Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ৬ (ডায়াবেটিসের শ্রেণী বিভাগ)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 20, 2020
  • 8:36 am
  • One Comment

আগে ডায়াবেটিসকে দু ভাগে ভাগ করা হত। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস এবং নন-ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। কিন্তু পরবর্তী কালে দেখা গেল নন-ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসায় অনেক ক্ষেত্রেই ইনসুলিন অপরিহার্য হয়ে উঠেছে। তাই বর্তমানে এই দুটি ভাগ আর ব্যবহার করা হয় না।

কারণ সহ ডায়াবেটিসের শ্রেণী বিভাগঃ
১. টাইপ-১ ডায়াবেটিসঃ এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ ধ্বংস হয়ে যায় শরীরের নিজস্ব ইমিনো সিস্টেমের ভুলের জন্য(Immune Mediated or Idiopathic)। টাইপ-১ সাধারণত ৩০ বছরের নীচে হয়। তবে ৩০ বছরের উপরের ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ৫% ক্ষেত্রে টাইপ-১ ডায়াবেটিস দেখা যায়। এই ডায়াবেটিসের মূল কারণ বিটা কোষ নষ্ট হয়ে যাওয়ায় ইনসুলিন তৈরি না হওয়া। তাই এদের চিকিৎসায় প্রথম থেকেই ইনসুলিন লাগে।

২. টাইপ-২ ডায়াবেটিসঃ এর জন্য মূলত দায়ী ইনসুলিন রেজিট্যান্স। অর্থাৎ বিটা কোষ থেকে উপযুক্ত পরিমাণে ইনসুলিন তৈরি হলেও তা রেজিট্যান্সের কারণে ঠিক ভাবে কাজ করতে পারে না। পরবর্তী কালে ইনসুলিন রেজিট্যান্স নিয়ে বিস্তারিত ভাবে লেখা যাবে। বেশির ভাগ ডায়াবেটিস রোগীই এই শ্রেণীতে পড়েন। ইনসুলিন রেজিট্যান্স কাটানোর ওষুধ দিয়েই বেশীরভাগ ক্ষেত্রেই রক্তের গ্লুকোজ স্বাভাবিক করা যায়।

৩. প্যাঙ্ক্রিয়াসের বিভিন্ন অসুখঃ যেমন প্যাঙ্ক্রিয়াটাইটিস, প্যাঙ্ক্রিয়াসের ক্যানসার, সিস্টিক ফাইব্রোসিস ইত্যাদি।

৪. অন্তঃক্ষরা গ্রন্থির বিভিন্ন অসুখঃ যেমন অ্যাক্রোমেগালি, কুশিং সিন্ড্রোম, হাইপার থাইরয়েড ইত্যাদি।

৫. বিভিন্ন ওষুধঃ সবার আগে আসবে স্টেরয়েডের নাম। কারণে অকারণে পাশ করা চিকিৎসক ছাড়াও কিছু হাতুড়ে ডাক্তার, কিছু হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক চিকিৎসক চটজলদি ফলের আশায় প্রায় সব অসুখেই স্টেরয়েড দিচ্ছেন। যার ফল অত্যন্ত ভয়াবহ দিকে যাচ্ছে। শুধু ডায়াবেটিস নয়, স্টেরয়েড আরও হাজার রকম ক্ষতিকারক অসুখ করতে পারে।

৬. বিভিন্ন ভাইরাল ইনফেকশনও ডায়াবেটিস করতে পারে। যেমন- রুবেলা, সাইটোমেগালো ভাইরাস ইত্যাদি।

৭. বিভিন্ন জিনগত কারণঃ জিনগত কারণে বিটা কোষ থেকে ইনসুলিনের সিক্রিয়েশানের বা ইনসুলিন সিক্রিয়েশানের পরে তার কাজের নানা রকম বাধা সৃষ্টি হতে পারে। ম্যাচুরিটি অনসেট ডায়বেটিস অফ ইয়ং এর প্রধান উদাহরণ। এই নিয়ে বিস্তারিত আলোচনা করে আপনাদের ধৈর্য্যচ্যুতি ঘটাতে চাই না।

৮. গর্ভাবস্থায় ডায়াবেটিসঃ গর্ভাবস্থায় নানা রকম শারীর বৃত্তীয় পরিবর্তন ঘটে। তার ফলে প্রায় সাত শতাংশ হবু মায়ের ডায়াবেটিস ধরা পড়ে। গর্ভস্থ শিশুর উপর এর প্রভাব খুব খারাপ। এমনকি গর্ভস্থ শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রথম থেকেই ডায়াবেটিস কঠিন ভাবে নিয়ন্ত্রণ করা হয়। গর্ভাবস্থায় অন্য ওষুধ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকায় প্রথম থেকেই ইনসুলিন ব্যবহার করা হয়। গর্ভাবস্থায় যাদের ডায়াবেটিস ধরা পড়ে, সাধারণত সন্তান প্রসবের পরে তাঁরা অধিকাংশই আর ডায়াবেটিক থাকেন না। কিন্তু পরবর্তী কালে তাঁদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রায় পঞ্চাশ শতাংশ মা পরবর্তী ১০- ২০ বছরের মধ্যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হন।

PrevPreviousসব সর্দি-কাশি করোনা ভাইরাস থেকে নয়।
Nextফোন ডাক্তার এবং চরম বিপদ ।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
kristi shree
kristi shree
4 years ago

এই মাদের কি আর সুস্থ হবার আশা থাকে। না সারাজীবন খাদ্যতালিকা থেকে মিষ্টি জিনিস বাদ দিতে হয়?

0
Reply

সম্পর্কিত পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

June 23, 2026 No Comments

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

সাম্প্রতিক পোস্ট

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

পুরুষের শুক্রাণু কম হলেও কীভাবে IUI এর সাফল্যের হার বাড়ানো যাবে?

Dr. Indranil Saha June 23, 2026

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635434
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]