Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মারীর দেশের স্বপ্নওয়ালা

IMG-20200408-WA0003
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • April 9, 2020
  • 9:12 am
  • One Comment

১.

মাঝরাতে হঠাৎ দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় অভীকের। বিছানার পাশেই স্টিলের গ্লাসে জল রাখা থাকে। ঢক ঢক করে গলায় ঢেলে নিয়ে একটু ধাতস্ত হয়।

কী বিচ্ছিরি স্বপ্ন! অভীক একটা খাড়াই পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কেউ নেই। যেদিকে দু’চোখ যায় অগুনতি চিতা জ্বলছে। আর্ত চিৎকার আর পোড়া গন্ধ ছাড়া বুঝি এ পৃথিবীতে আর কিছু নেই। গান নেই, প্রজাপতি নেই, নদী নেই। যতদূর.. যতদূর দেখা যায় ঘন অন্ধকারে শুধুই জ্বলন্ত চিতা..

একবার ঘুম ভেঙে গেলে আর অনেকক্ষণ ঘুম আসে না অভীকের। উঠে একবার বাথরুম যায়। ফিরে এসে বিছানায় ছটফট করতে করতে মাথার কাছে মিউজিক প্লেয়ারটায় গিটারে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেয়। কখন যেন ঘুম আসে..

২.

সকালে যখন ঘুম ভাঙে তখন বেশ বেলা হয়েছে। সকালের আলোয় চারদিক ভরে গেছে। এ’কদিন লক-ডাউনের জন্যই সম্ভবত পাখিদের আনাগোনা বেশ বেড়ে গেছে। সকাল হলেই অসংখ্য পাখির কিচিরমিচির। চায়ের কাপটা নিয়ে জানলার পাশে এসে দাঁড়ায়। বেশ ফুরফুরে লাগছে। রাতের দুঃস্বপ্নের চিহ্নমাত্র নেই।

স্নান করে তাড়াতাড়ি তৈরি হয়ে নেয় অভীক। আগেই সবাইকে বলা ছিল, আজকের পর আর রোগী দেখবে না। সব ধরনের সুরক্ষা ছাড়া রোগী দেখা বেশ বিপজ্জনক। মহামারী শুরু হতেই সোমলতা মেয়ে তনিমাকে নিয়ে বাপের বাড়ি ফিরে গেছে। অবশ্য, অভীকই একপ্রকার জোর করে পাঠিয়ে দিয়েছে। মেয়ে পাশে থাকলে কাঁহাতক আর দূরে দূরে থাকা যায়? এদিকে মেয়েকে জড়িয়ে ধরে একটা হামি খেতে গেলেও মনে হয় অজান্তে জীবাণু ছড়িয়ে দিচ্ছি না তো? সারাক্ষণই তো হাঁচি-কাশি-জ্বর নিয়ে কারবার..

৩.

পাড়ার মোড়ে মোড়ে জমজমাট আড্ডার আসর বসেছে। জমায়েত থেকেই মুহূর্মুহু কথা ভেসে আসছে..

– বা*র ডাক্তার সব!! এত নাকি বড় বড় হাসপাতাল সব। একটা রোগ কন্ট্রোল করতে পারে না..

– টিভি খুললেই কত বাতেলা। কে নেই বল তো? বুদ্ধিজীবী, নেতা,মন্ত্রী, পুলিশ, ডাক্তার.. কে নেই? আরে ভাই, একটা রোগ সারাতে পারছিস না আজ এতদিন হ’ল। শুধু পাবলিক হ্যারাসমেন্ট..

আরও একটু রাত বাড়ে। অন্ধকার পাড়া ভরে ওঠে মোমবাতির আলোয়। দূরে বাজি ফাটার আওয়াজ আর সম্মিলিত চিৎকার..

৪.

পাঁচ দিন হ’ল অভীক আর রোগী দেখছে না। দূরের গ্রামগুলো থেকে বহু রোগী ডাক্তার দেখাতে এসে ফিরে গেছে। শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে আসার জন্য গাড়ি পাওয়া মুশকিল। অ্যাম্বুলেন্সগুলো দ্বিগুণ টাকা চাইছে। অগত্যা গ্রামের হাতুড়ে ডাক্তারের কাছে ভিড় জমিয়েছেন অনেকে।

মন্মথবাবুর হাঁপের টানটা বেড়েছে আবার। ঘোষপাড়ার হরি মন্ডল টোটো চালায়। ছেলের আজ আটদিন জ্বর। কোয়াক ডাক্তার হাল ছেড়ে দিয়েছে। মুদিখানা দোকানের সাইদুলের অসহ্য গাঁটে ব্যথা।

মানুষের কাজ বন্ধ। বাজারে আগুন। তবু খিদে পেয়ে যায় বে-আক্কেলে..

৫.

পাঁচদিন বাদে ডা. অভীক চৌধুরীকে আবার রোগী দেখতে দেখে হাঁফ ছাড়ে এলাকার মানুষ।

বাড়িতে হাত গুটিয়ে বসে থাকা অভীকের সইছিল না। এ ক’দিন অনেক ভেবেছে সে। তারপর, খানিকটা ঝুঁকি নিয়েই আবার রোগী দেখা। পেশেন্টের সাথে একজন ছাড়া বাড়তি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সবাই সাবান দিয়ে হাত ধুয়ে ভেতরে আসছেন। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হচ্ছে।

৬.

একলা হলেই মেয়ের মুখটা বড্ড মনে পড়ে। কতোদিন ভালো করে মেয়েকে কোলে নেওয়া হয়নি..

মুখ থেকে ডাক্তারের ছদ্ম গাম্ভীর্য খসে পড়ে। ডাঃ অভীক চৌধুরী এখন শুধুই একজন অসহায় ‘বাবা’। স্টেথোস্কোপ আর মেয়ের হাসিমুখ দাঁড়িপাল্লার দুদিকে চাপিয়ে ক্রমাগত দুলতে থাকা একটা পাঁচফুট এগারো ইঞ্চি শরীর..

অভীক স্বপ্ন দেখে একদিন সব ঠিক হয়ে যাবে। পাবলিক বাসে ঘামতে, ঘামতে ফিরবে অফিসফেরত মানুষ, স্কুলগুলো আবার মুখর হবে, ট্রেনে চানাওয়ালা হাঁক দেবে, দু-নম্বর প্লাটফর্মের সিঙাড়া-চপের দোকানটায় আবার ভিড় জমবে। একতারার ট্যাং, চায়ের কাপের টুং, সাইকেলের ক্রিং, নতুন শাড়ির খস, সস্তা জুতোর চট, চুলের ক্লিপের খট.. আবার ভরে উঠবে থমথমে পৃথিবী..

রাতে চাঁদের আলোয় ভেসে যাবে নির্জন ছাদ। তনিমাকে কোলে নিয়ে অভীক কবিতা বলবে। ততদিনে ‘আমাদেল থোতো নদী’কে ‘আমাদের ছোট নদী’ বলতে শিখে গেছে সে।

জ্বলন্ত চিতা আর অভীকের দুঃস্বপ্ন হয়ে আসে না। বৃষ্টির জলে কবেই নিভে গেছে সব। শুধু কিছু পোড়া কাঠকয়লার দাগ দেখা যায়..

PrevPreviousOf and for the COVID and thereafter ….
Next…কার তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি।।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
6 years ago

খুব তাড়াতাড়ি গল্প টা শেষ করলেন। যদি সময় থাকে ফোন করবেন___6297926930.

0
Reply

সম্পর্কিত পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

August 4, 2026 No Comments

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

August 4, 2026 No Comments

রাজ্যে নতুন সরকার গড়তে না গড়তেই নাগরিকের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এক নতুন ভয়ঙ্কর গুণ্ডা দমন আইন এনেছে বিজেপি সরকার। আপাতত সেটি আদালতের বিচারাধীন। আইনটির

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

August 4, 2026 No Comments

২৭শে জুলাঈ ২০২৬ ফেসুবুক লাইভে আলোচিত।

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 2 Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

সাম্প্রতিক পোস্ট

Bacteria Sacrifice Themselves for Each Other?

Satya Sagar August 4, 2026

কে গুণ্ডা? কাকে দমন করতে চায় রাজ্য?

Parichay Gupta August 4, 2026

স্বাস্থ্য; নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ও বাস্তব

Dr. Punyabrata Gun August 4, 2026

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657996
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]