Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারদের সবচেয়ে বড় শত্রু ডাক্তাররাই!!

IMG_20220810_071729
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • August 10, 2022
  • 7:18 am
  • No Comments
হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো পোস্ট করছি। জানি না, এই পোস্ট সর্বসমক্ষে আসবে কিনা। কারও নাম নেবো না কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, ডাক্তারদের সবচেয়ে বড় শত্রু ডাক্তাররাই। আগে আগে ডাক্তারদের সম্পর্কে কোথাও খারাপ কিছু মন্তব্য দেখলেই আগাপাশতলা না ভেবে ঝাঁপিয়ে পড়তাম। আজকাল আর উৎসাহ পাই না। এতদিন নোংরামিগুলো চোখের সামনে দেখিনি। সদ্য পাশ করা ডাক্তারের চোখের সামনে যে আদর্শ আর আবেগগুলো থাকে তার ভিত্তিতেই চিকিৎসা ব্যবস্থার আট থেকে আশি সবাইকে ধোওয়া তুলসীপাতা ভাবতাম৷ নিজে জ্ঞানত কোনোদিন পাশ করা ডাক্তারকে রোগীর সামনে গালাগালি করিনি। রুচি আর এথিক্সে বাধে। আর একজন ডাক্তারের চিকিৎসা আমার পছন্দ হোক বা না হোক (হাস্যকর চিকিৎসা দেখেও) কখনও কোনও খারাপ মন্তব্য করিনি। বদলে দেওয়ার হ’লে চুপচাপ বদলে দিয়েছি। মনে মনে নিজেকে বুঝিয়েছি, আমিই বা কোন হরিদাস পাল? ডাক্তারির কতটুকুই বা বুঝি? হয়তো আমিও এরকম অনেক ভুল করি…
অথচ, কিছু বিশেষ প্রজাতির সিনিয়র ডাক্তার আমার প্রেস্ক্রিপশন নিয়ে (আমার ধারণা অকারণেই) খিল্লি করেন এমনকি পেশেন্ট পার্টি খ্যাপান। এবং সেটা নিয়মিত। আমার অনুপস্থিতিতে পেশেন্টকে অন্য কোনও ডাক্তারকে দেখিয়ে নিতে বলি। মন্তব্য আসে, “কী… উনি পারলেন না বুঝি? সেই যদি পারবে না আগে থেকে ছেড়ে দিলেই তো হয়…” আরও উদাহরণ দিতে গেলে রাত ভোর হয়ে যাবে। অথচ আমি চাইলে সেসব সিনিয়র ডাক্তারদের প্রত্যেকটা প্রেস্ক্রিপশনে চল্লিশখানা করে ‘ভুল’ বের করতে পারি। সেসব সিনিয়র ডাক্তারের কোনও প্রেস্ক্রিপশন জোড়া অ্যান্টিবায়োটিক বিহীন হয় না। প্রেস্ক্রিপশন দেখলে লক্ষ্মী পূজার ফর্দ মনে হয়। ডোজ-ফোজ সেসব নয় বাদই দিলাম। প্রায় প্রত্যেকটা নিউবর্ন জন্মের পর অক্সিজেন পায়। চার-পাঁচদিন বয়সের সুস্থ বাচ্চা আট-নয় বিলিরুবিনে ফটোথেরাপি পায়। বাচ্চার হাঁচলেও অ্যান্টিবায়োটিক, কাঁদলেও অ্যান্টিবায়োটিক। অথচ আজ অব্দি কোনোদিন তাঁদের চিকিৎসা নিয়ে রোগীর সামনে কিচ্ছুটি বলিনি।
প্রাইভেট প্র‍্যাক্টিসের অন্যান্য নোংরামির গল্প বললে রাত ভোর হয়ে যাবে। যদিও সবাই সব জানেন বলেই আমার বিশ্বাস। শুধু কমন পাবলিক সেগুলো বললে আমাদের গায়ে লাগে।
নোংরা সাম্রাজ্যের জঞ্জাল নয় একদিনে সারবে না কিন্তু সহকর্মীদের (মেডিক্যাল এথিক্স অনুযায়ী আর একজন ডাক্তারকে ভাই বা বোন হিসেবে দেখার কথা) প্রতি আজেবাজে মন্তব্যগুলো তো বন্ধ করাই যায় নাকি? এমনিতেই ডাক্তারদের বর্তমান ভাবমূর্তি যেমন তাতে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতে আড়ষ্ট লাগে। অবসর পেলে মেডিক্যাল এথিক্সের লাইনগুলো একবার উল্টে দেখুন, অনেক ভুলে যাওয়া কথা মনে পড়বে।
PrevPreviousBedava Slot Machine Oyun
Nextতিনিও নেতা!!Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সরকারি চাকরি আমি করবো নি দাদা

August 12, 2026 No Comments

আমার একজন সিনিয়র সরকারি চাকরির জন্য আবেদন করার পরিকল্পনা করছিল, সেই নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চলছিল। আমি সেটা নিয়ে মারাত্মক খিল্লি করছিলাম দেখে আমাদের স্যার

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

সাম্প্রতিক পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

সরকারি চাকরি আমি করবো নি দাদা

Dr. Subhanshu Pal August 12, 2026

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660776
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]