Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাসিকের ব্যথা বা ডিসমেনোরিয়া (Dysmenorrhoea)

SAVE_20210715_130624
Dr. Suvajit Shit

Dr. Suvajit Shit

General Physician
My Other Posts
  • July 16, 2021
  • 8:59 am
  • No Comments

গ্রীক শব্দাংশ ‘ডিস’ (dys-) কথাটির অর্থ ‘যন্ত্রণা বা কষ্ট’ এবং ‘ মেনোরিয়া’ কথাটির অর্থ ‘মাসিকের রক্তপ্রবাহ’। অর্থাৎ ‘ডিসমেনোরিয়া’ শব্দটির অর্থ যন্ত্রণা যুক্ত মাসিকের রক্তপ্রবাহ। মাসিক রক্তপ্রবাহের সময়কালে তলপেটে যন্ত্রণা অনুভূত হয়। এই ব্যথা কখনো কখনো কোমরের দিকেও হয়ে থাকে। সঙ্গে বমি বমি ভাব, মাথা ব্যথা, স্তনে ব্যথা, শারীরিক দুর্বলতা ইত্যাদি সমস্যাও থাকতে পারে।

বিশেষত কম বয়সী মেয়েদের মাসিক শুরু হওয়ার সময়কালে এই সমস্যা বেশি হয়। তবে ডিসমেনোরিয়া আবার দু’রকমের হয়। প্রাইমারি ও সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়ার সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না, কম বয়সী মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়। অন্যদিকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া (Secondary Dysmenorrhoea) একটু বেশি বয়সের মহিলাদের হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট কারণ খুঁজে বের করা যায়। ওভারিয়ান সিস্ট (ovarian cyst), এন্ডোমেট্রিওসিস (Endometriosis), ফাইব্রয়েড (Fibroid), প্রসব পথের সংক্রমণ ইত্যাদি কারণে সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়।

রোগনির্ণয়:
সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়া নির্ণয়ের জন্য কোনো পরীক্ষা করার দরকার পড়ে না। রোগ লক্ষণের ওপর ভিত্তি করে চিকিৎসা করা হয়। অন্যদিকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া নির্ণয় করার জন্য সুনির্দিষ্ট কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।
1. Pelvic examination
2. Complete Blood Count
3. Ultrasonography
4. Pelvic Laparoscopy
5. Vaginal Cytology etc.
এছাড়াও প্রয়োজনমাফিক অন্যান্য পরীক্ষার দরকার পড়তে পারে।

করণীয়:
১. ব্যথা কমাতে NSAIDs জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে। মেফেনামিক অ্যাসিড, আইবুপ্রোফেন, অ্যাসিক্লোফেনাক ইত্যাদি এই জাতীয় ওষুধ। এইসব ওষুধের সাথে প্যারাসিটামল, কম্বিনেশনে ব্যবহার করা যায়। খাবার পরে এই জাতীয় ওষুধ খেলে গ্যাস্ট্রিক অ্যাসিড কমানোর ওষুধ খাওয়ার দরকার পড়ে না। তবে পেপটিক আলসার থাকলে, এই জাতীয় ওষুধ ব্যবহার করার আগে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

২. এই সময়ে শরীরে জলের চাহিদা বেড়ে যায়। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।

৩. মাসিকের ব্যথা কমাতে আদা খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। আদা ব্যথা উদ্রেককারী প্রোস্টাগ্ল্যান্ডিন কমাতে সাহায্য করে এবং মানসিক অবসাদ কমায়। এক কাপ গরম জলে আদা ছেঁচে মিশিয়ে পান করুন।

৪. ব্যথা কমাতে দারুচিনি-রও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক টেবিল চামচ দারুচিনির গুঁড়ো চা-এর সঙ্গে মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে খেতে হবে। পিরিয়ড শুরু হওয়ার ২-৩ দিন আগে থেকে খেলে মাসিকের ব্যথা অনেকাংশে দূর হয়ে যাবে।

৫. কফি বা অতিরিক্ত চা পান থেকে বিরত থাকুন। কফির উপাদান ক্যাফেইন, রক্তনালীকা সংকুচিত করে দেয়। ফলে জরায়ুর মাংসপেশীতে রক্তসঞ্চালন হ্রাস পায় এবং ব্যথা তীব্রতর হয়।

৬. কম ক্যাফেইন যুক্ত আদা-চা, গ্রীণ টি, কার্ডামম্ টি, পিপারমিন্ট টি, লেমোনগ্রাস্ টি এই জাতীয় হার্বাল চা পান করতে পারেন।

৭. অতিরিক্ত ব্যথা হলে, তলপেটে হট্-ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক নিতে পারেন।

৮. সুষম নিরামিষ জাতীয় খাবার-দাবার খান। তেল বা চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।

৯. পেঁপে, পেয়ারা, নাসপাতি, কলা, আপেল ইত্যাদি ফল বেশি পরিমাণে খান।

১০. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ কিছু ব্যায়াম বা এক্সারসাইজ করলে পিরিয়ডের ব্যথা লাঘব করা যাবে।

১১. মানসিক চাপ কমাতে নিয়মিত শারীরিক পরিশ্রম ও যোগব্যায়াম অভ্যাস করুন।

PrevPreviousমরার সময়
Nextনিষিদ্ধNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

July 11, 2026 No Comments

বৃহত্তর বিধাননগর অভয়া মঞ্চের কর্মসূচি ৭ জুলাই, ২০২৬।

প্রশ্ন

July 11, 2026 No Comments

সে কী কী জানতো তা জানা গেলো না হাতের মুঠোয় ছিলো, কোনোখানে উড়ে চলে যাচ্ছিলো না, মশা বা মাছির মতো মারা যেতো থাবড়িয়ে যখন তখন।

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

July 11, 2026 No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন .. যে কোনো

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

July 10, 2026 No Comments

দু মাস যেতে না যেতেই শুভেন্দু অধিকারীর ” সকালে জমা বিকেলে খরচ” নীতি ঘোষণা, তারপরেই পুলিশের এনকাউন্টার! বুলডোজারের পর গুণ্ডা দমন নীতি,তারপরেই এনকাউন্টার,এ যেন বাংলায়

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

July 10, 2026 No Comments

গত শনিবার ৪ জুলাই, ২০২৬ দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের সূর্যপুরে এক ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়। এক দিন নিখোঁজ থাকার পরে ৫

সাম্প্রতিক পোস্ট

বারুইপুরের নৃশংসতার প্রতিবাদে

Abhaya Mancha July 11, 2026

প্রশ্ন

Arya Tirtha July 11, 2026

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

Dr. Amit Pan July 11, 2026

সকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?

Parichay Gupta July 10, 2026

বারুইপুরের ‘অপরাজিতা’ গণধর্ষণ ও হত্যা: একটি প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্ট

Doctors' Dialogue July 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

649072
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]