Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এক সেনা ডাক্তারের ডায়েরী পর্ব ৮

military hospital ahmedabad
Brigd (Retired) Dr Pannalal Ghosh

Brigd (Retired) Dr Pannalal Ghosh

Retired Army Doctor
My Other Posts
  • July 14, 2024
  • 7:46 am
  • No Comments

মিলিটারী হাসপাতাল আমেদাবাদের দ্বিতীয় ইনিংস

SMO  course-এর পর ছুটি কাটিয়ে আমেদাবাদে ফিরলাম। পুরোনো বাড়িতে এসে উঠলাম medical specialist Col  K. B. Roy-এর সাহায্যে। বিটোপা ও লাছমি তখনও ঐ বাড়ির servant quarter-এ থাকে। ওদের সাহায্য পেলাম।

Station Headquarter-এ আমার পরিচিত Lt. Col. Gupta ছিলেন adm officer, উনি আমার অনেক দিন quarter না পাওয়ায় priority accommodation allot করলেন। আমেদাবাদের medical battalion-এর Lt. Col. S. Dhar posting যাচ্ছিলেন G & K-এর Udhampur-এ। ওনার quarter ছিল golf ground-এর পাশে দোতলা নতুন quarters- এর উপর তলায়। ঐ quarter পেয়ে গেলাম। আমার নীচে ছিল MES-এর GE Mr Patel,  family নিয়ে। এখানেও window-তে কোন grill ছিলনা। একদিন আমার ছেলেকে খোলা জানালায় বসে থাকতে দেখে GE নিজেই adhoc grill-এর ব্যবস্থা করেন। বিটোপা ও লাছমি ঐ বাড়ীর servant quarter-এ চলে এল।

Professional কাজ শুরু হল। Medical specialist ছুটিতে গেলে আমি ward দেখতাম,  Medical College-এ  Prof. Lal-এর চেম্বার এ আমাদের trainee দের case discussion চলত। বিকালে case দেখা।

কুন্তলার দাদা Bombay-তে official কাজে এসেছিলেন। আমাদের quarter-এ ঘুরে গেলেন। খুবই ভাল লাগল। এর পরে আমার শ্বশুরমশাই ও শ্বাশুড়ী মা এবং তার পরে কুন্তলার ছোট বোন ও জামাইবাবুও এলেন বেড়াতে। সকলেই আমেদাবাদে গান্ধীজীর সবরমতী আশ্রম দেখলেন। গান্ধীজীর চরকা কাটার ঘর ও নদীর ধারে আশ্রমের প্রদর্শনী ঘরে ঘুরে সকলের খুবই ভাল লেগেছিল। আমাদের আত্মীয়দের আগমনে আমরাও খুবই আনন্দিত ও তৃপ্ত হলাম।

আর একটা কথা বলার হল, ওখানকার government bus service খুবই প্রশংসনীয়। প্রতিটি stoppage-এ board-এ time লেখা থাকত কখন bus পাওয়া যাবে। ঠিক নির্দিষ্ট সময়ে bus আসত–city ও market-এ যাওয়ার খুবই punctual service.

ওখানকার মানুষজন বেশীরভাগ নিরামিষাশী হলেও বাজারে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। ইলিশ মাছের মত স্বাদ ‘ভীম’, চিংড়ি এবং বিভিন্ন সামুদ্রিক মাছ পাওয়া যেত। বেশীরভাগ Bombay থেকে চালানি আসত।

আর পাওয়া যেত মিলের কাপড় খুবই সস্তায়। গরীবদের জন্য অল্প দামে ২ টা অর্ধেক কাপড় মিলের rejected মাল থেকে।

Professional কাজে মন দিলাম আর hospital-এর medical patients-এর পুরো দায়িত্ব আমার ঘাড়ে। অন্য specialist-রা সবসময় আমার কাজে help করত।

একবার  দোলের পর এক young officer হাসপাতালে ভর্তি হলেন বেহুঁশ হয়ে উনি একটু বেশী মাত্রায় alcohol খেয়েছিলেন । প্রাথমিক চিকিৎসার পর ওর জ্বর এল। Hospital-এর ওষুধ দিয়ে ঠিকমত response পাচ্ছিলাম না। বেশ কদিন কেটে গেছে। খুবই চিন্তিত ছিলাম।

Cantonment-এর কাছে একটা হনুমানজীর মন্দির ছিল। প্রতি শনিবার সেখানে মানুষের খুব ভীর হত। নারকেল পূজো দিয়ে মানত করত এবং শুনেছি বেশীর ভাগ সফল হত। আমার কাজের লোকেদের খুব বিশ্বাস ছিল। আমি ওই officer patient-এর জন্য হনুমানজীর মন্দিরে পুজো দিলাম। দেখি কি হয়। আমার মনে হল medicine বাজার থেকে কিনে বদলে দিই। Inj Chtoromycetin। ২ দিনের মধ্যে সত্যিই কাজ দিল।

এমন ভাবেই কাজকর্ম চলছিল আর post-graduate-এর desertation তৈরী শুরু হল। অনেক photo তুলতে Airop-এর colonel খুবই সাহায্য করেছিল।

এমন সময় ১ মাসের জন্য আমাকে Mt Abu Section Hospital-এ temp duty যেতে হল সেখানকার ডাক্তার ছুটিতে relief করার জন্য। Family ও প্রোফেসনাল training ছেড়ে চলে যেতে হল।

আমেদাবাদে আমার কোন telephone  ছিলনা। Call book নিয়ে ambulance আসত message নিয়ে। Mt Abu Hospital-এ telephone ছিল। কিন্তু family এর সঙ্গে কথা বলতে নীচে GE Patel-এর বাড়ীতে civil call book করে বসে থাকতে হোত। Military exchange-এর মধ্যে দিয়ে call পেতে অনেক দেরী হত। তখন mobile-এর নাম কেউ শোনেনি। Communication-এর ছিল এমনই অবস্থা।

Temp duty থেকে ফিরে এলাম। কিছুদিন পরে আমার posting এসে গেল। Corps Medical Battalion Faizabad পাততাড়ি গোটানোর পালা। Desertation half complete, আবার একমাসের ছুটি নিলাম। Family নিয়ে Faizabad-এ মালপত্র রেখে বাড়ী চললাম।

PrevPreviousরেস্ট ইন পাওয়ার ডক্টর অনির্বাণ দত্ত
Nextচন্দ্রিল ডাক্তারের চেম্বার, গুণধর মান্না এবং ন্যসিয়াNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635718
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]