Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবর্তন-অন্য নির্বাচন ১

IMG-20210326-WA0045
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • March 28, 2021
  • 10:03 am
  • No Comments

রাজকন্যার স্বয়ংবর সভা। নানা দেশের রাজা রাজকুমার সভা আলো করে বসে আছেন। রাজকন্যা মালা হাতে ঘুরতে ঘুরতে একসময় একজনের গলায় মালা পরিয়ে দিলেন। অন্য রাজারা দুঃখে অপমানে মুখ কালো করে বসে রইলেন। এ আমাদের অনেকবার শোনা গল্প। সীতা ও দ্রৌপদীর স্বয়ংবর সভা, পৃথীরাজ সংযুক্তার স্বয়ংবরের কাহিনী।

আশ্চর্য ব্যাপার হল, জীবজগতেও স্বয়ংবর সভার অভাব নেই। অনেক পাখির স্বয়ংবর হয়। বিজ্ঞানীরা পাখিদের স্বয়ংবর সভার নাম রেখেছেন ‘লেক’ (Lek)। পুরুষ পাখিরা লেক-এ এসে জমা হয় আর স্ত্রী পাখি এসে তাদের বরণ করে। যেমন ময়ূর।
প্রজনন কালে অনেকগুলো বন্য ময়ূর লেক-এ জড়ো হয়ে তাদের পেখমের বাহার দেখাতে থাকে। ময়ূরীরা এক এক করে সেখানে আসে। ময়ূর ঘুরে ফিরে নিজেকে প্রদর্শন করে। ময়ূরী এসে কোনও ময়ূরের কাছাকাছি যায় আর আলগোছে উদাসীন আড়নয়নে তাকে দেখে। পুলকে আত্মহারা সেই ময়ূর ময়ূরীর সঙ্গে মিলিত হতে চেষ্টা করে। ময়ূরীকে ঠিক লাজুক লবঙ্গলতা বলা চলে না ঠিকই, কিন্তু সে সহজে মিলিত হয় না। বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পরে কোনও ময়ূরের ভাগ্যে শিকে ছেঁড়ে, মিলন হয়। স্বয়ংবর আর ফুলশয্যা একসঙ্গেই শেষ করে ময়ূরী স্থানত্যাগ করে।

ময়ূর ও ময়ূরী দুজনেই বহুগামী। একটি ‘লেক’-এ দশ-বিশটি ময়ূরের মধ্যে দু-একটি ময়ূর হল শ্রীমান পৃথ্বীরাজ। একাধিক ময়ূরী মিলনের জন্য তাদেরই বারংবার বেছে নেয়। কয়েকটি ময়ূর নিতান্ত অভাগা, কোনও ময়ূরীরই তাদের মনে ধরে না। এদের মাঝামাঝি থাকে কিছু ময়ূর, যাদের ভাগ্যে কখনো-সখনো শিকে ছেঁড়ে। ময়ূরদের মধ্যে কোনও রবীন্দ্রনাথ থাকলে নিশ্চিত বলতেন, ময়ূরীর মন, সহস্রবর্ষেরই, সখা, সাধনার ধন।

পেখম আমাদের চোখে খুবই ভাল লাগে বটে, কিন্তু বাঘ-ভালুকে ভর্তি বনেবাদাড়ে এককেজি পালক ঝুলিয়ে দিনরাত ঘুরে বেড়ানো কঠিন কাজ। বেচারা ময়ূরেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে লেজের ভার বহন করার সময় অবশ্য ভাবে, ওহ, ময়ূরীদের কেমন লেজে খেলাচ্ছি! কিন্তু লম্বা লেজের পেছনে আরও লম্বা বায়োলজিক্যাল কারণ আছে। সেই কারণকে বলে যৌন নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন কথাটা আমরা যদি বা জানি, যৌন নির্বাচনে কে কাকে ভোট দেয় তা আমরা এই ভরা নির্বাচনের বাজারেও ততটা জানি না।

জানি না যে, সেটা হয়তো ডারউইনেরই ভুল। হার্বাট স্পেন্সারের কথায় আর ওয়ালেসের অনুরোধে তিনি লিখে দিলেন, সার্ভাইভ্যাল অফ দ্য ফিটেস্ট! যোগ্যতমের বেঁচে থাকা। আরে, জননে ব্যর্থ হলে বেঁচে থেকে কী ঘন্টাটা হবে? সার্ভাইভ্যাল নয়, রিপ্রোডাকশন অফ দ্য ফিটেস্ট। বা রিপ্রোডাকশনই হল ফিটনেস-এর একমাত্র পরিমাপ। এবং ময়ূরের লেজের পেছনে কারণ হল এই সার্ভাইভ্যাল আর রিপ্রোডাকশনের দড়ি টানাটানি।

PrevPreviousহীরক রাজ্যে দোল
Nextএকুশের দোলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

September 11, 2026 No Comments

মধ্যপ্রদেশের ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনায় তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাচ্ছে

এবার পুজোয় খাওয়া দাওয়া

September 11, 2026 No Comments

কৈলাসে দুদিন ধরে প্রবল চীৎকার শোনা যাচ্ছে নারীকন্ঠের, সঙ্গে ছেলেমেয়েদের কান্নাকাটির আওয়াজ। এমনিতেই মাঝেমধ্যে শিবুবাবুর গাঁজার পরিমাণ বাড়াবাড়ি করলে শিবুর বউ রাগারাগি করে, কোন কোন

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

September 11, 2026 No Comments

আমাদের বলা হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য জিনিসের প্রয়োজন, যেমন সবার প্রায় বাড়ি ভেঙে গেছে, বাড়ি বানাতে টাকার প্রয়োজন। আপাতত সরকারের তরফে খাওয়ার

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

সাম্প্রতিক পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

West Bengal Junior Doctors Front September 11, 2026

এবার পুজোয় খাওয়া দাওয়া

Dr. Hiralal Konar September 11, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

Piyali Dey Biswas September 11, 2026

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674388
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]