Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

Fight for Justice for “Abhaya”

IMG-20240827-WA0095(1)
The Joint Platform of Doctors West Bengal

The Joint Platform of Doctors West Bengal

The joint platform of AHSD, DFD, HSA, SSU & WBDF.
My Other Posts
  • August 30, 2024
  • 8:11 am
  • One Comment

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর তরফে আগামী কর্মসূচি ঘোষণা ও কিছু প্রয়োজনীয় কথা

পশ্চিমবঙ্গের তামাম চিকিৎসক বন্ধু, সকল স্বাস্থ্যকর্মী এবং গণতন্ত্র প্রিয় সংবেদনশীল সকল সহনাগরিকের প্রতি,

গত ৯ ই আগস্ট, ২০২৪ আর জি কর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় অভয়ার প্রতি ঘটে যাওয়া নারকীয় নির্যাতন ও খুনের ঘটনা স্বাধীনতা-উত্তর পশ্চিমবঙ্গ তথা দেশের ভয়ঙ্করতম লজ্জা এবং নজিরবিহীন। তাকে রাজ্য ও দেশের কোনো পুরনো ধর্ষণ ও খুনের দুর্ভাগ্যজনক ঘটনার সাথে তুলনা করা, ‘বিচ্ছিন্ন’ হিসেবে প্রতিপন্ন করা ও সমতুল্য হিসেবে বিবেচনা করা এক চূড়ান্ত ভ্রম এবং বিশেষ কোনো শক্তি বা গোষ্ঠীর গোপন অভিসন্ধি পূরণে অপরাধকে লঘু করার ঘৃণ্য কৌশলী অপপ্রয়াস। এই ঘটনা সুপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড।

আপনারা সকলেই জানেন যে গত ২৪ শে আগস্ট, ২০২৪ তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবের আহ্বানে স্বাস্থ্য ভবনের সভাগৃহে স্বাস্থ্য প্রশাসনের কর্তাব্যক্তিদের সাথে আমাদের প্রতিনিধি দলের এক আলোচনা হয়। কর্মস্থলে খুন হয়ে যাওয়া আমাদের ছোট্ট সহযাত্রী বোনের প্রকৃত বিচারের দাবিতে যখন সারা রাজ্য এবং দেশ এক অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের আবেগঘন অভিঘাতে এবং প্রতিবাদী স্পর্ধার আগুনে তরঙ্গায়িত হচ্ছে নিত্যদিন, তখন আমরা ঘটনার মূলগত শিকড়ে প্রবেশ করে প্রকৃত সামগ্রিক বিচারকে অনতিবিলম্বে সুনিশ্চিত করার লক্ষ্যে, অনমনীয় ও আপোসহীন নাগরিক লড়াই এর অভিন্ন সুরে, বারো দফা আশু জরুরি দাবি পেশ করি। কিন্তু আজ অবধি রাজ্য সরকারী স্তরে ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কোনো দৃশ্যমান উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই বিচারের আওয়াজ তোলা চলমান নাগরিক সংগ্রামের সাথী সহযাত্রী হিসেবে এবং এই মঞ্চের সামাজিক ও মানবিক দায়বদ্ধতার আহ্বানে আমরা আগামী ৩১শে আগস্ট, ২০২৪ তারিখে পশ্চিম বঙ্গ মেডিকেল কাউন্সিল অফিস (সল্টলেক) থেকে এক মহামিছিল সি জি ও কমপ্লেক্স অবধি সংগঠিত করতে চলেছি। সেখান থেকে এই মঞ্চের এক নেতৃস্থানীয় প্রতিনিধি দল সি জি ও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপযুক্ত কর্তৃপক্ষের হাতে, বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার আহ্বান নিয়ে এবং চিকিৎসক সহ রাজ্যবাসীর মননে দ্রুত এক সুদৃঢ় আশা ও ভরসা তৈরির জোরালো দাবী উচ্চগ্রামে তুলে ধরতে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রয়োজনীয় অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে দিতে চলেছে। এবং একই সাথে উক্ত বারো দফা দাবি পুনর্বার রাজ্য প্রশাসনের কাছেও রাখছে, প্রকৃত বিচারের স্বার্থে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোরালো আবেদন নিয়ে।

এই উপলক্ষে এই মঞ্চ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের গণতান্ত্রিক শুভ চেতনা সম্পন্ন সকল বর্তমান ছাত্র ছাত্রী ও প্রাক্তনীদের কাছে এবং স্বাস্থ্য কর্মী ও তামাম সহ নাগরিকদের কাছে এই মহতী মিছিলে সংগ্রামী প্রতীতির অনির্বাণ আগুনকে সঙ্গে নিয়ে পা মেলানোর হার্দিক আহ্বান রাখছে।

আমরা মনে করি, যে সমস্ত ব্যক্তি মানুষ / গোষ্ঠী (ধর্ম/বর্ণ/ রাজনৈতিক বিশ্বাস নিরপেক্ষ ভাবে) আমাদের ঘরের মেয়ের উপর নারকীয় নির্যাতন ও খুনের ঘটনায় বিচার চাইছেন, তাঁরাও আমাদের সংযোজিত বারো দফা দাবি নিয়ে একই সাথে রাজ্যের সর্বত্র, গোটা ব্যবস্থার নগ্ন স্বরূপকে বেআব্রু করতে উচ্চগ্রামে রাজপথে সামিল ও সরব হোন।

এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস আপনাদের জানানো প্রয়োজন বলে মনে করে-
সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, আততায়ী/অভিযুক্ত/ বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার হিসেবে যাদের নাম আসছে, তারা প্রত্যেকেই সরাসরি শাসক শক্তি এবং সরকারী প্রশাসনের চূড়ান্ত স্নেহধন্য ও অধিকাংশ ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ।

এই ঘটনা সরাসরি সরকারী প্রশ্রয় ও মদতে দীর্ঘদিন ধরে আর জি কর ও সম্ভবত অন্য আরো কিছু প্রতিষ্ঠানে তিলে তিলে গড়ে ওঠা ভয়াবহ আর্থিক ও সামাজিক অপরাধ চক্রের তত্ত্বাবধানে পরিচালিত একটি সংগঠিত অপরাধ যার অন্তিম ঘৃণ্য পরিণতির বলি *অভয়া*।

সকলের সহজ বোঝাপড়ার জন্য আরও কয়েকটি কথা স্পষ্ট ভাবে প্রণিধানযোগ্য এই যে, যেহেতু এই প্লাটফর্ম কোনো ভাবেই নির্দিষ্ট কোনো দলীয় রাজনীতির অনুশাসনে আবদ্ধ নয় , বরং অনেকগুলি চিকিৎসক সংগঠনের যৌথ সংগ্রামী প্রচেষ্টায় ন্যূনতম সাধারণ কর্মসূচি রূপায়ণে দায়বদ্ধ এবং বাংলার এক বিশাল সংখ্যক চিকিৎসকের সাথে আবেগমথিত বন্ধনে আবদ্ধ, সেই হেতু এই মঞ্চের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর যে কোনো ব্যাক্তি সদস্য তার নাগরিক অধিকারে/বিবেকের আহ্বানে বা সদস্য সংগঠন সামগ্রিক ভাবে তার গৃহীত স্বকীয় সংবিধান অনুসারে, উদ্ভূত পরিস্থিতিতে স্বাধীন ভাবে চলমান অসংখ্য গণ আন্দোলনের যে কোনো স্তরে অংশগ্রহণ করতেই পারে। এই মঞ্চ কারোর গণতান্ত্রিক অধিকারে কোনোরকম হস্তক্ষেপ করতে তার দৃঢ় অসম্মতি প্রকাশ করে। তবে একই সাথে, আবশ্যিক ভাবে এই মঞ্চের আন্তরিক উদ্দেশ্য, বোঝাপড়া ও কর্মধারা যাতে কোনো ভাবেই ব্যাহত বা ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে যথোচিত গুরুত্ব ও দৃষ্টি দিতে জয়েন্ট প্লাটফর্ম আন্তরিক আহ্বান রাখছে তাদের সকলের কাছে ।

একই সাথে, সমস্ত সহনাগরিকের কাছেও আমাদের আহ্বান, ব্যাক্তিগত রাজনৈতিক বিশ্বাস নিরপেক্ষ ভাবেই , দলীয় পতাকা সচেতন ভাবে সরিয়ে রেখে আপনারা আমাদের সমস্ত আগামী কর্মসূচিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে এক আপোসহীন অকুতোভয়, বিচারের শেষ পর্যন্ত হার না মানা লড়াইয়ের সহযোদ্ধা থাকবেন। আমরা আছি রাস্তার লড়াই এ, আছি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে জয়েন্ট প্লাটফর্ম-গত ভাবেই আইনী যুদ্ধেও।

আরও একটা ঘোষণা এই সুযোগে জয়েন্ট প্লাটফর্ম আপনাদের সকলের কাছে রাখছে এই যে, আমরা গণ আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত অংশের মানুষের প্রতি সংহতি জানিয়ে এক স্থায়ী ধর্না ও বিক্ষোভ মঞ্চ কলকাতায় আগামী কিছু দিনের মধ্যে গড়ে তুলতে চলেছি এবং আমরা দৃঢ় ভাবে বিশ্বাস করি, চিকিৎসক সহ তামাম গণতন্ত্র প্রিয় সমস্ত অংশের মানুষের দৃপ্ত পদচারণায় এই স্থায়ী মঞ্চ চলমান এই ঐতিহাসিক আন্দোলনে এক অভূতপূর্ব মাইল ফলক হয়ে থাকবে, যতক্ষণ না আমাদের সবার অভয়া প্রকৃত বিচার পায়।

আবারও সবাইকে আগামী ৩১শে আগস্টের মহামিছিলে সক্রিয় অংশগ্রহণের আন্তরিক আবেদন রাখছি, এই মঞ্চের অন্তর্ভুক্ত সমস্ত সদস্য সংগঠনের তরফে। আমরা আশা রাখি, এই মঞ্চ আহত আহূত আগামীর সমস্ত কর্মযজ্ঞে সব্বাইকে পাশে পাব সমান উত্তাপে।

*লড়াই শেষ তক ….*

সংগ্রামী শুভেচ্ছা সহ

জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল
(AHSD, WBDF, DFD, SSU, HSA, PCCMC & DOPA)

২৯শে আগস্ট ২০২৪

PrevPreviousএর শেষ না দেখে ছাড়বেন না
Nextস্রেফ রাগ আর ঘেন্নাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr Benoy Kumar Chattapadhyaya
Dr Benoy Kumar Chattapadhyaya
1 year ago

Please all Junior Doctors file a case in Kolkata High Court regarding your 10 demands. Because government will not listen your demand and not clear your demand. I am with you. HE Amb Dr Benoy Kumar Chattapadhyaya Social Worker and World Peace Ambassador Pune Maharashtra.

0
Reply

সম্পর্কিত পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 No Comments

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

July 17, 2026 No Comments

জুলাইয়ের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার ‘টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। বহরমপুর, উত্তরপাড়া, বোলপুর, রামপুরহাট, শান্তিপুর, বিষ্ণুপুর, দত্তপুকুর, ঘাটাল, মেখলিগঞ্জ, পুরশুড়া- বহু

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সাম্প্রতিক পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

Satabdi Das July 17, 2026

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651126
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]