Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

#বিবর্তন- অন্য নির্বাচন ২

IMG-20210326-WA0022
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • March 30, 2021
  • 12:30 am
  • No Comments

প্রেয়িং মান্টিস (Praying Mantis), শিকারি পতঙ্গ। ‘প্রার্থনারত’ বা ‘প্রেয়িং’, কারণ তাদের সামনের পা-দুটো এমন করে ভাঁজ করা থাকে যেন প্রার্থনায় বসেছে (প্রথম ছবি দেখুন)। সাধারণত মাছি, পোকা এইসব খেয়ে বাঁচে এরা। এদের যৌন মিলনের সময়ে পুরুষ মান্টিস সাবধানে স্ত্রীর ওপর চড়ে (দ্বিতীয় ছবি দেখুন)। সাবধানে, কেননা নাগালে পেলে স্ত্রী মান্টিস পুরুষকে খেতে শুরু করে। যখন পুরুষটি মিলনের জন্য এগোচ্ছে বা যখন যৌনক্রিয়া চলছে, বা তার ঠিক পরে স্ত্রী পুরুষের মাথা চিবিয়ে খাওয়া শুরু হয়। মাথা খেয়ে ফেললেও অবশ্য সঙ্গম চলে, স্ত্রীর গর্ভে সেই সঙ্গম-মৃত পুরুষের সন্তান উৎপাদিত হয়।

পুরুষ মান্টিস মৃত্যুর ভয়ে সঙ্গমে পিছপা হয় না। বা বলা ভাল, যে সব পুরুষ মৃত্যুর ভয়ে স্ত্রীর কাছে ঘেঁষে না, তাদের জীবন হয়তো লম্বা হয়, কিন্তু পরের প্রজন্মে তাদের কোনও প্রতিনিধি থাকে না। সঙ্গম-মৃত পুরুষের উত্তরপুরুষ থাকে।

সঙ্গম-আচরণ একটি জিন-প্রভাবিত আচরণ। যে জিন পুরুষ মান্টিসকে মৃত্যুভয় জয় করে সঙ্গমে এগিয়ে দেয়, সেই জিন পুরুষের আয়ু কমায়। কিন্তু সেই জিনই পরের প্রজন্মে যেতে পারে। যে জিন মৃত্যুর ভয়ে পুরুষকে স্ত্রীর কাছে যেতে দেয় না, সেই জিন পুরুষের আয়ু বাড়ায়, কিন্তু তার সন্তান উৎপাদন আটকে দেয়। ফলে পরের প্রজন্মে সেই জিন যেতে পারে না।

সার্ভাইভ্যাল অফ দ্য ফিটেস্ট নয়, রিপ্রোডাকশন অফ দ্য ফিটেস্ট। টিকে থাকার সাফল্য নয়, প্রজনন সাফল্য হল ফিটনেস-এর একমাত্র পরিমাপ। স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাওয়া মান্টিস টিকে থাকায় সফল। কিন্তু সে হারিয়ে যায়। তার জিন হারিয়ে যায়। প্রজনন সফল সঙ্গম-মৃত মান্টিসই কেবল পরের প্রজন্মে নিজের জিনের ছাপ রাখতে পারে।

মান্টিসের যৌনমিলনের কথা শুনে আমাদের অস্বস্তি হয়। আর ময়ূরের পেখম দেখে পুলক হয়। কিন্তু এদের মধ্যে মৌলিক মিল আছে। পুরুষ মান্টিস চেষ্টা করে যাতে তার শুক্রাণু স্ত্রী মান্টিসের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে পরের প্রজন্মে যেতে পারে। তার জন্য সে প্রাণের ঝুঁকি নেয়। পুরুষ ময়ূর চেষ্টা করে যাতে তার শুক্রাণু স্ত্রী ময়ূরের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে পরের প্রজন্মে যেতে পারে। তার জন্য সে প্রাণের ঝুঁকি নেয়। মান্টিস মরে স্ত্রীর হাতে। ময়ূর মরে বাঘের হাতে, পেখম সহজে দেখা যায় বলে, পেখমের ভার নিয়ে পালানো দুষ্কর বলে।

কেবল প্রাকৃতিক নির্বাচন নয়, সঙ্গে ‘যৌন নির্বাচন’। দুটো মিলিয়েই বিবর্তন। দ্বিতীয় নির্বাচনের কথা বলা হয় কম। তাই অন্য নির্বাচন নিয়ে আমার দু-কথা।

PrevPreviousলকডাউন আমরা কেউই চাই না!
Nextকেয়ারলেস পিয়ারলেসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

September 8, 2026 No Comments

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের

মুছে ফেলা যায় না

September 8, 2026 No Comments

আজ সকালে দেখলাম, দেয়ালের গায়ে সাদা চুন গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। যে মুখটা এতদিন এই দেয়াল থেকে তাকিয়ে ছিল, যার চারপাশে লেখা ছিল “Peace”, “Paix”,

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

September 8, 2026 No Comments

সমালোচনা উপহাস করার আগে আসুন বিজ্ঞান চর্চা হতে যাক একটু। আমাদের গোটা শরীরটাকে যদি মশার কামড় এর লক্ষ্য বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে দেখবেন শরীরের

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

সাম্প্রতিক পোস্ট

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।

Abhaya Mancha September 8, 2026

মুছে ফেলা যায় না

Dr. Arjun Dasgupta September 8, 2026

ডেঙ্গু প্রতিরোধে পোশাক বিধি

Dr. Samudra Sengupta September 8, 2026

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673696
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]