Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিস্ফোরণের পিছনে ডি কোম্পানি। ডি মানে দাউদ নয়, ডাক্তার

6912be7eb1c55-doctors-connection-in-delhi-blast-114128221-16x9
Dr. Koushik Dutta

Dr. Koushik Dutta

Neurologist Psychiatrist. Writer.
My Other Posts
  • November 14, 2025
  • 8:22 am
  • No Comments
টেলিভিশনের খবরে বলছে, “বিস্ফোরণের পিছনে ডি কোম্পানি। ডি মানে দাউদ নয়, ডাক্তার।” টেলি-সাংবাদিক বেশ রসিয়ে বলছেন আর আমি সীতার মতো “ধরণী দ্বিধা হও” বলে পাতাল প্রবেশ করে মুখ লুকোনোর তাল খুঁজছি। মনে হচ্ছে, মুখ দেখাবো কী করে? অবশ্য এই প্রথম নয়। আর জি কর কাণ্ডের সময়েও আমরা কিছু চিকিৎসকের কুকীর্তি অনুমান করেছিলাম এবং তখনও এই অনুভূতি হয়েছিল৷ তাবড় রাজনেতারা ভয় দেখিয়ে ডাক্তারদের দিয়ে নিজেদের অপকর্মের ঢাল তৈরি করিয়ে আমাদের মাঝেমধ্যে এরকম পরিস্থিতিতে ফেলে দেন। তবু সন্ত্রাসী হিসেবে একদল চিকিৎসকের চিহ্নিত হওয়া একটা অদ্ভুত অভিজ্ঞতা। মহান সাংবাদিকের বচনামৃত কাটা ঘায়ে নুনের ছিটে।
পহেলগাঁও হত্যাকাণ্ডের পর গর্ব করে ছবি পোস্ট করেছিলাম, যেখানে ভারতীয় কাশ্মিরী চিকিৎসকেরা (অধিকাংশ বা সবাই সম্ভবত ধর্মে মুসলমান) আহতদের বাঁচানোর জন্য লড়ে যাচ্ছিলেন বীরবিক্রমে। পাকিস্তানি নাশকতার বিরুদ্ধে প্রতিরোধে তাঁরাও ছিলেন সৈনিক। চিকিৎসক গর্ব করে ‘শোলে’ সিনেমার ডায়লগ বদলে নিয়ে বলেছিলাম, “তুম এক মারোগে, হম চার বাচায়েঙ্গে।” সেই অহংকার চুরমার হল।
আসলে ‘উগ্রপন্থা’ আর ‘সন্ত্রাসবাদ’-এর অর্থ আর চরিত্রে তফাত আছে। উগ্রপন্থা মানে militancy, যার মধ্যে একটা সম্মুখ সমরের তেজ এবং সৎসাহস আছে। সন্ত্রাসবাদের সেসব বালাই নেই। সাধারণ মানুষের মনে ‘terror’ তৈরি করাই তার লক্ষ্য। সেটাই তার সাফল্য। Unpredictability তার হাতিয়ার। তার পদ্ধতি যা ইচ্ছে হতে পারে এবং যুদ্ধের নৈতিকতা সেখানে অপ্রাসঙ্গিক। মানুষকে ত্রস্ত করার একটা বড় উপায় হল গভীরে প্রোথিত বিশ্বাসগুলোর ভিত নাড়িয়ে দেওয়া। যেসব বিশ্বাসের ভিত্তিতে মানুষ সহজে বেঁচে থাকে, সেগুলোকে ধ্বংস করা। সিনেমাহল, বাজার, পার্ক, কোনোকিছুকেই এক মুহূর্ত নিরাপদ ভাবতে পারবেন না, এটাই হল ত্রাস। “ডাক্তার ইচ্ছে করে আমাকে মারবে না,” এই বিশ্বাসটাকেও শেষ করে দেওয়া হয়ত এবারের অন্যতম লক্ষ্য।
পহেলগাঁও কাণ্ডে ধর্ম জিজ্ঞেস করে মারার একটা বড় উদ্দেশ্য সম্ভবত ছিল ভারতে হিন্দু-মুসলমান রায়ট লাগানো, ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বড়সড় আভ্যন্তরীণ সংকট সৃষ্টি করা। সৌভাগ্যক্রমে আমরা সেই ফাঁদ এড়াতে পেরেছি। যে দলটিকে আমরা সবসময় সাম্প্রদায়িক কারণে গালি দিই, সেই ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নেতারা অন্তত সেই সময়ে সংযত আচরণ করে বড় মাপের দাঙ্গা এড়াতে সাহায্য করেছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই।
এবার হয়ত আরও গভীরভাবে এবং কৌশলে সম্প্রদায়গুলোর মধ্যে বিশ্বাস নষ্ট করার চেষ্টা হল বা হচ্ছে। সব ভারতবাসীর দায় দেশের ফ্যাব্রিক ছিঁড়ে দেবার এসব ছক বাঞ্চাল করা। অবশ্যই সেকুলার মনস্ক মানুষের দায়িত্ব গুরুতর। সেই দায়িত্ববোধ থেকে কেউ কেউ এমন কথাও বলে ফেলবেন বা বলার আভাস দিচ্ছেন যে অভিযুক্তেরা দোষী নাও হতে পারে। কিন্তু সরল মনে এই অভিযুক্তদের পক্ষে কোনো কথা বলে ফেলার আগে দুটো জিনিস ভেবে দেখা দরকার।
প্রথমত এরা কোনো অবদমনকারী শাসকের বিরুদ্ধে যুদ্ধ-টুদ্ধ করছে না। শাসকের নজরদারি এড়িয়ে (বা তাদের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে) সাধারণ মানুষকে সন্ত্রস্ত করতে চাইছে।
দ্বিতীয়ত, এরা কাদের স্থায়ী ক্ষতি করছে (নিহত আর আহতদের বাদ দিয়ে)? আমি হিন্দু বলে হয়ত কাল আবার দেশের মধ্যে মোটামুটি আত্মবিশ্বাসের সঙ্গে ডাক্তারি করতে পারব কিন্তু দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ বা অন্য কোনো প্রদেশে যে মুসলমান ছেলেটি বা মেয়েটি মানুষ বাঁচাবে বলে মন দিয়ে ডাক্তারি পড়ে পাস করেছে এবং সারাদিন সেই উদ্দেশ্যেই পরিশ্রম করে, তার কী হবে? তার কী ক্ষতি করল এই কটা লোক, সেটা বোঝা খুব কঠিন নয়। সুতরাং সংখ্যালঘু কার্ডটা কুচক্রীদের স্বার্থে ভুলক্রমেও ব্যবহার করে ফেলাটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়, কারণ সমস্ত সলিডারিটি প্রাপ্য কেবল সংখ্যালঘু (বা যেকোনো) সম্প্রদায়ের সেইসব মানুষদের, যাঁরা সৎ, সুস্থ জীবনযাপন করেন, সৎভাবে নিজের কাজ করেন। মহান কিছু হবার প্রয়োজন নেই, আমার-আপনার মতো আটপৌরে, ছাপোষা, স্বাভাবিক মানুষ যাঁরা। তাঁরাই অধিকাংশ কিন্তু এই অল্পাংশ কুচক্রীদের তৈরি করা অবিশ্বাসের অভিঘাত সহ্য করতে হয় তাঁদেরই সবচেয়ে বেশি। এবং এই অবিশ্বাস সৃষ্টি করা সন্ত্রাসবাদের একটা অন্যতম উদ্দেশ্যও বটে। যেকোনো অমানবিক মানুষ, বিশেষত সন্ত্রাসবাদী, তার নিজের পেশা, দেশ বা ধর্মসম্প্রদায়ের মানুষের জন্য বিশেষভাবে ক্ষতিকর। এটা মনে রাখা প্রয়োজন। এদের কাজকে জাস্টিফাই করা প্রকারান্তরে এদের পেশার বা সম্প্রদায়ের সৎ মানুষের প্রতি বিশ্বাসঘাতকতাও বটে।
PrevPreviousবদলে যাওয়া পৃথিবীতে ট্রাম্পের আমেরিকা
Nextদুটি শরীরবিজ্ঞানের আওতার অতীত সম্ভাবনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

July 25, 2026 No Comments

আমার ঠিক মাথায় ঢোকে না এতোগুলো ন্যাশনাল চ্যানেল থাকার কী দরকার? দিল্লীতে CJP এর পার্লামেন্ট অভিযানের খবর পেতে পরপর ন্যাশনাল চ্যানেলগুলো দেখতে গিয়ে দেখি সর্বত্র

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

July 25, 2026 No Comments

এই অদ্ভুত নামের আপাতদৃষ্টিতে রাজনৈতিক আনুগত্য এবং পৃষ্ঠপোষকতাহীন দলটির সূচনা অল্প কিছুদিন আগে। আমেরিকার বস্টনের ছাত্র অভিজিৎ দীপকে এর সূচনা করেন। কারণ? এর ভিত্তিতে ছিল

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

খুশির ঝিলিক

July 24, 2026 No Comments

মহোৎসবে যুবক পথে যুবতীরা গাইছে গান প্রতিবাদী আওয়াজ ওঠে ওয়াং চুকের বাঁচুক প্রাণ! অনশনের কঠিন পথে প্রয়োজনে জীবন দান ফাটছে মাথা লাঠির ঘায় সেই রক্তে

কেন উত্তম মহানায়ক?

July 24, 2026 No Comments

বাঙালি জনমানসে মহানায়ক উত্তম কুমার একাধারে চিরন্তন মিথ ও নস্টালজিয়া। তাঁর চলে যাওয়ার চার দশক পরেও রূপালি পর্দায় তাঁর উপস্থিতি সমানে উজ্জ্বল। শুধু তারকাদ্যুতি (Stardom)

সাম্প্রতিক পোস্ট

বর্তমান শাসকরা কি একবার ফিরে দেখবেন নিজেদেরই পুরোনো অতীতকে??

Dr. Amit Pan July 25, 2026

ককরোচ জনতা পার্টি (CJP) – ভারতীয় রাজনীতিতে এক অভিনব অধ্যায়ের সূচনা

Dr. Jayanta Bhattacharya July 25, 2026

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

খুশির ঝিলিক

Shila Chakraborty July 24, 2026

কেন উত্তম মহানায়ক?

Sanjoy Mukherjee July 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654123
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]