Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জানার কথাঃ ওষুধ ও তার পার্শ্বপ্রতিক্রিয়া

IMG_20200110_205403
Dr. Aritra Chakraborty

Dr. Aritra Chakraborty

Psychiatrist
My Other Posts
  • January 11, 2020
  • 4:40 pm
  • 2 Comments

সময়ের সাথে সাথে অন্যান্য বিষয়ের মত চিকিৎসা বিজ্ঞানের নানান শাখাগুলিতেও অনেক উন্নতি ঘটেছে। প্রায় রোজই নতুন নতুন আধুনিক ওষুধ আবিষ্কার হচ্ছে এবং বিভিন্ন রোগের চিকিৎসা সহজতর হচ্ছে। আধুনিক ওষুধগুলিকে আমরা অনেকে আবার এলোপ্যাথিক ওষুধও বলি। বিভিন্ন অপপ্রচার বা অতিরিক্ত সচেতনতা -যে কারণেই হোক না কেন অনেক মানুষের মানেই আধুনিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কিছু ভ্রান্ত ধারণা তৈরী হয়েছে।

পার্শ্বপ্রতিক্রিয়া ব্যাপারটা বোঝার আগে চলুন দেখি আধুনিক ওষুধ (মডার্ন মেডিসিন) কি ভাবে চিকিৎসার জন্য ব্যবহারের অনুমতি পায়।

ধরা যাক বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে, কোনো এক ধরনের ওষুধ কোনো এক রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। তাহলে এরপর ওই ওষুধটি বিভিন্ন প্রাণীর ওপর প্রয়োগ করা হয়। যদি মনে হয় যে ওই ওষুধটি ব্যবহার করায় বিপদ নেই তাহলে সেটি মানুষের ওপর ব্যবহারের কথা ভাবা হয়। প্রসঙ্গত উল্লেখ্য এই যে এই ধাপটি অনেক ওষুধই পেরোতে পারে না এবং সেইসব ওষুধ মানুষের ওপর আর প্রয়োগ করা যায় না। এই ধাপটিকে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল( pre-clinical trial ) বলে এবং এই ধাপটি সম্পূর্ণ হতে ৩.৫ থেকে ৪ বছর সময় লাগে।

এর পরে সেই ওষুধটি মানুষের ওপর পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা শুরু হয়। এই ধাপটিকে বলা হয় ক্লিনিক্যাল ট্রায়াল( clinical trial)। ক্লিনিক্যাল ট্রায়াল চারটি ভাগে বিভক্ত-

  • প্রথম ধাপে(phase 1) ২০ থেকে ৮০ জন ইচ্ছুক রোগীর ওপর ওষুধটি প্রয়োগ করা হয়। এই ধাপের উদ্দেশ্য হল -ওষুধটি কিরকম মাত্রায় (dose)এ মানুষের দেহে ব্যবহার করা যেতে পারে তা জানতে পারা (সর্বোচ্চ বা সর্বনিম্ন মাত্রা কি তা বোঝার চেষ্টা করা)। কোন ওষুধ মানবদেহে বেশি মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া করলে সেই ওষুধটি আর পরের ধাপগুলিতে ব্যবহার করা হয় না। এই ধাপ শেষ হতে ১ থেকে ১.৫ বছর সময় লাগে।
  • দ্বিতীয় ধাপে(phase 2)-ওষুধটি ১00-৩00 রোগীর ওপর ব্যবহার করা হয়। এই ধাপে ওষুধের নিশ্চিত ফলদানের ক্ষমতা/কার্যক্ষমতা (efficacy) বিচার করা হয়। এই ধাপ সম্পূর্ণ হতে প্রায় 2 থেকে ৩  বছর সময় লাগে। গবেষণায় দেখা গেছে যে এই ধাপে ব্যবহৃত ওষুধগুলির মধ্যে কেবল এক তৃতীয়ংশ (৩৩%) এই ধাপটি ঠিক ভাবে পেরোতে পারে।
  • তৃতীয় ধাপে (phase 3) বিভিন্ন দেশের অনেক রোগীর ওপর ওই ওষুধ প্রয়োগ করা হয় (কয়েক হাজার রোগীর ওপর)। ওই রোগে ব্যবহৃত অন্যান্য ওষুধের সাথে নতুন ওষুধটির গুণাগুণের  তুলনামূলক আলোচনা করা হয়। ওই ওষুধের dose ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে বিস্তারিত গবেষণা করা হয়। এই ধাপ সম্পূর্ণ হতে ২ থেকে ৫ বছর সময় লাগে।
  • এর পর FDA (food and drug administration)এর কাছে ওই ওষুধটি ব্যবহারের জন্য আবেদন করা হয়। সমস্ত গবেষণা খতিয়ে দেখা র পারে যোগ্য মনে হলে FDA থেকে অনুমতি পাওয়া যায়। অর্থাৎ যদি কোন ওষুধের ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তাহলে সেগুলি অনুমোদন পাবে না। কিন্তু এখানেই শেষ নয়।ওই ওষুধ বাজারে আসার পরেও বেশ কয়েকবছর ওই ওষুধের ওপর কড়া নজর রাখা হয় (post marketing surveillance)। সব মিলিয়ে সবকিছু ঠিকঠাক চললে ওই ওষুধটি বাজারে আসতে সময় লাগার কথা প্রায় ১২ বছর।

সুতরাং একথা বলা যায় যে শুধুমাত্র মনে হওয়ার ওপর ভিত্তি করে আধুনিক ওষুধ প্রস্তত বা ব্যবহার করা যায় না। অন্যদিকে বাজারে প্রচলিত আধুনিক ছাড়া অন্যান্য ওষুধগুলির ক্ষেত্রে ওষুধ প্রস্তুতির বিষয়ে কিন্তু এইরকম কোনো কড়া নিয়ম নীতি আছে বলে শোনা যায় না।

এবার যাই পার্শ্বপ্রতিক্রিয়ার কেন হয় সে বিষয়ে। আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে অনেক ধরনের রিসেপ্টর আছে।  ধরা যাক কারো লিভারের সমস্যা আছে। তাহলে যেখানে সমস্যা (যেমন এখানে লিভার) আছে সেখানকার কোনো রিসেপ্টরকে টার্গেট করে ওষুধ বানানোর চেষ্টা করা হয়। কিন্তু মুশকিল হলো এই যে শরীরের আরো অনেক জায়গাতেই কম সংখ্যায় হলেও ওই জাতীয় বা একই রকম বৈশিষ্টপূর্ণ রিসেপ্টর আছে। সুতরাং ওষুধ দিলে লিভারের সমস্যা কমবে কিন্তু অন্য অঙ্গের রিসেপ্টরগুলির ওপর এফেক্টের জন্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হবে (যেহেতু অন্যান্য অঙ্গে ওই রিসেপ্টরগুলির সংখ্যা কম তাই এই পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপ্তি কমই হয় এবং কোনো মারাত্মক অসুবিধা তৈরি হয় না)। সুতরাং ক্রিয়া থাকলে পার্শ্বপ্রতিক্রিয়া থাকা খুব স্বাভাবিক।আগেই বলেছি যে আধুনিক ওষুধের জন্মলগ্ন থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে গবেষণা করা হয় এবং সেগুলি কমানোর জন্য ডাক্তারবাবুও নানান উপায় বলে দেন। যদি কোনো ওষুধের মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তবে তা মানবদেহে ব্যবহারের জন্য অনুমোদিতই হয় না।

সুতরাং যাঁরা দাবি করেন বা বিজ্ঞাপন দেন যে তাঁদের ওষুধে বিন্দুমাত্র পার্শ্বপ্রতিক্রিয়া নেই তাঁরা মনে হয় ঠিক দাবি করেন না| পার্শ্বপ্রতিক্রিয়া না থাকার অর্থ সে ঔষধ কাজ ও করে না। ভেবে দেখুন যে জলের অপর নাম জীবন, সেই জলও মাত্রাতিরিক্ত পান করলে  পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তাই যেকোনো কার্যকরী ওষুধের কিছু হলেও পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। আর জানা পার্শ্ব প্রতিক্রিয়ার (modern medicine-এর) থেকে অজানা পার্শ্ব প্রতিক্রিয়া (সেইসব ওষুধ,যেগুলি কোনো পরীক্ষা ছাড়াই, অনুমোদন ছাড়াই বাজারে পাওয়া যায়)তো আরো বেশী বিপজ্জনক।

PrevPreviousদোষ নয় কারণ খোঁজা হোক
Nextদোকানী যখন চিকিৎসকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ajay Mahato
Ajay Mahato
6 years ago

খুব যুক্তিপূৰ্ণ.

0
Reply
Udaya Krishna Mondal
Udaya Krishna Mondal
6 years ago

Very important and useful information, sir. Thanks a lot.

0
Reply

সম্পর্কিত পোস্ট

“নতুন সরকার #১”

May 8, 2026 No Comments

UK বা গ্রেট ব্রিটেন, যে দেশটাকে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান হিসেবে ধরা হয় সেই দেশে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন বলে একটা প্রথা আছে। যারা

মানসিক রোগ চেনা যায় কি করে?

May 8, 2026 No Comments

আমরা রোগ বলতে সরল ভাবে বুঝি আমাদের দেহে কিছু উপসর্গ বা সিম্পটম ফুটে উঠল এবং তার একটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরা যাক টি বি

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

May 8, 2026 No Comments

এমন কিছু বেশি বছর আগের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভা- লোকসভা-পঞ্চায়েত/পুরসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাঁদের হার অথবা জিতের কারণ দর্শানোর জন্য

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

সাম্প্রতিক পোস্ট

“নতুন সরকার #১”

Dr. Samudra Sengupta May 8, 2026

মানসিক রোগ চেনা যায় কি করে?

Dr. Sumit Das May 8, 2026

২০২৬ – নির্বাচনোত্তর কিছু ভাবনা

Dr. Sukanya Bandopadhyay May 8, 2026

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621195
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]