Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাষাদিবসে ভেসে বেড়ানো

FB_IMG_1645702078327
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • February 25, 2022
  • 7:24 am
  • No Comments
রোজকার মত গতকালও দিনটা শুরু হয়েছিল হাসপাতালে রাউন্ড দিয়ে পোষ্ট-অপারেটিভ পেশেন্ট দেখে। তারপর চেম্বার। ফের আবার হাসপাতাল।
শেষমেশ কাজকর্ম গুটিয়ে গেলাম ভ্রাতৃপ্রতিম শিল্পী সুশান্ত সরকারের আমন্ত্রণে তার শিল্পগ্রাম ও চিত্রকর্মশালা দেখতে। প্রশংসনীয় উদ্যোগ। সেখানে বহুবছর পরে দেখা হল পুষ্পল ভট্টাচার্যের সঙ্গে। স্কুল জীবনে আঁকা শেখা ছেড়ে দেওয়ার পরে তার সাথে আর দেখা হয় নি। পুষ্পল-দা আমার স্কুলের সিনিয়র এবং আমার স্কুলের শিল্পশিক্ষক ও চিত্রশিল্পী প্রয়াত দেবব্রত ভট্টাচার্যের সুযোগ‍্য পুত্র।
সেখান থেকে বেরিয়ে হন্তদন্ত হয়ে ভিআইপি রোড ও উত্তর কলকাতার ট্রাফিক পেরিয়ে ছুটলাম মধ‍্য কলকাতা। হিন্দ্ সিনেমার উল্টোদিকে সুবর্ণ বণিক সভাগৃহে যখন পৌঁছলাম, ‘ডক্টরস ডায়ালগ’ ওয়েব ম‍্যাগাজিন এবং ‘স্বাস্থ‍্যের বৃত্তে’ পত্রিকার উদ্যোগে বইপ্রকাশ অনুষ্ঠান তখন শুরু হবে হবে। ৫১ জন ডাক্তার ও অন‍্যান‍্যদের লেখার সংকলন ‘ডক্টরস ডায়েরি ২’। সেখানে আমারও একটা অণুগল্প স্থান পেয়েছে।
ডাঃ ঐন্দ্রিল ভৌমিকের প্রণতি প্রকাশনী থেকে এই ‘ডক্টরস ডায়েরি ২’ এর পাশাপাশি প্রকাশিত হল ডাঃ জয়ন্ত ভট্টাচার্যের ‘মেডিক্যাল কলেজের ইতিহাস’, ডাঃ জয়ন্ত দাসের ‘বিবর্তন – আদি যুদ্ধ, আদি প্রেম’, ডাঃ দীপঙ্কর ঘোষের ‘প্রাপ্তমনস্ক’ এবং আরো কয়েকটি বই। আমার ব‍্যক্তিগত আমন্ত্রনে এই অনুষ্ঠান দেখতে এসেছিল আমার বন্ধু, বিশিষ্ট আবৃত্তিকার ও সঞ্চালক স্নেহাশীষ পাল।
এতবড় কর্মকাণ্ডের মূল কৃতিত্ব ডাঃ পূণ‍্যব্রত গুণ এবং ডাঃ ঐন্দ্রিল ভৌমিকের। তাদের বদান‍্যতায় আমার পূর্বে প্রকাশিত কবিতার বই ‘সূর্য ডোবার আগে’ ওই অনুষ্ঠানের বুক ষ্টলে রাখা ছিল।
শুধু শুকনো কথার কচকচি নয়। বেশ সুন্দর গানও ছিল। সুদীপ্ত মুখার্জী, ডাঃ অনির্বাণ দত্ত ও ডাঃ দীপঙ্কর ঘোষ গাইলেন।
সঙ্গে উপরি পাওনা অনেক পুরোনো বন্ধু ও সহকর্মীর সাথে অনেকদিন পরে দেখা হওয়া। ডাঃ তীর্থঙ্কর ভট্টাচার্য (আর্যতীর্থ), অরুণাচল দত্তচৌধুরী, ডাঃ সোহম সরকার, ডাঃ ইন্দ্রনীল সাহা, ডাঃ পার্থ ভট্টাচার্য্য ও অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যাক্তিত্বের সঙ্গে। ডাক্তারি করেও নিজের বইতে (তাও আবার কবিতার বই!) শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর দেওয়ার বিরল সৌভাগ‍্যও এখানে হল।
তারপর নিজেদের জন‍্য এটু সময় বের করে আমরা গেলাম বাগবাজার, গঙ্গার ঘাটে। সেখানে গঙ্গার হাওয়া খেয়ে খিদে বাড়িয়ে বাগবাজারের বিখ্যাত মাছের কচুরী খেয়ে বাড়ি ফিরলাম বেশ রাত করে।
প্রসঙ্গত বলে রাখি, গতবছর এই দিনে বেরিয়েছিল ‘ডক্টরস ডায়েরি ১’। সেখানেও একটা লেখা ছিল আমার। আর গতবছরের অনুষ্ঠান অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল।
কবিতার বই ‘সূর্য ডোবার আগে’ পেতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। অথবা যোগাযোগ করতে পারেন ৯০৫১৭ ৩০১০৬ নম্বরে। অন‍্যান‍্য বইগুলো কিনতে চাইলে ইনবক্স করতে হবে Dr Aindril Bhowmik কে।
PrevPreviousবাঁকুড়ায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর বিক্ষোভ অভিযান
Nextপুস্তক আলোচনাঃ হাসপাতালের জার্নাল (এক)।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

দু’মিনিটের নীরবতা

August 10, 2026 No Comments

  সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে। স্বাস্থ্য

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

দু’মিনিটের নীরবতা

Dr. Tamonash Bhattacharya August 10, 2026

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659761
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]