Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একজিবিট

Oplus_0
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • November 5, 2024
  • 7:25 am
  • No Comments

নবীন পেশকারটি ফিসফিস করে, নিজেকেই বলছে,—- আর কবে? আর কবে?

সেই কেসটি আদালতের লিস্টে এসেছে আবারও। জয়েন করে অবধি পেশকার এই কেসটির সম্বন্ধে কিছু কিছু উড়োকথা শুনেছে।

দুহাজার চব্বিশে একজন খুন হয়েছিল তার কর্মস্থল কলকাতার এক হাসপাতালে।

আদালত সুয়োমোটো ডেকে নিয়েছিল। প্রথমে সাত দশদিন অন্তর ডেট পড়ত। তারপর মাসে দুমাসে। তারওপরে,

বাৎসরিক দ্বিবার্ষিক।… এখন পাঁচ দশ বছরে একবার।

দুহাজার একশ পেরিয়ে ক্যালেন্ডারে পরবর্তী শতক শুরু হয়ে গেছে।

মূল অভিযুক্তরা গতায়ু হয়েছে বহু আগেই। তারা কেউ কেউ গ্রেপ্তার হয়েছিল। কিন্তু প্রমাণাভাবে আসল খুনিরা কেউই ধরা পড়েনি। খুনিরা পরে দেশে ও বিদেশে প্রথিতযশা ও প্রোথিতযশা চিকিৎসকও হয়েছিল।

বাদীপক্ষ ছিল নিহত চিকিৎসক কন্যার মা-বাবা। প্রতিবাদীপক্ষ যাদের সন্দেহবশত ধরা হয়েছিল তারা। যুক্তিবাদী মানুষজন বিশ্বাস করত, যাদের ধরা হয়নি বা ধরা যায়নি, তাদের মধ্যেই ছিল হত্যানাটকের মূল কুশীলবেরা।

রাজ্যসরকার সর্বোচ্চসংখ্যক দামী আর নামী উকিলদের নিয়ে এই মামলায় জড়িয়েছিল। তারা নিজেরা বাদী-বিবাদী, কোনপক্ষে, সেটা সঠিক ভাবে নির্ণীত হয়নি।

কেসের তদন্তভার ছিল এই ভূখণ্ডের সবচেয়ে শক্তিশালী এজেন্সির ওপর।

কেসটি বহুবার ঐতিহাসিক ভাবে বাঁকবদল করেছে।

খুনের মামলা তামাদি হয় না।

প্রাথমিক ভাবে গোয়েন্দারা বলেছিল,– নিখুঁত প্রমাণলোপ। অপরাধবিজ্ঞান মতে প্রমাণ নিঃসংশয়ে মোছা যায় না। কিন্তু আহৃত প্রমাণ মুখবন্ধ খামে কী ও কতখানি দেওয়া হবে এই ব্যাপারে যথোপযুক্ত নির্দেশ ছিল।

কিন্তু পরবর্তী কালে রাজ্যসরকারের উকিলদের কেরামতিতে প্রমাণ হয়, আসলে কোনও খুনের ঘটনাই ঘটেনি। ওই সংক্রান্ত পুলিশ ও পোস্টমর্টেম-রিপোর্ট, সবই ভুয়া।

মূল বাদীপক্ষ তাদের সন্তান কোথায়, সেই জিজ্ঞাসাভরা কান্না নিয়েই মারা গেছে।

আজ রাজ্য সরকারের পক্ষ থেকে কোর্টে সাক্ষী হিসেবে কিছু প্রতিবেশীকে পেশ করা হয়েছে।

এরা তৃতীয় বা চতুর্থ প্রজন্মের সাক্ষী।

সাক্ষীরা হলফ করে জানিয়েছে,- – হুজুর, মামলাকারী দম্পতি আসলেই নিঃসন্তান ছিল। কাজেই তাদের সন্তানখুনের প্রশ্নই ওঠে না।

বিচারপতি শঙ্খচূড় ও অন্যান্যরা অতএব মামলাটি খারিজ ঘোষণা করলেন।

কিন্তু নবীন পেশকারের সমস্যাটি মিটল না। তার কাছে রয়েছে মামলার একজিবিট একখানি শতাব্দীপ্রাচীন থিসিস, যেটি দাখিল করা হয়েছিল তৎকালীন অধ্যক্ষের সইএর জন্য। সেই সই না হওয়া একজিবিটটির গায়ে কান পাতলে, হতাশাভরা কান্নার শব্দ শোনা যায়।

আজও।

★

PrevPreviousচলমান আন্দোলনের দ্রোহের সামনে মিথ্যা প্রচার মুখ থুবড়ে পড়বে
Nextমালদা মেডিকেল কলেজের গণ কনভেনশনে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস-এর যুগ্ম আহ্বায়কের বক্তব্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 No Comments

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

July 17, 2026 No Comments

জুলাইয়ের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার ‘টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। বহরমপুর, উত্তরপাড়া, বোলপুর, রামপুরহাট, শান্তিপুর, বিষ্ণুপুর, দত্তপুকুর, ঘাটাল, মেখলিগঞ্জ, পুরশুড়া- বহু

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সাম্প্রতিক পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

Satabdi Das July 17, 2026

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651275
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]