মিলিটারী হাসপাতাল আমাদের জীবন
পাকিস্থান যুদ্ধের পর ছুটি থেকে ফিরে প্রথম কাজ হল family নিয়ে থাকার জায়গা খোঁজা। Cantonment-এর বাইরে অনেক ভাল বাড়ি ভাড়া পাওয়া যেত কিন্তু বাড়ীর বেশীরভাগ মালিক নিরামিশাষী, মাছ মাংস ডিম খাওয়া বন্ধ। আমার এক বন্ধু সেখানে থাকত। ওরা দরজা জানালা বন্ধ করে ধূপ জ্বেলে ডিম রান্না করত এবং ডিমের খোলা কাগজে মুড়ে ক্যান্টনমেন্টের dustbin-এ ফেলত। Cantonment-এর মধ্যে একটা পুরানো বাড়িতে এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে থাকত। ওর একখানা ঘর আমি ভাড়া নিলাম –কুন্তলাকে নিয়ে আমার জন্য।
আমেদাবাদের hospital-এ কাজ শুরু। আমেদাবাদ তখন গুজরাটের রাজধানী। গুজরাট govt quarter ও office cantonment-এর কাছেই। Army-র একটা division আছে—তাদের বেশ কিছু unit এখানে থাকত। আমেদাবাদ hospital খুব বেশী বড় নয়, তবে main চার specialist থাকত। Medical, surgical, anaesthesist ও pathologis, একজন lady doctor ও দুজন junior doctor। আমি ছিলাম শেষের দলে। কাজ করার পরিবেশ খুবই ভাল। সকলেই খুব সহযোগ্ নিজেদের মধ্যে বোঝাপড়া খুবই সুন্দর। কাজের সময় ৮ টা থেকে ২টা। তারপর emergency duty in rotation for all doctors. দুপুর ২ টা থেকে পরের দিন সকাল ৮টা। বিশ্রাম নেবার ঘর ও বিছানা এবং attached toilet. Hospital-এর খাবার testing-এর জন্য আসত। পরের দিন সকালে ২ ঘন্টার ছুটি।
Ahmedabad peace station এখানে family নিয়ে থাকা যায়। তবে govt quarter পেতে wait করতে হয়। Civil-এ ভাড়া নিয়ে থাকলে reimbursement পাওয়া যায় govt rate-এ, single officer-রা station mess-এ থাকত।
আমাদের Medical Specialist কর্নেল কে বি রায় family নিয়ে আসতে পারেননি। ওনার নামে একটা quarter allot হল। আমার অনুরোধে সেটা উনি ওনার নামে allot করে আমাকে থাকতে দিলেন। বাড়ীর servant quarter ছিল। সেখানে mess-এর কর্মচারী বিটোপা family নিয়ে থাকতো। Peace station-এ কোন সেবাদার থাকত না। বিটোপা ও তার স্ত্রী লছমীকে নিযুক্ত করলাম আমাদের help করতে—উপযুক্ত পারিশ্রমিকে। ওরাও খুব খুশী হল। কুন্তলারও সাহায্য হল।
Hospital-এ বেশীর ভাগ ডাক্তার বঙ্গসন্তান ছিল। Family নিয়ে থাকত। সবাই বেশ senior. আমাদের মেলামেশা খুবই সুখকর ছিল। Cantonment-এর মধ্যে civil club ছিল। সেখানে আমাদের আবশ্যিক মেম্বার হতে হত। সেখানে একটা সুইমিং পুল ছিল, গরমের সময় সাঁতার কাটতাম। কিছু indoor games-এর ব্যবস্থা ছিল।
আমেদাবাদের B J Medical College cantonment-এর কাছেই। ওখানের ডাক্তারদের সঙ্গে আমাদের ভাল যোগাযোগ ছিল। মনস্থ করলাম ওখানে postgraduate করে নেব। সেই মত medicine-এর Professor Dr. Lal-এর under-এ registration-ও করে নিলাম।
কিন্তু বিধি বাধ সাধল। রাজস্থানের শৈলপহর Mt. Abu-তে আমাদের একটা section hospital ছিল। একটা Gorkha battalion-এর peace location ছিল। সেই unit-এর ডাক্তারই section hospital দেখাশুনা করত। ডাক্তার না থাকলে আমাদের hospital থেকে ডাক্তার যেত। আদেশ হল আমাকে সেখানে যেতে হবে। কুন্তলা তখন গর্ভবতী। কুন্তলার তখন অনেকের সঙ্গে জানাশোনা হয়েছে আর লছমী ও বিটোপা ভরসা ছিল। সামনেই civil quarter-এ Col. D. P. Ghosh, surgical specialist family নিয়ে থাকত। তাই কোন চিন্তা না করে একা Mt Abu-তে চলে গেলাম।
Mt. Abu tourist spot. ওখানে দিলোয়ারা temple, ভাষ্কর্য্যের এক অপুর্ব নিদর্শন। এখানে নাকি lake এবং sunset point দর্শনীয়। তখন ওখানে police training college ছিল। ওখানের ডাক্তার ও civil hospital-এর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করলাম আমাদের section hospital ছোট unit, mess inspection bunglow-এর ওপরে। আমার accomodation unit-এর মধ্যেই। Separate দুকামরার ঘর।
Section hospital-এ কাজটা একটু বেশী কারণ hospital-এ কয়েকজন patient থাকত। তাদের দেখাশুনা করতে হোত। প্রয়োজন হলে Ahmedabad-এ পাঠাতে হোত ambulance এ, Abu Road station থেকে train-এ।
কিছুদিন পর একা একা খুবই একঘেঁয়ে লাগত, Mrs.ও Ahmedabad-এ একলা। দুদিনের casual leave নিয়ে Mrs-কে নিয়ে এলাম আমার quarter-এ Mt Abu দেখতে। Abu Road-এর কাছে জাগ্রত অস্বাজীর মন্দির সেখানে গেলাম দর্শন করতে ও মায়ের আশীর্বাদ নিতে।
বেশ কিছুদিন পর আমার আমেদাবাদে ফিরে যাওয়ার আবেদন মঞ্জুর হোল। অপর একজন ডাক্তার এল আমার জায়গায়।
আবার শুরু হল আমার আমেদাবাদ হাসপাতালের জীবন ও B J Medical college-এ postgraduate করার প্রচেষ্টা।
ইতিমধ্যে কুন্তলার delivery-এর date এল। ভোরবেলা pain নিয়ে ভর্তি হল। Lady doctor নিজেই তত্ত্বাবধান করল। বিকেল ৪ টে পর্য্যন্ত যখন delivery হল না তখন খুবই চিন্তিত হলাম। আমাদের surgeon Col D. P. Ghosh নিজে গাড়ী নিয়ে civil থেকে gynecologist Dr Ankeleseria-কে ধরে নিয়ে এল। উনি examine করে forcep delivery করে দিলেন। বললেন প্রথম delivery এই রকম হয়। আমি পারিশ্রমিক দিতে চাইলাম—উনি নিলেন না এমনিই medical ethics তখনকার দিনে মানা হোত। যদিও পরে আমি ওনাকে একটা ভাল বেনারসী শাড়ী present করেছিলাম।
আমার মা ভাইকে নিয়ে আমেদাবাদে এল নাতির মুখ দেখতে। কিছুদিন থাকার পর ওনাদের নিয়ে আমি দ্বারকা ঘুরে এলাম। ফিরে এসে কুন্তলাকে মায়ের সঙ্গে পাঠিয়ে দিলাম বাড়িতে।
আমি একা ছিলাম। Hospital-এ medical specialist-এর সঙ্গে কাজ করতাম। প্রতিমাসে clinical meeting হত। Interesting case present করা হত ও তার উপর discussion। nursing officer যোগদান করত working hours-এর পরে বিকালে ।
এই সময় হঠাৎ আমার পেটে ব্যথা হয়। হাসপাতালে ভর্তি হতে হোল—appendicitis. Surgeon Col. Ghosh নিজে operation না করে Medical College-এর senior surgeon-কে দিয়ে করান। ভাল operation হল। এবং আমি ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪ সপ্তাহের sick leave নিয়ে discharge হলাম। আমার annual leave নেওয়ার ছিল সেই জন্য এই ছুটি বাড়তি পাওনা হল। আমি বাড়ি ফিরলাম।
ছুটি কাটিয়ে কুন্তলা ও শিশুপুত্রকে নিয়ে ফিরলাম আমেদাবাদে। কাজকর্ম যথারীতি চলছিল। Medical specialist এর ছুটিতে আমি দেখাশুনা করতাম। B. J. Medical College এ যোগাযোগ করতাম। Postgraduate এর desertation-এ material তৈরী করেছিলাম।
বেশ কিছুদিন পর হঠাৎ একটা temporary duty এসে গেল। Army তে engineer shortage. দিল্লি থেকে একটা team আসছে বরোদায়, Anand recruiting যেতে হবে। ভর্তির জন্য medical fitness পরীক্ষা করতে হবে। আমাকে detail করল। চললাম family ছেড়ে, কতদিনের জন্য জানা নেই। Team leader ঠিক করবে।
Anand-এ সবচেয়ে বড় milk producers’ co-operative Dr Verghese Curien যাঁর জন্য দেশে white revolution এসেছিল। সদস্যদের থেকে standard দেখে দুধ নেওয়া ও তার মূল্য চুকিয়ে দেওয়া। Milk process Amul factory থেকে হোত। Team-এর সঙ্গে কাজ করার ফাঁকে factory ঘুরে দেখলাম।
কিছুদিন পর খবর এল, স্ত্রী কুন্তলার একটা ছোট accident হয়েছে। Dr Ankelsuaria-র nursing home-এ ভর্তি হয়েছ। ২ দিনের ছুটি নিয়ে আমেদাবাদে ফিরলাম। Surgeon Col. Ghosh সমস্ত কিছু ব্যবস্থা করে ভর্তি করে দিয়েছিলেন।
দুদিন পরে আবার Anand-এ ফিরে গেলাম। অল্প কিছুদিন পর Anand-এর temporary duty শেষ হল। ইতিমধ্যে আমি installment-এ একটা Lambretta Scooter কিনেছি। স্কুটার এ nursing home-এ কুন্তলাকে দেখতে যেতাম। একদিন সেখানে থেকে ফিরে এসেছি। রাতে খবর এল—৬ মাসের মাথায় আমাদের একটা মেয়ে হয়েছে—premature.
ডাক্তারের কাছে সমস্ত instruction নিয়ে আমাদের hospital-এ নিয়ে এলাম, যদিও premature baby care-এর কোন ward ছিল না। Lady doctor-এর সাহায্যে একটা ছোত room-এ adhoc ব্যবস্থা করলাম। ২ দিন পরে Mrs জানাল এখানে nursing staff ও ayah- রা ঠিকমত care নিতে পারছে না। যদিও প্রত্যাশাও করিনি। risk bond-এ বাড়ী নিয়ে এলাম। লছমীর সাহায্যে একটা ঘর খালি করে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে premature baby care center করলাম। Hospital থেকে একটা bed ও baby cot এবং oxygen cylinder loan নিয়ে এলাম। কুন্তলাকে Benjamin Spoke-এর বইটা দিলাম follow করতে।
Medical College থেকে একজন child specialist-কে নিয়ে এলাম। উনি baby-কে পরীক্ষা করলেন এবং ওষুধপত্র দিলেন। একটা ওষুধ মনে আছে –সেটা Orabolin drops.
কুন্তলা নিষ্ঠাভরে ডাক্তারের advice ও Spoke-এর বই follow করে বাচ্চাকে সুস্থ রেখে বড় করে তুলল। এর জন্য আমাদের সব ডাক্তারদের ও civil এর বিশেষজ্ঞ ডাক্তারদের অবদান ভোলবার নয়। এর সংগে মনে থাকবে লছমী ও বিটোপাদের সাহায্য।
৩-৪ মাস পর আমার senior medical officer course, যা Major rank থেকে Lt. Colonel হতে সাহায্য করে, এসে গেলো। তখন ছেলে ও মেয়ে সুস্থ হোয়ে একটু বড় হয়ে গেছে।
আমাদের MH Ahmedabad থেকে বিদায় নিতে হল।











