Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দ্রোহের দলিল ১

Oplus_16908288
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • July 31, 2025
  • 7:14 am
  • No Comments

আর জি কর হাসপাতালে কর্মরত চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ড ও পাশবিক ধর্ষণের  প্রতিক্রিয়ায়  সূচনা হওয়া অভয়া আন্দোলন এযাবৎকালে বৃহত্তম গণ অভ্যুত্থান যেখানে কোন ঘোষিত রাজনৈতিক নেতৃত্ব ছাড়াই দ্রোহের অগ্ন্যুৎপাত ঘটায়। ঘুম ভাঙ্গার গান নিমেষে বিদ্যুৎপ্রবাহ তৈরি করে শীত ঘুমে শুয়ে থাকা শিরদাঁড়ায়, ঋজু মেরুদণ্ড নিয়ে পালাবদলের স্বপ্নে সামিল হয় বাংলার মানুষ, গ্রাম শহর মাঠ পাথার বন্দরে ডাক ওঠে –‘জোট বাঁধো তৈরি হও ।‘  প্রথমে একজোট হন মেডিক্যাল কলেজগুলির প্রতিবাদী ছাত্র চিকিৎসকেরা। অচিরেই সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণ আন্দোলনের জন্ম দেয়। মানুষ পথে নামেন, ন্যায় বিচারের দাবিতে। আমেরিকার ফিলাডেলফিয়া বা ইংল্যান্ডের লিডসের আন্দোলনের অনুপ্রেরণায়  বাংলায় বহমান আন্দোলনে নতুন অধ্যায়ের সূচনা করে ‘Reclaim the Night, Reclaim the Right’। সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে মহানগরের গন্ডি ছাড়িয়ে বাংলার বিভিন্ন প্রান্তে, অন্যান্য রাজ্যে, এমন কি দেশের সীমানা  ছড়িয়ে প্রবাসী ভারতীয়দের মধ্যে।

রাজনৈতিক পরিসরের বিস্তৃতির সঙ্গে সাংস্কৃতিক নতুন রূপরেখা নির্মাণের কাজ শুরু হয় । ২ ফেব্রুয়ারি আনন্দবাজার রবিবাসরীয়তে ‘কলকাতার আকাশে এক আগুনপাখি’ নিবন্ধে অধ্যাপক অশোককুমার মুখোপাধ্যায় লিখেছেন- “প্রতিবাদের এত বৈচিত্র্য, এত বিভিন্ন প্রকরণ গত পঞ্চাশ বছরে চোখে পড়েনি।”

নতুন গান, নতুন শ্লোগান জন্ম নিচ্ছে প্রতি মুহূর্তে।  প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দ্রোহসাহিত্যের তালিকা। এক দ্রোহের অভিঘাতে  জেগে উঠছে বিগত দ্রোহের চর্চা ।  রাজনৈতিক আর সামাজিক দ্রোহ থেকে জন্ম নিচ্ছে নতুন ইতিহাস আর সাহিত্য।

২০২৪ এর ডিসেম্বরে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF) এর সম্পাদনায় ধর্মতলার অবস্থান মঞ্চে প্রকাশিত হয়েছে প্রবন্ধ ও কবিতা সঙ্কলন ‘দ্রোহকাল ২০২৪’। ঐতিহাসিক ভাবে এই সঙ্কলনের গুরুত্ব অপরিসীম। ‘দ্রোহকাল ২০২৪’ অভয়া আন্দোলন সম্পর্কে প্রথম প্রকাশিত সঙ্কলন গ্রন্থ।

মুখবন্ধে সম্পাদকদ্বয়- জয়ন্ত দাস এবং সৌরভ তালুকদার লিখেছেন “দেশ জুড়ে অভয়া -তিলোত্তমা এক প্রতীক হয়ে দাঁড়াল।  আন্দোলনের প্রথম সারিতে এসে দাঁড়ালেন তরুণ চিকিৎসকেরা, নারী ও তৃতীয় লিঙ্গ অধিকার কর্মী রা এবং অবশ্যই বর্ষীয়ান চিকিৎসকেরা। পাশে রইলেন নাগরিক দের  সমস্ত অংশ , এবং পতাকা নিয়ে বা না নিয়ে পশ্চিমবাংলার শাসক বিরোধী রাজনৈতিক দল গুলো। … ডব্লিউবিডিএফ  চায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মহান আন্দোলনের প্রথম ১০০ দিনের ইতিহাস এখানে লিপিবদ্ধ থাকুক”|  ইতিহাস লিপিবদ্ধ করার প্রয়াসে  রচিত এই সংকলনে ইতিহাসের প্রামাণ্য দলিল হিসাবে আছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এ র তরফে  ১৫ অগাস্ট থেকে ১৬ অক্টোবর ২০২৪ এর মধ্যে প্রচারিত ১৩ টি অমূল্য প্রেস  বিজ্ঞপ্তি।

লেখকের তালিকায় আছেন ২৩ জন।

বিষাণ বসু ‘অতিক্রান্ত দশ হপ্তা-দাবির দশ দফা’ লেখায় জুনিয়র ডাক্তার দের  দশ দফা দাবি  নিয়ে আলোচনা করেছেন। শুভাংশু পাল  ‘প্রাতিষ্ঠানিক খুন’ প্রবন্ধে গণ জাগরণের ব্যাপ্তি ই এই আন্দোলনের সব চেয়ে বড় প্রাপ্তি।

কৌশিক লাহিড়ীর  দু’টি লেখা আছে এই সংকলনে।  ‘দ্রোহপক্ষের দুর্গা’ য় আর জি করে শিল্পী অসিত সাইঁ এর তৈরি করা সম্পর্কে অভয়ার আবক্ষ মূর্তি সম্পর্কে লিখেছেন ” এর আসল স্রষ্টা।… হত্যাকারী সমাজ।..এ মুখ  আমাদের নিশ্চিন্ত নিরাপদ নিদ্রায় ব্যাঘাত ঘটানো দুঃস্বপ্ন হয়ে জেগে থাকবে “।’মহামায়া’  রচনায় অভয়াকে দধীচির সঙ্গে তুলনা করা হয়েছে।  স্বতঃস্ফূর্ত গণ জাগরণে বজ্র হয়ে ফিরে এসেছে অভয়া, শাসকের বিনাশের জন্য- ” অনেকে বলছেন মেয়েটি  যেন দধীচির হাড়।  আত্মাহুতি দিয়ে বজ্র দিয়ে গেল সমাজের হাতে ”

কৌশিক দত্ত- ‘অভয়া ও লিঙ্গ রাজনৈতিক আন্দোলন’ লেখায় অভয়া আন্দোলনের সূচনা, ১৪ অগাস্ট রাত  দখলের ইতিহাস এবং পিতৃতান্ত্রিক সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।  অরুণাচল দত্ত চৌধুরী ‘আমরা যারা অরুণাচল’ প্রবন্ধে ২০১৭ তে ডেঙ্গি প্রতিরোধে সরকারের ব্যর্থতা কে তুলে ধরার অপরাধে তাঁর সাসপেন্ড হওয়া এবং তাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন নিয়ে আলোচনা করেছেন যে আন্দোলনের স্লোগান ছিল “আমরা  সবাই অরুণাচল”|

সদ্য প্রয়াত চিকিৎসক প্রলয় বসুর দু’টি লেখা আছে এই সঙ্কলনে – ‘আন্দোলন আর খাপছাড়া লেখা’, আর ‘যাঁরা আন্দোলনে ছিলেন-নায়কদের গল্প’। দু’টি লেখাতেই এই আন্দোলনে সাধারণ নাগরিক দের অভূতপূর্ব  অংশ গ্রহণ নিয়ে আলোচনা আছে. . আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক  রুমেলিকা কুমার –’আন্দোলনের হৃদস্পন্দন বুকে নিয়ে’ সূচনা  থেকে অনশন  মঞ্চ পর্যন্ত আন্দোলনের  একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেছেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ লেখাগুলি  হল অর্জুন দাশগুপ্তর ‘অভয়া-তিলোত্তমা ও রাজনীতি-অরাজনীতি’,  শর্মিষ্ঠা দাসের  ‘তিলোত্তমা – নারীবাদী আন্দোলনে এক নতুন ঢেউ’,  অরুণিমা ঘোষের ‘শারদীয়া উৎশব’,  বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের  ‘শিক্ষা – আরোগ্য নিকেতন থেকে মৃত্যু শিবিরে অভিযাত্রা’ সৌরভ তালুকদারের ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-একটি সংক্ষিপ্ত পরিচয়’ , চিন্ময় নাথের ‘রাস্তায়’, কাঞ্চন মুখার্জির ‘নয়া ইতিহাস’,  চন্দ্রমৌলি ঝার  ‘হুমকি রাজের তিন বছর: আর জি কর’, জয়ন্ত ভট্টাচার্যের ‘অভয়াকে ঘিরে জুনিয়র ডাক্তার আন্দোলন’, নাগরিক সমাজ এবং Angana Bhttacharyya র  ‘And still we rise’

দীপঙ্কর  ঘোষ এর লেখা একাঙ্ক নাটক অনন্তিকা এবং তীর্থঙ্কর ভট্টাচার্য, পলাশ বন্দ্যোপাধ্যায় ও অরুণাচল দত্তচৌধুরীর কবিতা এই সঙ্কলনকে ঋদ্ধ করেছে। অসাধারণ কিছু আলোকচিত্র এই বই-এর অন্যতম সম্পদ।

PrevPreviousআজ আর একবার চোখ বুলিয়ে নিই কয়েকটি প্রশ্নে
Nextঅভয়া রাত, ঘুম নেই…..Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669380
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]