Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দোষ নয় কারণ খোঁজা হোক

IMG-20200110-WA0049
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • January 11, 2020
  • 4:38 pm
  • 6 Comments

যতক্ষণ না কেউ নিজে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা নিয়ে কারো মাথাব্যথা থাকে না। যেমন সবাই ধরে নেয় সন্তানধারণ খুব স্বাভাবিক ব্যাপার। চাইলেই কেউ মা কিংবা বাবা হতে পারেন। কিন্তু যখন এই চাহিদা যথাসময়ে পূরণ হয়না তখন স্বাভাবিকভাবেই তাঁরা ভেঙে পড়েন।

ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কী?
বিবাহিত জীবনে বছরখানেক কোনোরকম গর্ভনিরোধক ব্যবস্থা না নিয়ে স্বাভাবিক যৌনজীবন যাপন করার পরেও যদি কেউ সন্তানধারণ করতে না পারে তাহলে ধরা হয় বন্ধ্যাত্বের সমস্যা আছে। আর ৩৫ এর বেশি বয়সী কোনো মহিলা বা সন্তান ধারণ করতে অসুবিধা হবে এমন রোগ আগে থেকে ধরা পড়লে এই সময়সীমা ধরা হয় ৬ মাস। তার আগে ডাক্তার দেখানো উচিত নয়।
বন্ধ্যাত্বের জন্য শুধু মেয়েরাই নয়, নারী-পুরুষ যে কেউই দায়ী হতে পারে।

সমস্যা যখন নারীর

  • পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস- বন্ধ্যাত্বের জন্য অনেক ক্ষেত্রেই দায়ী এই সমস্যা। উপসর্গ হিসাবে ওজন বেড়ে যাওয়া, ঘনঘন মুড বদলানো, মুখে রোমের আধিক্য, ব্রণও হতে পারে। পিরিয়ড অনিয়মিত কিংবা অনিয়ন্ত্রিত হলে ও ওভ্যুলেশন ঠিকমতো না হওয়ার কারণে বন্ধ্যাত্ব দেখা দেয়।
  • ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ- বিশেষ ধরনের সংক্রমণ, এন্ডোমেট্রিওসিস কিংবা গঠনগত ত্রুটির জন্য ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ হতে পারে। ফ্যালোপিয়ান টিউব বন্ধ থাকলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন সম্ভব হয় না। তাই বন্ধ্যাত্ব দেখা দেয়।
  • জরায়ুর ফাইব্রয়েড- সহজভাবে বলা যায়, জরায়ুর মধ্যে থাকা এক বা একাধিক টিউমার। বেশিরভাগ সময়েই এগুলোর কোনো উপসর্গ থাকে না। তবে কখনো কখনো আপাত নিরীহ এই টিউমার সমস্যা তৈরি করতে পারে।
  • এন্ডোমেট্রিওসিস- জরায়ুর ভেতরের দিকে যে লাইনিং বা দেওয়াল থাকে তাকে বলে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম টিস্যু বাইরে বেরিয়ে এলে তাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস জরায়ু ছাড়াও থাকতে পারে ফ্যালোপিয়ান টিউব এমনকী ওভারিতে।

দায় পুরুষেরও

শুক্রাণু বা স্পার্মের সমস্যা- পুরুষদের শুক্রাণুর নানান সমস্যা থাকতে পারে। কারো একেবারেই শুক্রাণু না থাকতে পারে(অ্যাজুস্পারমিয়া), কারো কম থাকতে পারে(অলিগোস্পারমিয়া), কারো আবার শুক্রাণুর চলাচলে ত্রুটি থাকতে পারে(অ্যাস্থেনোস্পারমিয়া)কিংবা শুক্রাণুর গঠনগত ত্রুটি(টেরাটোস্পারমিয়া)থাকা অস্বাভাবিক নয়। অনেক সময়েই এগুলোর কারণ জানা যায় না। এ ছাড়া অন্য কারণগুলি হলো

  • মাম্পস- বয়ঃসন্ধির সময় বা পরে মাম্পস হলে পুরুষের অন্ডকোষে শুক্রাণু উৎপাদনকারী কোষ নষ্ট হয়ে যেতে পারে। ফলে কোনো পুরুষ আজীবন বীর্যহীনতায় ভুগতে পারে।
  • ভ্যারাইকোসেল-অণ্ডথলিতে শিরাঘটিত সমস্যা। ঠিকমতো রক্ত চলাচল করতে পারে না বলে অণ্ডকোষে শুক্রাণুও কম তৈরি হয়।
  • অস্ত্রোপচার বা ক্ষত- কোনোভাবে অণ্ডকোষে গুরুতর আঘাত লাগলে বা কোনো ক্ষত তৈরি হলে শুক্রাণু তৈরিতে প্রভাব পড়ে।
  • গরম পরিবেশ- যেসব ব্যক্তি খুব গরম পরিবেশে অনেকদিন ধরে কাজ করে তাদেরও শুক্রাণুর পরিমাণ কমে যায়।

উভয়ের সমস্যা

  • সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ-এই সমস্যা স্বামী ও স্ত্রী দুজনেরই হতে পারে। একজনের থেকে অন্যজনে সংক্রমণ ছড়িয়ে পড়লে সমস্যা বাড়ে। সংক্রমণ থেকে ফ্যালোপিয়ান টিউবে কিংবা জরায়ুতে সমস্যা হতে পারে। দেখা দিতে পারে একটোপিক প্রেগন্যান্সির মতো সমস্যা।
  • অতিরিক্ত ওজন- সন্তানধারণের পথে বাধা সৃষ্টি করতে পারে মাত্রাতিরিক্ত ওজন। আবার বেশি রোগা হলেও সমস্যা হতে পারে।
  • মানসিক চাপ, ধূমপান ও মদ্যপান- এ সবের জন্য ঠিকমতো সহবাস না হলেও বন্ধ্যাত্বর সমস্যা হতে পারে।

 

তবে সমস্যা যাই হোক না কেনো, সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা হলে যে কোনো সমস্যারই সমাধান সম্ভব।

PrevPreviousরোগী-চিকিৎসক দূরত্ব – সম্পর্কের ক্রমবিবর্তন
Nextজানার কথাঃ ওষুধ ও তার পার্শ্বপ্রতিক্রিয়াNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
6 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
সঞ্চিতা দত্ত
সঞ্চিতা দত্ত
6 years ago

আমার বয়স 28 বছর. 1 বছর হলো বিয়ে হয়েছে . প্রেগন্যান্সির 10সপ্তাহে bleeding শুরু হয়. USG তে জানতে পারি miscarriage হয়ে গেছে.. ডাক্তারবাবু বললেন হয়তো জেনেটিক ডিফেক্ট ছিল.. পরবর্তী আবার planning করার আগে কি কি বিষয় মাথায় রাখবো যাতে এমন আর না হয়…

0
Reply
Dr. Sahadev Roy
Dr. Sahadev Roy
6 years ago

অসাধারণ লাগলো মানুষ কে ভয়ের হাতথেকে বাঁচালেন
ধন্যবাদ

0
Reply
ปั้มไลค์
ปั้มไลค์
6 years ago

Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.

0
Reply
ทิชชู่เปียกแอลกอฮอล์
ทิชชู่เปียกแอลกอฮอล์
6 years ago

A big thank you for your article.

0
Reply
กรองหน้ากากอนามัย
กรองหน้ากากอนามัย
6 years ago

Thank you ever so for you article post.

0
Reply
เบอร์สวย
เบอร์สวย
6 years ago

Hi there, after reading this amazing paragraph i am as well delighted to share my knowledge here with friends.

0
Reply

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

October 15, 2026 No Comments

যন্তর-যন্ত্রণা

October 15, 2026 No Comments

যন্তর মন্তর, খারাপ কি মন তোর, চিরকাল শুনেছিস প্রতিবাদী কোন স্বর দেশ জুড়ে যে যেখানে ভাবে হলো গড়বড় নিজেকে জানাতে সে তো এসে গেছে তোর

পুজোর সময়

October 15, 2026 No Comments

গল্পটা পুজোর সময় এক বাঙালির বাড়ি ফেরা নিয়ে। গল্পটা এক বাঙালি অন্ত্রেপ্রেনিওর এর। গল্পটা গল্প ই। কিন্তু গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কলমের জাদুর গুণে

এই হলো গণতন্ত্র!

October 14, 2026 No Comments

গতকাল এই পোস্টারটি হীরক রাজার দেশে ছবির গান “আর বিলম্ব নয়” সহ ফেসবুকে পোস্ট করি। আপনারা দেখেছেন, কেউ কেউ শেয়ারও করেছেন। ফেসবুক এই পোস্টটিকে আমাদের

Remembering Guha Niyogi

October 14, 2026 No Comments

Sandip Bandopadhyay writes after reading Punyabrata Gun’s monograph শংকর গুহ নিয়োগীর সঙ্গে কয়েক বছর এক সহযোদ্ধার প্রতিবেদন (My years with Shankar Guha Niyogi-account by a

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

Dr. Kanchan Mukherjee October 15, 2026

যন্তর-যন্ত্রণা

Arya Tirtha October 15, 2026

পুজোর সময়

Dr. Samudra Sengupta October 15, 2026

এই হলো গণতন্ত্র!

Dr. Koushik Lahiri October 14, 2026

Remembering Guha Niyogi

Doctors' Dialogue October 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

690832
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]