Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিশুদের পাতলা পায়খানা প্রসঙ্গে

Screenshot_2022-05-29-08-57-14-85_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • May 29, 2022
  • 8:39 am
  • No Comments

১. শিশুদের পাতলা পায়খানা বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাসঘটিত। পাতলা পায়খানার সাথে হাল্কা জ্বর, পেটে ব্যথা, বমি ইত্যাদি থাকতে পারে।

২. চিকিৎসার মূল লক্ষ্য জলশূন্যতা রোধ করা। পায়খানা বন্ধ করে দেওয়া চিকিৎসার উদ্দেশ্য নয়। কতবার পায়খানা হ’ল সেটা না গুনে বরং জলশূন্যতার লক্ষণগুলি খেয়াল করুন। সাধারণ ভাইরাসঘটিত পাতলা পায়খানা বেশিরভাগ ক্ষেত্রে দু-তিন দিনের পর ধীরে ধীরে কমে যায়।

৩. চোখ বসে যাওয়া, জিভ-মুখ শুকিয়ে যাওয়া, পেচ্ছাব কমে যাওয়া, নাড়ির গতি বেড়ে যাওয়া ইত্যাদি দেখে জলশূন্যতা বোঝা যায়। বাচ্চার তেষ্টা বেড়ে গেলে কিংবা পেটের চামড়া টেনে ছেড়ে দেওয়ার পর খুব ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে এলে জলশূন্যতা হচ্ছে বলে বুঝতে হবে।

৪. জলশূন্যতা রোধের আসল চিকিৎসা ওআরএস (কিংবা খুব বেশি জলশূন্যতায় শিরায় দেওয়ার স্যালাইন)। বাচ্চাকে বারবার ওআরএস দিয়ে যেতে হবে। কতটা ওআরএস দেবেন সেটা চিকিৎসকের কাছে জেনে নিন।

৫. ওআরএসের প্যাকেট হাতের কাছে না থাকলে বাড়িতে ওআরএস বানিয়ে নিন। এক লিটার জলে ছ’ চা-চামচ চিনি, অর্ধেক চা-চামচ সাধারণ নুন দিন। অর্ধেক পাতিলেবু দিতে পারলে ভালো। তাছাড়া ডাবের জল, ডালের পাতলা জল, ভাতের ফ্যানে নুন মিশিয়ে ওআরএসের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।

৬. পাতলা পায়খানার সময় বাচ্চার খাওয়াদাওয়া বন্ধ করবেন না। বাচ্চা বাড়ির স্বাভাবিক খাবার খাবে। সহজপাচ্য খাবার দিন। ভাত, ডাল, খিচুড়ি, কাঁচকলা, মাছ ইত্যাদি অল্প অল্প করে বারে বারে দিন। বাচ্চা মায়ের বুকের দুধ যেমন খাচ্ছিল তেমনই খাবে।

৭. জিঙ্ক বাচ্চাদের পাতলা পায়খানার চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ওষুধ। রোগ অনুযায়ী আপনার ডাক্তার আরও দু-একটি ওষুধ দিতে পারেন।

৮. সাধারণ ভাইরাসঘটিত পাতলা পায়খানায় অ্যান্টিবায়োটিকের কোনও ভূমিকা নেই। **পেপ্টিন, ***জাইম ইত্যাদি বাজারচলতি হজমি ওষুধের সাথে আপনার বাড়ির কলের জলের কোনও তফাত নেই। এ জাতীয় হজমি ওষুধ সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক। পায়খানা বন্ধ করার ওষুধ (খাদ্যনালীর চলন বন্ধ করার ওষুধ) অপ্রয়োজনীয় ও ক্ষতিকর।

৯. অল্প কিছু ক্ষেত্রে ব্যক্টিরিয়া বা পরজীবিঘটিত পাতলা পায়খানা হয়। সেসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো ব্যক্টিরিয়া বা পরজীবিনাশক ওষুধ খেতে হবে।

১০. বাজারচলতি *টু, *এফএম, **ফ্লক্স*জেড ইত্যাদি একাধিক অ্যান্টিবায়োটিকের মিশ্রণ সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক। অথচ বাজারে মুড়ি-মুড়কির মতো বিক্রি হয়। ভারতীয় উপমহাদেশ ছাড়া সারা পৃথিবীর কোথাও এ জাতীয় খিচুড়ি অ্যান্টিবায়োটিক বিক্রি হয় না।

১১. সাধারণ পরিচ্ছন্নতা বজায় রাখুন। প্রথম ছ’মাস বাচ্চাকে শুধুই বুকের দুধ দিন। ছ’মাস পেরোলেই বাড়িতে বানানো খাবার দিন। দোকানের প্যাকেটবন্দী গুঁড়ো খাবার ধরাবেন না। নিয়ম মেনে টিকা দিন।

১২. পেচ্ছাব কমে এলে বা হলুদ হয়ে গেলে, বাচ্চা নেতিয়ে পড়লে, খিঁচুনি হ’লে, পায়খানার সাথে রক্ত এলে, শ্বাসকষ্ট হ’লে, চোখ-মুখ ফুলে গেলে সতর্ক হোন। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

PrevPreviousডায়েট অফ ওয়ার্মস—ক্রিমি দিয়ে পথ্য
Nextআমার এরওয়াডিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মহল্লায় মহল্লায় অভয়া মঞ্চ গড়ে উঠুক…

February 7, 2026 No Comments

হাতে কলমে নদী পুনর্জীবন উদ্যোগ: প্রকৃত গঠনমূলক উন্নয়নের এক মহান কর্মযজ্ঞ

February 7, 2026 No Comments

কৃষিভিত্তিক গ্রামীণ কিংবা শিল্পভিত্তিক নগরকেন্দ্রিক – বিশ্বের যে কোন সভ্যতা কোন না কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আবার কোন কারণে সেই নদী মাতৃকা শুকিয়ে

নিজেকে আমার অন্তত এখনও বৃদ্ধ মনে হয় না…

February 7, 2026 No Comments

ছোটবেলায় যখন শুনতাম কারও বয়স পয়ষট্টি, তখন ভাবতাম ‘কি বুড়ো” লোকটা! আজ সেই পয়ষট্টির “বুড়ো’ আরও এক কদম এগিয়ে গেল – সেই সাথে সরকার চিঠি

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বার তালিকাভুক্ত হয়েছে!!

February 6, 2026 No Comments

“গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বার তালিকাভুক্ত হলেও আজ পর্যন্ত একবারও কার্যকর শুনানি হয়নি।” Justice Delayed is Justice Denied. প্রায় দেড় বছর

রূপসু এক্সপ্লোরেশন এবং অভয়া।। এভারেস্ট ও অভয়া শৃঙ্গ জয়ী দেবাশীষ বিশ্বাসের কাহিনী প্রকাশিত

February 6, 2026 1 Comment

সাম্প্রতিক পোস্ট

মহল্লায় মহল্লায় অভয়া মঞ্চ গড়ে উঠুক…

Abhaya Mancha February 7, 2026

হাতে কলমে নদী পুনর্জীবন উদ্যোগ: প্রকৃত গঠনমূলক উন্নয়নের এক মহান কর্মযজ্ঞ

Bappaditya Roy February 7, 2026

নিজেকে আমার অন্তত এখনও বৃদ্ধ মনে হয় না…

Dr. Swapan Kumar Biswas February 7, 2026

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বার তালিকাভুক্ত হয়েছে!!

West Bengal Junior Doctors Front February 6, 2026

রূপসু এক্সপ্লোরেশন এবং অভয়া।। এভারেস্ট ও অভয়া শৃঙ্গ জয়ী দেবাশীষ বিশ্বাসের কাহিনী প্রকাশিত

Abhaya Mancha February 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

608863
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]