Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কেউ নেই

58
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • August 22, 2025
  • 9:01 am
  • No Comments
আজ যারা ভারতীয় রাজনীতিতে শাসক-বিরোধী
খেলাটার প্রধান , মাঝারি ও ক্ষুদ্র অংশীদার,
বৃটিশের রাজত্ব থাকলে স্বাধীনতা সংগ্রামে দেথা যেতো বলো দেখি কয় শতাংশ তার?
উত্তরটা জানতেন আর্যভট্ট,
হাজার হোক,
এই ভূমিতে তিনিই তো করেছেন শূন‍্যের আবিষ্কার।
মাফ করো, সংসদে পঞ্চাশ-ছুঁই শতাংশের ওপর ক্রিমিনাল মামলা চলছে সব জঘন‍্য
তাঁরা ‘মন্ত্রের সাধন কিংবা শরীর-পাতন’ বলে বোমা ছুঁড়ছেন স্রেফ দেশোদ্ধারের জন‍্য,
অথবা বন্দেমাতরম বলে লাঠির ঘায়ে লুটিয়ে পড়ছেন,
রাজার রোষে বছরের পর বছর হাসিমুখে খাচ্ছেন জেলের অন্ন,
এই কল্পনাটাকে ঠিক হজম করতে পারছি না।
মনে রাখতে হবে সহিংস ও অহিংস দুই প্রতিরোধেই,
সে সময় অতি দূর কল্পনাতেও ব্রিটিশের থেকে স্বাধীনতা পাওয়ার সম্ভাবনা নেই,
সুতরাং ‘ঘরের খেয়ে বনের মোষ’ তাড়ানো মানুষগুলোর সংগ্রাম কেবল দেশপ্রেমের বোধেই।
এখনকার ভোটে জিতে প্রতীক বদলে ফেলার রীতি
মন্ত্রী হয়ে কোটি কোটি নোটের তাড়া আলমারিতে মেলার সংস্কৃতি,
আর ঘোড়া কেনাবেচার ভয়ে কোনো খামারবাড়িতে
জয়ী বিরোধী প্রার্থীর স্থিতি,
কোথাও সেই সব মুখ মনে করায় না,
যারা ফাঁসি গেছেন,
কালাপানি পেরিয়েছেন,
অবর্ণনীয় কষ্টে জেল খেটেছেন বছরের পর বছর,
একটার পরে একটা ঢেউ হয়ে আছড়ে পড়েছেন অনড় অটল ব্রিটিশ সাম্রাজ‍্যের ওপর,
যাদের নাম জানা,
তাঁরা ছাড়াও যত নামহীন সৈনিক
আজও ইতিহাসের অগোচর,
তাঁদের মধ‍্যে একজনও এই আদর্শহীন ধান্দাসর্বস্ব মাৎস‍্যন‍্যায়ের অংশ হতেন না,
বরঞ্চ যেসব নামে উত্তর-স্বাধীনতা ইতিহাস বই জুড়ে বরাদ্দ শুধু ঘেন্না,
সেই দারোগা নন্দ ব‍্যানার্জী,
রাজসাক্ষী নরেন গোঁসাই
অথবা মাস্টারদাকে ধরানো নেত্র সেনরা
এই পরিবেশে দিব‍্যি খাপ খাইয়ে নিতেন,
বলা যায় না,
হয়তো বা হতেন আমলা বা মন্ত্রীও
ইতিহাস বদলে দিয়ে কত সে সময়ের ভিতু গা বাঁচানা লোক হয়ে যাচ্ছেন দেশপ্রেমিক অদ্বিতীয়,
সে তো দেখাই যাচ্ছে।
এটুকু বলাই যায়, অমন চরিত্ররা স্বাধীন দেশের শাসকদেরও বড় প্রিয়।
কল্পনা করো, বারীন -অরবিন্দ ঘোষ বোমা বন্দুক জোগাড় করছেন।
লাল -বাল-পাল স্বরাজের জন‍্য গলা ওঠাচ্ছেন,
যতীন্দ্রনাথ বা মানবেন্দ্র রায় যোগাযোগ করছেন বিদেশী শক্তির বিরুদ্ধে অস্ত্র,
মোহনদাস করমচাঁদ গান্ধী অগুন্তি মানুষের সাথে চলেছেন ডান্ডি,
রাসবিহারী বসু সুদূর জাপানে তৈরি করে ফেলছেন এক দেশী বাহিনী,
রেডিওতে ভেসে আসছে সুভাষচন্দ্র বসুর ‘তোমরা আমাকে রক্ত দাও’
কল্পনা করো প্রীতিলতা মাতঙ্গিনী সূর্য সেন প্রফুল্ল চাকি ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ খান আবদুল গফফর খান
দেশের বিভিন্ন প্রান্তে গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠলেন ‘বন্দে মাতরম, আমাদের চাই স্বাধীনতা..
বর্তমানের সুতো যাদের হাতে, ওই ভিড়ে থাকতে পারেন মনে হচ্ছে এমন একজনেরও কথা?
কী, একজনও পেলে না তো? বলো, কার দায় এই ব‍্যর্থতা?
এরকমই হয়। ইতিহাস ভুলে যাওয়া যদি হয় প্রথা।
PrevPreviousসুইসাইড, সেলফ-ইনজুরি
Nextবিচিত্র ঘটনাক্রমNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বান্দিপোরার শবনম – কর্মপ্রেরণার এক অফুরান উৎসস্রোত

March 4, 2026 No Comments

আজ এক দুরন্ত পাহাড়ি তনয়ার কথা বলবো। তাঁর নাম শবনম বশির গোজের চেচি। কাশ্মীরের বান্দিপোরার এক গুজ্জর – বাকর‌ওয়াল ট্রাইবাল পরিবারের কন্যা শবনম। গুজ্জর –

নারীর বিরুদ্ধে অপরাধে কী কী শাস্তি হতে পারে? রাজপথ জুড়ে হোর্ডিং অভয়া মঞ্চের

March 4, 2026 No Comments

n

৫ মার্চ ২০২৬ ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে যোগ দিন

March 4, 2026 No Comments

অভয়া আন্দোলন থেকে অভয়া মঞ্চ থেকে শিক্ষা নিয়ে রাজ্যের প্রতিবাদীরা দল মতের ঊর্ধ্বে উঠে অনেকে ঐক্যবদ্ধ হয়েছেন সংগ্রামী গণমঞ্চে। স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ও নয়া উদারনীতিবাদ এর

রুল অফ হান্ড্রেড ও দশ হাজার পদক্ষেপ

March 3, 2026 No Comments

রুল অফ ১০০ বা একশ সংখ্যার নিয়ম। এতদিনে এ বাংলায় এই রুল অফ হান্ড্রেড বেশ পরিচিত শব্দ বন্ধ। সাপের কামড় নিয়ে সামান্য একটু যারা খবর

Young doctors will not accept a system governed by silence, submission and uncertainty

March 3, 2026 No Comments

To our absolute shock and disbelief, we have noticed that a new SOP (Standard Operating Protocol) concerning Senior Residents under indemnity bond (post MD/MS/Diploma and

সাম্প্রতিক পোস্ট

বান্দিপোরার শবনম – কর্মপ্রেরণার এক অফুরান উৎসস্রোত

Somnath Mukhopadhyay March 4, 2026

নারীর বিরুদ্ধে অপরাধে কী কী শাস্তি হতে পারে? রাজপথ জুড়ে হোর্ডিং অভয়া মঞ্চের

Abhaya Mancha March 4, 2026

৫ মার্চ ২০২৬ ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে যোগ দিন

Dr. Punyabrata Gun March 4, 2026

রুল অফ হান্ড্রেড ও দশ হাজার পদক্ষেপ

Dr. Dayalbandhu Majumdar March 3, 2026

Young doctors will not accept a system governed by silence, submission and uncertainty

West Bengal Junior Doctors Front March 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

611898
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]