাম হওয়া অথবা পরিচিত উপসর্গগুলি তাঁদের প্রায় হয়ই না।এমনকি অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই অনেকের হার্ট অ্যাটাক হয়। ফলে চিকিৎসা শুরু করতে দেরি হয়ে যায় বা আদৌ শুরু করা হয় না। ফলে রোগীরা মারাত্মক জটিলতায় ভোগেন বা মৃত্যুবরণ করেন।

হৃদপিণ্ডের ধমনি ব্লকেজ হয়ে হার্ট অ্যাটাক শুধু নয়, ডায়াবেটিস থেকে হৃৎপিণ্ডের পেশি দুর্বল হয়ে ডায়াবেটিক কার্ডিয়াক মায়োপ্যাথি হওয়ারও সম্ভাবনা থাকে। ডায়াবেটিস রোগীদের অন্যদের তুলনায় হার্ট ফেলিওর অনেক বেশি হয়।

তাছাড়াও ডায়াবেটিসে মস্তিষ্কে স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রায় তিন গুণ বাড়ে।

চিকিৎসাঃ

রিস্ক ফ্যাক্টর গুলি এড়িয়ে চলা। যেমন ধূমপান বন্ধ করা, জীবনযাপনে শৃঙ্খলা, পরিমিত ও প্রয়োজনীয় পরিমাণে খাদ্য গ্রহণ, নিয়মিত এবং সঠিকভাবে খাদ্য গ্রহণ, দৈহিক ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ও পরিমিত শারীরিক শ্রম বা ব্যায়াম করা ইত্যাদি।

রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস রোগীর রক্তের এইচবিএ১সি (HbA1C) ১ শতাংশ কমানো গেলে ডায়াবেটিস সংশ্লিষ্ট মৃত্যুহার প্রায় ২১ শতাংশ কমবে এবং হার্ট অ্যাটাক কমবে প্রায় ১৪ শতাংশ।

ডায়াবেটিসে রক্তচাপ তার সমবয়সী অন্য মানুষের চেয়ে কম রাখতে হবে। তাদের জন্য আদর্শ রক্তচাপ হলো <১২০/৭০ মিলিমিটার পারদ। রক্তচাপ ঠিক রাখতে পারলে ডায়াবেটিস জনিত কিডনির জটিলতা অনেকটাই কমানো যেতে পারে। একইসাথে স্ট্রোক, ডায়াবেটিসে মৃত্যু, হার্ট ফেলিওর ও অন্ধত্বের হারও কমবে। সমীক্ষায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীর রক্তচাপ ১০ মিলিমিটার পারদ কমানো গেলে ডায়াবেটিস সংশ্লিষ্ট মৃত্যুহার প্রায় ১৫ শতাংশ কমবে, হার্ট অ্যাটাক কমবে প্রায় ১১ শতাংশ।

ডায়াবেটিস ছাড়াও রোগীদের হৃদরোগ হওয়ার আর কোনও রিস্ক ফ্যাক্টর থাকলেই স্ট্যাটিন জাতীয় লিপিড কমানোর ওষুধ দেয়া উচিৎ। এমনকি লিপিড প্রোফাইল না করিয়ে অথবা লিপিড প্রোফাইল স্বাভাবিক থাকলেও দেওয়া যেতে পারে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এতে হৃদরোগের ঝুঁকি যথেষ্টই কমে।

হৃদরোগ থাকলে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিৎ।

PrevPreviousকরোনার কালে গুটিবসন্ত নির্মূলের কথাঃ সপ্তম পর্ব
Next#প্যানডেমিক ডায়েরি ৭ আত্মপ্রসাদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Our journey will not end until justice is done.

August 6, 2026 No Comments

The brutal crime that took place on 9 August within the premises of a government hospital and educational institution remains without justice. Time has passed,

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

August 6, 2026 No Comments

কেন – বেতোয়া নদী সংযোগের পরিকল্পনাকে নিয়ে প্রচুর বিতর্ক ও আশঙ্কা দানা বেঁধেছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মনে। আত্মগর্বী প্রশাসন “কর্ণেন বধির” এবং “চক্ষুষা কানঃ”

জেপিডি ও ডব্লুবিজেডিএফ-এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন

August 6, 2026 No Comments

৪ আগস্ট ২০২৬ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট -এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডিএমই (DME) ও ডিএইচএস (DHS)-এর

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

August 5, 2026 No Comments

সরকারি হাসপাতাল তথা শিক্ষাপ্রাঙ্গণের বুকে সংঘটিত ৯ আগস্টের সেই নৃশংস অপরাধ আজও বিচারহীন। সময় পেরিয়েছে, ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু ন্যায়বিচারের পথ আজও অধরা। তদন্তভার গ্রহণের

“গল্প কিন্তু গল্প নয়”

August 5, 2026 No Comments

উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন বাড়ি তৈরি হওয়ায় খুশি হয়ে সেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হেলথ এসিস্ট্যান্ট দিদি আমাকে মেসেজ করে জানাচ্ছেন, “খুব খুশি। এত বছর কাজ করার পর

সাম্প্রতিক পোস্ট

Our journey will not end until justice is done.

West Bengal Junior Doctors Front August 6, 2026

কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ

Somnath Mukhopadhyay August 6, 2026

জেপিডি ও ডব্লুবিজেডিএফ-এর পক্ষ থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন

The Joint Platform of Doctors West Bengal August 6, 2026

বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।

West Bengal Junior Doctors Front August 5, 2026

“গল্প কিন্তু গল্প নয়”

Dr. Samudra Sengupta August 5, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

658530
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]