Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঝর্ণা কলম

FB_IMG_1765196195409
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • December 9, 2025
  • 8:43 am
  • One Comment

ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম নিয়ে কথা উঠলে সবাই সাধারণত যেসব কলমের কথা বলেন সেগুলোর দাম নিদেনপক্ষে হাজারখানেক টাকা। আর যাকে বলে সিরিয়াস লেভেলের পেন, সেগুলোর দাম তো আরও অনেক অনেএএক বেশি।

কিন্তু কলমের পেছনে এতখানি ব্যয় অনেকেই করতে চাইবেন না। বিশেষ করে যিনি ডটপেন বা জেলপেনে অভ্যস্ত, তিনি তো ফাউন্টেন পেনের নামে হুট করে এত টাকা খরচ করার যুক্তিই পাবেন না।

একেবারে কম দামে যেসব পেন মেলে, তার মধ্যে অনেকগুলোই দিব্যি লেখে – কিন্তু ঝর্ণাকলমের যে একটা বড় মজা, অর্থাৎ ইচ্ছেমতো সরু, খুব সরু কিংবা মোটা নিবে লেখা – এমনকি কিছু কিছু ক্ষেত্রে লেখার সময়েও লাইনের ভেরিয়েশন (যা ফ্লেক্স নিবে পাওয়া সম্ভব) – তা কম দামের পেনে পাওয়া যায় না। এসব সস্তা ফাউন্টেন পেনের ক্ষেত্রে নিব বাছাইয়ের চয়েসই নেই।

তো এক্ষেত্রে একেবারে চমকপ্রদ একটি কলম – ক্লিক অ্যারিস্টোক্র‍্যাট। কার্ট্রিজ ভরে ব্যবহার করতে পারেন, কিংবা কনভার্টারের মাধ্যমে দোয়াত থেকেও কালি ভরে নিতে পারেন। এমনকি, সাবেক দিনের মতো করে ড্রপার দিয়ে একলপ্তে অনেকখানি কালি ভরে নেওয়াও সম্ভব।

সর্বোপরি, এই কলমের সঙ্গে আপনার কীরকম নিব পছন্দ, সেটা বেছে নেওয়ার সুযোগ থাকে। এক্সট্রাফাইন, ফাইন, মিডিয়াম, ব্রড এবং সেমিফ্লেক্স – ক্লিক-এর ওয়েবসাইট থেকে কিনলে পাঁচরকম নিবের মধ্যে যেকোনোটি বেছে নিতে পারেন।

দাম – সাড়ে তিনশ টাকা। অনেকসময় দশ শতাংশ ছাড় পাওয়া যায় – সেক্ষেত্রে দাম আরও কম।

এই দামে এর চাইতে ভালো কলম, আমার মতে, আর একটিও নেই।

সঙ্গের ছবি – ক্লিক অ্যারিস্টোক্র‍্যাট – কমলা রঙ, ক্রোম ট্রিম (নিব ও ক্লিপ রূপোলী/স্টিল রঙের), মিডিয়াম নিব।

যাঁরা নতুন করে ঝর্ণাকলম ব্যবহার করবেন ভাবছেন – অথবা যাঁরা জীবনে প্রথমবার ফাউন্টেন পেনে লিখতে আগ্রহী হচ্ছেন – অথবা ফাউন্টেন পেনের প্রেমে মজে আছেন এবং অন্য কাউকে এই নেশায় টেনে আনতে চাইছেন – সব ক্ষেত্রেই এই পেন বেশ ভালো চয়েস।

গ্রিপ সেকশন অত্যন্ত আরামপ্রদ – কালির ফ্লো চমৎকার – লাইন এমন যা সস্তা কাগজেও ছেবড়ে যায় না – লেখার সময় ব্যালান্স চমৎকার – দেখতে, অন্তত আমার চোখে, দিব্যি।

পুনঃ- কলম সস্তার কিনুন, অসুবিধে নেই – কিন্তু কালি কেনার সময় একটু খরচ করুন। (চিন্তা করবেন না, পঞ্চাশ মিলিলিটারের এক দোয়াত কালিতে বহুদিন চলে যাবে – এমনকি বছরও ঘুরে যেতে পারে – কাজেই, দামটা পুষিয়ে যাবে।) কেননা, কালি নিম্নমানের হলে অত্যন্ত দামী কলমও সাধারণ মানের মনে হয় – কলম খারাপ হওয়ার আশঙ্কাও থাকে – কিন্তু ভালো কালি (সঙ্গে ভালো কাগজ হলে তো কথাই নেই) মাঝারি মানের কলমে লেখার অভিজ্ঞতাও অসাধারণ করে দিতে পারে।

PrevPreviousজালিওয়ানালা বাগ – ভারতে ব্রিটিশ উপনিবেশের শেষের শুরু
Nextইঁটের ফর্মূলাNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
3 months ago

ভারী সুন্দর লেখাটা।💖🌿💐👍
কলমের কথা তো এখন কেউ মাথাতেই আনে না এক টিচার্স ডে ছাড়া।বুক পকেট আর কলম ভীষণ মুগ্ধতার এক আবেশ, ফ্যাশন চিরায়ত।
কলম কে যেন সব ভুলতে বসেছে।তবু প্রত্যেক বার টিচার্স ডে এলে স্টেশনারি দোকান গুলো তে কলমের চিকচিকানি দেখে চুপিচুপি আমারও কিনে ফেলা অকারণ। কাউকে বইয়ের উপহারে অলংকৃতে ভরাতে। ভালো লাগলো ডাক্তার অনেক শুভেচ্ছা ❤️ ভালো থাকবেন বন্ধু।🌿❤️👏🌹

0
Reply

সম্পর্কিত পোস্ট

কিছুই বলতে চাইছি না

June 15, 2026 No Comments

কোন একটা হিন্দি সিনেমার একটা দৃশ্য মনে পড়ল। খোলা গর্তের পাশে দাঁড়িয়ে এক মাতাল গর্তের দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলছে – পঁচ্‌চিশ, পঁচ্‌চিশ… কোনও

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

June 14, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বর্তমান ভূত

June 14, 2026 No Comments

তুমি ভেবেছিলে কালজয়ী হবে ঠিক চোখ খুলে দেখো সড়ক নরক ভালো মানুষের লেগেছে মড়ক কাকে দেবে শত ধিক? গুণী জন ছিল পায়ের তলায় কাকে কাকে

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

সাম্প্রতিক পোস্ট

কিছুই বলতে চাইছি না

Dr. Bishan Basu June 15, 2026

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

Abhaya Mancha June 14, 2026

বর্তমান ভূত

Shila Chakraborty June 14, 2026

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631207
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]