Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মনোচিকিৎসকের ডায়েরি ১৩

Oplus_16908288
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • March 22, 2025
  • 8:02 am
  • No Comments

আজকাল মন ভালো থাকেনা, জানিনা সত্যই আমার সোশ্যাল মিডিয়া কনটেন্ট গুলোই এতো হতাশায় ভরা নাকি পৃথিবীটা সত্যিই এতো উগ্র, নিষ্ঠুর, অনুভূতিহীন হয়ে উঠছে মাঝেমাঝে বুঝে উঠতে পারিনা। পৃথিবী জুড়ে নৃশংস ঘটনা ঘটছে, এ হয়তো আমরা আটকাতে পারবোনা কিন্তু সেই ঘটনার পক্ষে বিপক্ষে আলোচনা করতে করতে মানুষ কি করে শিশু মৃত্যুর ভিডিও দেখেও উল্লাস করে আমি সত্যিই জানিনা। এই সাদা কালো পৃথিবীতে এই নৃশংস মানুষের দল যদি নিজেদের মানসিক ভাবে সুস্থ বলেই দাবী করেন, তবে আমার মনে হয় পারিপার্শ্বিক বিচ্ছিন্ন, নিজের জগৎ এ ডুবে থাকা, মানসিক “অসুস্থ” মানুষেরা বরং ভালো আছেন, নিজের জগৎ-এ সুখেই আছেন।

যাই হোক, দিনের মধ্যে যেটুকু সময় সবকিছু ভুলে থাকি তা নিজের বাচ্চার সাথে খেলা করে আর রুগীর সাথে কথা বলেই সম্ভব হয়, ভাবছি লিখে রাখবো সেসব অতি সাধারণ তুচ্ছ কথোপকথন, এই অন্ধকার উগ্র হিংসার পৃথিবীতে একটু স্নিগ্ধ বাতাস বুঝি তারাই দিতে পারেন, অন্তত আমাকে, এই লেখাগুলো তাই নিজের জন্যই লিখছি।

ছেলেটাকে প্রথম দেখি একটা হোমে, ভর্তি ছিলো। নেশা করতোই সাথে ওর আছে schizoaffective disorder… যখন প্রথম দেখি তখন সে “কাল ভৈরব” এর সাথে কথা বলে (auditory hallucinations), সেই বিশেষ ক্ষমতার অধিকারী ছেলেটা মোটামুটি বাড়ির সবার জীবন অসহ্য করে দিয়েছিলো। কিন্তু সে ছিলো সম্পূর্ণ নিজের রচিত জগৎ-এ, খুশি। রাগ কন্ট্রোল করতে পারতো না,হিংস্র হয়ে উঠতো মাঝেমাঝেই, বাবা কে মেরেছে অনেকবার। তারপরে হোমে। সেই হোমে সে অনেক মাস থাকলো, তারপরে কিছুদিনের জন্য বাড়ি গিয়েছিলো। বাড়ি গিয়েই ওষুধ বন্ধ করে দিয়ে আবারও প্রায় একই অবস্থায় ফিরে আসে সেই হোমে।

দ্বিতীয় বার ওর বাবার চোখে এক চরম অসহায়তা দেখেছিলাম। উনি ভয়ে আতঙ্কিত হয়ে আছেন। ভয় পাচ্ছেন নিজের ছেলেকেই। বলছেন দরকার হয়ে আমি সারাজীবন খরচ চালাবো কিন্তু আর বাড়ি নিয়ে যাবোনা। ছেলের ভয়ে উনি নিজেই নাকি তিনদিন বাড়ি ঢোকেন নি।
আরো কয়েকটা মাসের চিকিৎসার পরে, ছেলেটি বাড়ি ফিরেছে। এর মাঝেই আমার প্রেগন্যান্সি, বাচ্চা হওয়া।

এখন সে একাই আসে দেখাতে। পড়াশোনা করছে, চাকরির পরীক্ষা দিচ্ছে। ওর বাবাকে ফোনে ধরেছিলাম সেদিন, বললেন, “ওকে সব বুঝিয়ে দিলেই হবে ম্যাডাম, ও এখন একদম ভালো আছে “। যে ছেলেকে উনি একদিন বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই রাজি ছিলেন না, আজকে সেই ছেলের উপর অগাধ ভরসা ফিরে এসেছে দেখে সত্যিই খুশি হলাম।

মহেশ (নাম পরিবর্তিত) যতবারই আসে আমার ছেলের খোঁজ নেয়, এবারও জিজ্ঞেস করেছে, ম্যাডাম আপনার ছেলে এখন হাঁটতে পারে? একটা ওই ওয়াকার কিনে দিতে পারেন, ছুটে বেড়াবে। আমি রোজগার করলে আমিই কিনে দিতাম। বলে সরল হাসলো।

মাঝেমাঝে কিভাবে যেনো রুগীদের কিছু কথা একটা স্নিগ্ধ বাতাসের মতন মনভালো করা অনুভূতি এনে দেয়… আমার বিশ্বাস ও একদিন নিজের পায়ে দাঁড়াবেই… এই যে ওর সাফল্য, ওই আমার পরম প্রাপ্তি হয়ে থাকবে।

মাঝেমাঝে ভাবি কি করতে যে ডাক্তার হয়ে ছিলাম। তারপর মনে হয় প্রতিদিনের এই টুকরো টুকরো কথোপকথন, এই এক একটা মানুষের জীবনের গল্প শোনা, এক একটা মানুষের উত্তরণের সাক্ষী থাকা, এইসব ছাড়া কি নিয়েই বা বাঁচতাম?

PrevPreviousঘৃণায় মুক্তি আসে না, আসে একমাত্র ভালোবাসায়
Nextবিশ্ব আনন্দ দিবসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

June 18, 2026 No Comments

১৬ জুন, ২০২৬, সন্ধ্যায় এএইচএসডি-র সাত সদস্যের এক প্রতিনিধিদল স্বাস্থ্যভবনে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানায়, সার্ভিস

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

June 18, 2026 No Comments

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

June 18, 2026 No Comments

উত্তরবঙ্গের শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ক্লিনিকে যাবার ইচ্ছা ছিল বহুদিনের। জুনমাসে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অচিকিৎসক সদস্য হিসাবে মেডিক্যাল টিমের সঙ্গে ক্লিনিক ঘোরার সুযোগ হল। সকাল সাড়ে

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

June 17, 2026 No Comments

যোগ নিয়ে দুটো কথা

June 17, 2026 No Comments

যোগ নিয়ে মোটামুটি একটা হুলুস্থূল কান্ড বেঁধেছে, সেই সুবাদে দুটো কথা বলে দেই – যোগ ব্যায়াম খুব ভালো জিনিস। যদি রোজ অভ্যেস করেন। শরীর ভালো

সাম্প্রতিক পোস্ট

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ এইচ এস ডি-র প্রতিনিধিদলের সাক্ষাৎকার

Association of Health Service Doctors June 18, 2026

ফেয়ারনেস ক্রিম কতটা ক্ষতিকর?

Dr. Koushik Lahiri June 18, 2026

আঁধারের শেষ যেখানে (জলপাইগুড়ি-মাথাভাঙ্গা পর্ব) 

Gopa Mukherjee June 18, 2026

গর্ভস্থ শিশুর মাথা নিচের দিকে আছে না ওপরদিকে?

Dr. Kanchan Mukherjee June 17, 2026

যোগ নিয়ে দুটো কথা

Dr. Arunima Ghosh June 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

632523
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]