Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দুটি শরীরবিজ্ঞানের আওতার অতীত সম্ভাবনা

Oplus_16908288
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • November 14, 2025
  • 8:46 am
  • No Comments
তিন নাকি চারজন সন্ত্রাসবাদী ধরা পড়েছে, যারা পেশায় চিকিৎসক। এর জন্য সামগ্রিকভাবে চিকিৎসকদের কেউ গালিগালাজ করে যাবেন বলে মনে হয় না।
আরেকদিকে মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রী – প্রাক্তন বলছি বটে, কিন্তু পুরনো পদে পুনর্বহাল হয়ে যাবেন না এমন গ্যারান্টি নেই – তো তিনি আজ জেল থেকে ছাড়া পেলেন। পার্থবাবুর সততায় আস্থা রাখা বিপুল সংখ্যক সমর্থকবৃন্দ তাঁকে সাদরে স্বাগত জানিয়েছেন – সেসব দেখেটেখে আবেগাপ্লুত জননেতা চোখের জল ধরে রাখতে পারেননি। খুবই আবেগমথিত পরিমণ্ডল, বলাই বাহুল্য।
কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা অনেকেরই চোখ এড়িয়ে যাচ্ছে।
বিগত বৎসরাধিক কাল পার্থবাবু জেলে কাটাননি। “গুরুতর শারীরিক সমস্যার কারণে” তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
জামিন পাওয়া মাত্র তিনি ঠিক কোন জাদুকাঠির ছোঁয়ায় যাবতীয় অসুস্থতা কাটিয়ে উঠতে সক্ষম হলেন, যাতে জামিনের সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতাল থেকে ছুটি করে দেওয়া গেল? যে অসুস্থতা একজনকে একবছর হাসপাতালে শয্যাশায়ী করে রাখতে পারে, সামান্য একটা জামিনের আদেশ তা সারিয়ে ফেলতে সক্ষম?
দুটি মাত্র সম্ভাবনা। দুটিই শরীরবিজ্ঞানের আওতার অতীত।
এক। অলৌকিক এক সোনার কাঠি পার্থবাবুকে রাতারাতি সুস্থ করে ফেলেছে।
দুই। সম্প্রতি ডাক্তারবাবুরা দিকে দিকে যে শিরদাঁড়া বিলি করে বেড়াচ্ছিলেন, তা নিছক কোনও শিরদাঁড়ার মডেল নয় – একেবারে আসল শিরদাঁড়া। ডাক্তারবাবুরা নিজেদের শিরদাঁড়াটাই খুলে অপরকে তা গছানোর চেষ্টায় ছিলেন। (কাজটা একদিক থেকে দেখলে যুক্তিসঙ্গতও, কেননা এই বাজারে শিরদাঁড়া ঋজু রেখে কাজ করতে পারা, বিশেষ করে ঠাটবাট বজায় রেখে কাজকর্ম চালিয়ে যেতে পারা, কঠিন।)
প্রথম যে সম্ভাবনার কথা বললাম, তা কখনও প্রত্যক্ষ করিনি – কিন্তু আমি দেখিনি বলে তা ঘটতেই পারে না, এমন আত্মকেন্দ্রিক অহং আমার নেই।
আর দ্বিতীয় যে সম্ভাবনা… তা ইদানীং চারপাশে এতই দেখি, দেখে দেখে এমন চোখ পচে গেছে যে আমিও এই পেশাগত সমাজের অংশ, এটা বিশ্বাস করতে নিজের অহংবোধে (মানে যেটুকু অবশিষ্ট রয়েছে এখনও, সেটুকুতেই) লাগে।
PrevPreviousবিস্ফোরণের পিছনে ডি কোম্পানি। ডি মানে দাউদ নয়, ডাক্তার
Nextআর কতদিন বালিতে মুখ গুঁজে থাকবো?Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

May 9, 2026 3 Comments

পুরনো কথা ব্যক্তি ‘অভয়া’র হাসপাতালে ডিউটি চলাকালীন অবস্থায় কর্মস্থলে নৃশংসতম উপায়ে খুন ও আরও ঘৃণ্যতম অবস্থায় ধর্ষণ (কিংবা ঘটনাক্রম আগে পরেও হতে পারে, যদিও এখনও

হিংসা বন্ধ হোক

May 9, 2026 No Comments

নাগরিক বিবৃতি হিংসা বন্ধ হোক ভোটের দু’দিন বা তার আগে কোনও লোকক্ষয় না হলেও ৪ মে বাংলায় ফলপ্রকাশের পরের মাত্র তিন দিনে রাজনৈতিক হিংসায় অন্তত

“নতুন সরকার #২”

May 9, 2026 No Comments

৭ মে, ২০২৬ কাল রাতের জঘন্য নিন্দনীয় মর্মান্তিক হত্যাকাণ্ডটি যেহেতু আমার কাজের এলাকার মধ্যে ঘটেছে সেজন্য মাঝরাত অবধি অনেক ফোনালাপ করতে হয়েছে। এই সব করতে

“নতুন সরকার #১”

May 8, 2026 1 Comment

UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

সাম্প্রতিক পোস্ট

“অভয়া আন্দোলন”, “অভয়া”র মা-র নির্বাচনী জয় এবং এবারের নির্বাচন

Dr. Jayanta Bhattacharya May 9, 2026

হিংসা বন্ধ হোক

Doctors' Dialogue May 9, 2026

“নতুন সরকার #২”

Dr. Samudra Sengupta May 9, 2026

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621318
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]