Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সরকারি চাকরি আমি করবো নি দাদা

Oplus_131072
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • August 12, 2026
  • 7:20 am
  • No Comments

আমার একজন সিনিয়র সরকারি চাকরির জন্য আবেদন করার পরিকল্পনা করছিল, সেই নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চলছিল। আমি সেটা নিয়ে মারাত্মক খিল্লি করছিলাম দেখে আমাদের স্যার বলেছিলেন, মমতা ব্যানার্জি কিন্তু সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবে না… আমি বলেছিলাম, যেই মুখ্যমন্ত্রী থাক, সিস্টেম এরকমই থাকবে। তাই আমি আর যাই করি সরকারি চাকরি করব না।

আজ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নেই। সরকারি স্বাস্থ্যব্যবস্থা কী পরিবর্তন হয়েছে বা হতে চলেছে বলে আপনার মনে হয়? নতুন সরকার এলে কয়েকদিন দাপাদাপি, মমতাও তাই করতেন। এই হাসপাতালে যাও, একে ধমকাও, ওকে চমকাও… আমাদের সরকারে আগের মতো চলবে না। এসব বলে মিডিয়া ডেকে ঢাক পিটিয়ে কিছু বুজরুকী করা, এটুকুই… এসব হুজ্জুতি করে রোগী পরিষেবা কিছুক্ষণের জন্য ভন্ডুল করা ছাড়া এর আগেও ভালো কিছু হয়নি, এখনও হবেনা এটা আমি লিখে দিতে পারি।

প্রথম কথা, যত সরকারি হাসপাতাল আছে, সব কটা আজকের দিনে দাঁড়িয়ে ডবল করে দিলেও মানুষের চাহিদা পুরোপুরি মিটবে না। ডাক্তার তো ছাই নেই। সিট বাড়ছে, মেডিক্যাল কলেজ বাড়ছে – আসলে বাড়ছে মুনাফা… কিন্তু কার্যক্ষেত্রে সরকারি ডাক্তার বাড়ছে কি! স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ব্যাপক নিয়োগ হবে ১৫ জুলাইয়ের পর থেকে। আশা করি, ২০৩১এর জুলাইয়ের আগে নিয়োগ হয়ে যাবে। গ্রাউন্ড রিয়ালিটি হলো চাকরি ছেড়ে দিন, পোস্ট গ্রাজুয়েট বন্ড পোস্টিং, যেটা আসলে সুলভে ডাক্তার ভাড়া করা, সেটাও স্বাস্থ্য ভবন করে উঠতে পারেনি। স্বাস্থ্য সাথী উঠে যাবে কি যাবে না এই চক্করে সরকারি হাসপাতালেও বহু ফান্ড আসা বন্ধ। বেসরকারি হাসপাতালে বহু জায়গায় স্বাস্থ্য সাথী ভর্তি নেওয়া বন্ধ। টাকা নেই বৎস…

দ্বিতীয় কথা, সরকারের দীর্ঘকালীন ছ্যাচরামোর জন্য বহু ভালো ডাক্তার সরকারি ব্যবস্থাকে ল্যাং মেরে বেসরকারি হাসপাতালে/ বিদেশে পালিয়েছেন। ভবিষ্যতেও পালাবেন এটুকু আমার দৃঢ় বিশ্বাস। প্রাইজ পোস্টিং, নেপটিসম, দলবাজি, লবিবাজি ইত্যাদি জিনিসপত্র নিয়ে পথ চলা সবার দ্বারা সম্ভব না। বাকি যে মানুষরা এত কিছুর পরেও হাল ছেড়ে দেননি, তাঁদের ঘাড় ভেঙেই সরকারি স্বাস্থ্যব্যবস্থা চলছে, কিন্তু তাদের কাজের ঢাক পিটিয়ে খাচ্ছে চার আনার নেতাগুলো…

এখন না আছে টাকা, না আছে পলিসি, না আছে স্টাফ। সুতরাং মানুষ মরবে। এবং সেই দোষ সিস্টেম মাথা পেতে নেবে না, নিলে ভোট পাবে না। সুতরাং চাই মেসি, অর্থাৎ গোট – স্কেপগোট। এই স্কেপগোট কে হবে? ডাক্তার হবে। সে কেন ইন্টিউবেট করার রোলপ্লে করতে পারছে না; সে কেন রাতে অন কল রুমে না বিশ্রাম নিয়ে ইমার্জেন্সিতে পাগলু ডান্স নাচছে না; সে কেন রামঢ্যামনা পেশেন্ট পার্টিকে ভালো তৃণমূল বলে আদর করে বোঝাতে পারছে না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি… সুতরাং সরকারি চিকিৎসক হয়ে বাঁচতে হলে তোমায় নন্দ ঘোষ হয়েই থাকতে হবে, আর যে কেউ যখন খুশি তোমায় ঘণ্টা ভেবে বাজিয়ে চলে যাবে।

মানুষ আগেও মরেছে, ভবিষ্যতেও মরবে, চিকিৎসা পেয়ে, না পেয়ে
বিশ্বাস করুন, নোবডি কেয়ার্স। পনের বছর ধরে দেখছি… ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, জিডিএ দাদাগুলো ছাড়া কারো কিচ্ছু এসে যায়না। সবাই অপটিক্স ক্রিয়েট করতে ব্যস্ত, কেউ নিজের সিনিয়রের কাছে পদোন্নতির জন্য, কেউ পাবলিকের কাছে, ভোটের জন্য। কিন্তু দিনের শেষে ভিলেন ডাক্তাররাই…

তাই সরকারি চাকরি আমি করবো নি দাদা, মাসে একশ কোটি দিলেও করবো নি…

PrevPreviousবিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?
Next‘একা মোর গানের তরী’Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

দু’বছর আগে

August 11, 2026 No Comments

৯ আগস্ট, ২০২৬ দু’বছর আগে এই দিনটা। দুপুর নাগাদ খবর পেলাম, আরজিকরে অন-ডিউটি ডাক্তার – পোস্ট-গ্র‍্যাজুয়েশন ছাত্রী – রাতের বেলায় খুন হয়ে গিয়েছে। শুধু খুন

সাম্প্রতিক পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

সরকারি চাকরি আমি করবো নি দাদা

Dr. Subhanshu Pal August 12, 2026

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660675
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]