Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রাম্মাম থেকে জলঢাকাঃ অনির্বাণ জানার ধারাবাহিক

IMG_20200110_134639
Dr. Anirban Jana

Dr. Anirban Jana

Surgeon
My Other Posts
  • January 10, 2020
  • 4:05 pm
  • 38 Comments

সরকারী আর আধাসরকারী কর্মক্ষেত্রে নিয়মগুলো মোটামুটি এক। এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হলে কয়েকদিনের ছুটি পাওয়া যায়। ফলে রাম্মাম থেকে জলঢাকা বদলি হতে বেশ কদিন ছুটি পাওয়া গেলো। একটা অবিবাহিত বাচ্চা ছেলে, সম্পত্তি বলতে গাদাগুচ্ছের ডাক্তারি বই আছে। এরমধ্যে যে এডিশনগুলো দাগানো, সেগুলো যকেরধনের মতো আগলে রাখে সে। তার আর ট্রান্সফার অর্ডার পেয়ে গোছানোর কি আছে? পড়ে পাওয়া ছুটিতে টুক করে কলকাতা ফেরা আর আরো কিছু বই কেনা। ট্রান্সফার হয়ে নতুন জায়গায় যাওয়ার সময় লোকে বেডিং, বাক্স, প্যাঁটরা নিয়ে যায়, আর ক্যাবলাকান্ত ছেলেটি প্রচুর বই নিয়ে শিলিগুড়ি স্টেশনে হাজির।

স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে তার নাম ধরে ঘোষণা চলছে “কলকাতা থেকে আগত অমুক বাবু আপনার জন্য আপনার ড্রাইভার এত নম্বর গাড়ির সামনে অপেক্ষা করছে।” নিজেকে বেশ ভিআইপি লাগছিল তার।

দুখানা বইয়ের বস্তা কাঁধে বাচ্চা একটা ছেলেকে এগিয়ে আসতে দেখে ড্রাইভার প্রথমে মোটেই পাত্তা দেয়নি। আড়চোখে একটু মেপে নিয়ে প্রশ্ন “যাওয়া হবে কোথায়?” জলঢাকা শুনে একটু নড়েচড়ে বসে। “বেড়াতে?”

“ওই আর কি..” ছেলেমানুষি না যাওয়া ডাক্তারের জবাব।

“তাহলে পেছনে চেপে বসুন। এমনিতে ভাড়া এতো টাকা, আপনার কাছ থেকে অর্ধেক নেবো। সাহেব যদি জিজ্ঞেস করে বলবেন যে আমার বৌ সম্পর্কে আপনার দিদি হয়।”

তাকে তো আর বলা যায়না যে রঙটা একটু মাজা হলেও আমিই তার সাহেব। পেছনে চেপে বসি। তার সাহেব আসেনি দেখে কিছুক্ষণ অপেক্ষা করে ড্রাইভার গাড়ি চালিয়ে দেয়। আর আগে আসবে জানিয়েও আসেনি বলে তার ডাক্তারসাহেবের উদ্দেশ্যে যেসব চোখাচোখা বিশেষ্য বিশেষণ উচ্চারিত হচ্ছিল সেসব শুনতে শুনতে শিহরিত হয়ে উঠছিলাম। আচার্য সুনীতিকুমার শুনতে পেলে ভাষার ওপর আরো একখানা মোটা বই লিখতে পারতেন। আমার উর্ধতন চোদ্দপুরুষ আরো একবার শ্রাদ্ধের স্বাদ গ্রহণ করলেন। মোটকথা, সেইসব অমৃতবাণী শোনার পর নিজের পরিচয় দিতে বেশ ভয় করছিল। “ঘুরতে আসা শালা” অনেক সম্মানজনক পরিচয়।

কিছুক্ষণ পরে ড্রাইভারসাহেবের হুকুম “সামনে এসে বসুন।” শিলিগুড়ির মূল শহরে ঢুকে আরো এক কঠিন অভিজ্ঞতা। যাকে পাচ্ছে তাকেই গাড়িতে তুলে নিচ্ছে। কিছুক্ষণ পরে ছোট্ট গাড়ি অফিস টাইমের বনগাঁ লোকাল। তারমধ্যে টিপটিপ বৃষ্টি। মালবাজার পেরিয়ে খুনিয়ামোড় থেকে বাঁদিকে একটা জঙ্গলের ভেতর দিয়ে পথ। মালবাজার পেরনোর পর আরো দুজন লোক গাড়িতে উঠলো। এরপর ড্রাইভারসাহেবের হুকুম আপনার হাতের দুটো বস্তা গাড়ির মাথায় তুলে দিন। সর্বনাশের মাথায় পা! বই ভর্তি বস্তা দুটো যদি ভিজে যায় তো কেলেংকারী। সাধের দাগানো অংশ ধেবড়ে গেলে সব শেষ। আঁতকে উঠি আমি – বস্তা দুটো ভেতরে থাক, আমি গাড়ির মাথায় উঠতে রাজি আছি। আমি এবং আমার বইপত্র সে যাত্রায় রক্ষা পেলো এক অদ্ভুত ঘটনায়।

সেই ঘটনায় যাওয়ার আগে যেসব পাঠক পাঠিকারা ডাক্তার নন তাদের একটা করুণ তথ্য জানিয়ে রাখি। অনেক প্রফেশনেই সারা জীবন পড়তে হয়। তার মধ্যে একটি হ’ল ডাক্তারি। প্রতিদিন নতুন কিছু ওষুধ বেরোচ্ছে, রোগভোগও নিজের ইচ্ছে মতো ভোল পাল্টাচ্ছে। একেকটা রোগ যেন একেকটা রাজনৈতিক নেতা। আজ এই রঙ তো কাল অন্য। আজ যে ওষুধটা কোনো রোগের জন্য অব্যর্থ তো কাল সেটা লিখলে অন্য ডাক্তাররা নাক কুঁচকে বলে উঠবেন – “উঁহু, ছেলেটা একদম পড়াশোনা করে নাগো।” ফলে এক সংবাদ পত্রের ট্যাগ লাইনের মতো ডাক্তারবাবুরাও বলেন – “পড়তে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়।” এরপর পড়তে পড়তে ডক্টরস’ ডায়েরির এই ডাক্তার পরের বছর আবার পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্স পরীক্ষায় দূরবীন দিয়ে দেখার মতো একটা র‍্যাঙ্ক করবে। ডিপ্লোমা করতে অনিচ্ছুক ছেলেটি তার পরের দু’বছর তো কোনো র‍্যাঙ্কই করতে পারবেনা। তার পরের বছর রাতে মাত্র তিন-চার ঘন্টা ঘুমিয়ে একটা ভদ্রস্থ র‍্যাঙ্ক করে সার্জারি পড়তে কলকাতা আসবে।
সে-তো পরের কথা। আপাতত আমি আমার ড্রাইভারের পাশে বুকে দুটো বইয়ের বস্তা জড়িয়ে বসে আছি। হঠাৎ ঘ্যাঁচ করে ব্রেক কষে গাড়িটি দাঁড়িয়ে যায়। সামনে কালো পাহাড়ের মতো কি একটা দাঁড়িয়ে আছে। ড্রাইভার তুরন্ত হেডলাইট অফ করে ভয়ার্ত গলায় বলে “দলছুট হাতি পাগলা হয়। সবাই চুপ করে বসে থাকবে।” আধঘন্টার মতো পথ অবরোধ করার পর তিনি তাঁর বিশাল শরীর নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর আস্তে আস্তে রাস্তা ধরে হাঁটতে থাকলেন। একেই বোধহয় গজেন্দ্র গমন বলে। আমাদের গাড়িটাও একইরকম ধীরগতিতে চলতে লাগলো। ঘাড় ঘুরিয়ে দেখি আমাদের পেছনেও অসংখ্য গাড়ি তাদের হেডলাইট নিভিয়ে একই গতিতে আসছে। কিছুক্ষণ বাদে হাতিটা বাঁদিকের জঙ্গলে ঢুকে গেল।মনে মনে বললাম ‘বামপন্থী হাতি’ । সবাই হাঁফ ছেড়ে বাঁচলাম।

তারপর জলঢাকায় ঢুকে নিজের পরিচয় দেওয়ার পরে আরো এক নাটক। সে নাহয় পরে বলা যাবে। আপাতত এটুকুই থাক।

PrevPreviousস্ফিগমোম্যানোমিটারের ইতিহাস
Nextশ্বাসরোধ হলে হেমলিক প্রকৌশলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
38 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pradip Sardar
Pradip Sardar
6 years ago

দারুণ দারুণ ডাক্তার বাবু । চালিয়ে যান। আপনার লেখার সাথেই আমি মালবাজার পৌঁছে গেলাম। ভালো থাকবেন।

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Pradip Sardar
6 years ago

ধন্যবাদ, আমরা একসাথে ঘুরবো। ☺

0
Reply
Debjani basu
Debjani basu
6 years ago

Khub misti aar sundor kore likhechis Anirban. Aaro onek likhe amader mon bhoriye de. Wish u all the best for always.

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Debjani basu
6 years ago

???

0
Reply
Krishnendu Banerjee. Sheoraphuly
Krishnendu Banerjee. Sheoraphuly
6 years ago

সুন্দর শুরু……বাকিটার অপেক্ষায় রইলাম

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Krishnendu Banerjee. Sheoraphuly
6 years ago

ধারাবাহিক ভাবে চলবে। ?

0
Reply
Dipak Das
Dipak Das
6 years ago

দারুন স্যার..???
পরের গল্পের অপেক্ষায় রইলাম আপনার পরিচয় জানার পর ড্রাইভার সাহেব যে কি করলেন, সেটা জানার ইচ্ছা রইলো..?

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Dipak Das
6 years ago

হা হা, সে এক মজার গল্প । বলবো, অবশ্যই।

0
Reply
Dr. Sahadev Roy
Dr. Sahadev Roy
Reply to  ডাঃ অনির্বাণ জানা
6 years ago

অপেক্ষায় থাকলাম

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Dr. Sahadev Roy
6 years ago

ধন্যবাদ ???

0
Reply
Sanhita Dutta
Sanhita Dutta
6 years ago

Baaah….tor bhromon pather songi holm..

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
6 years ago

হুমম দিদি, তোমাদের তো জানা গল্প। ?

0
Reply
Shishir Roy
Shishir Roy
6 years ago

মিষ্টি মানুষের মিষ্টি লেখা। খুউব ভালো।

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Shishir Roy
6 years ago

ধন্যবাদ শিশির ???

0
Reply
Dr Amlan Paul Chowdhury
Dr Amlan Paul Chowdhury
6 years ago

Lovely reading time………. Enjoyed a lot ??❤❤

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Dr Amlan Paul Chowdhury
6 years ago

Thanks, Amlan.❤

0
Reply
mayukh dutta
mayukh dutta
6 years ago

ভ্রমণের শুরু টা বেশ লাগলো……স্যার বাকিটার অপেক্ষা রইলাম….।

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  mayukh dutta
6 years ago

রাম্মাম থেকে শুরু করেছিলাম। আগের সংখ্যায় ( সংখ্যাই বলবো তো?) শুরুর অভিজ্ঞতা ছিল। পারলে পড়বেন প্লিজ।

0
Reply
Agnidhra Chakraborty
Agnidhra Chakraborty
6 years ago

It was really engaging ?

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Agnidhra Chakraborty
6 years ago

Thanks, Agnidhra.

0
Reply
Dr Joydeep Ganguly
Dr Joydeep Ganguly
6 years ago

Anirban da(senior dadai hobe,ami 2002 medical clg) darun likhecho..Poroborti porber jnyo ha pityesh kore bose roilam….

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Dr Joydeep Ganguly
6 years ago

হ্যাঁ, জয়দীপ। কোন কলেজ? ?

0
Reply
Swati chakraborty
Swati chakraborty
6 years ago

খুব খুব ভালো হয়েছে লেখাটা ,আপনার জীবনের ঘটনা পড়তে খুব ভালো লাগে, মজা করে যেসব কথা বলেন সেগুলোও খুব ভালো লাগে পড়তে,আরও ঘটনা জানার অপেক্ষায় থাকলাম ।

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Swati chakraborty
6 years ago

ধন্যবাদ, স্বাতী। ☺

0
Reply
স্বাতী চক্রবর্ত্তী
স্বাতী চক্রবর্ত্তী
Reply to  ডাঃ অনির্বাণ জানা
6 years ago

?

0
Reply
dipak saha
dipak saha
6 years ago

ডাক্তারভাই, খুব সুন্দর বর্ণনা। অপেক্ষা পরের পর্বের জন্য

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  dipak saha
6 years ago

thanks. Soutam.

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  dipak saha
6 years ago

ধন্যবাদ, দাদা। ☺

0
Reply
Soutam Biswas
Soutam Biswas
6 years ago

Darun lekha. Paroborti tar jonno opekhay roilam Sir.

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Soutam Biswas
6 years ago

thanks. Soutam.

0
Reply
Alapan Roy
Alapan Roy
6 years ago

অধীর আগ্রহে অপেক্ষা করছি গল্পের পরের sequel র জন্য।

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Alapan Roy
6 years ago

পনের দিন পরেই লেখাটা দেবো। ?

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
6 years ago

এতো বনের পথে কুড়িয়ে পাওয়া বনফুল । আর্নেস্টলি বলি হেমিংওয়ের মতো লেখনী ।

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  দীপঙ্কর ঘোষ
6 years ago

ধন্যবাদ ?

0
Reply
Kuntal Sarkar
Kuntal Sarkar
6 years ago

পরের লেখাটা তাড়াতাড়ি লিখুন, তর আর সইছে না যে

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Kuntal Sarkar
6 years ago

❤❤❤

0
Reply
Supratim mitra
Supratim mitra
6 years ago

Sesh tuku bolbe toh.ato suspence cheep rakha jai?

0
Reply
Riyanka Haque
Riyanka Haque
5 years ago

??অসাধারণ লাগল পড়তে Sir

0
Reply

সম্পর্কিত পোস্ট

কাঁটাতার

May 25, 2026 No Comments

নতুন সরকারকে স্বাগত। পুরোনো সরকারের নিরন্তর সমালোচনা করেছি। সে আমলের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তাকেও স্বাগত। মানুষের প্রত্যাশা তেমনই। কিছু

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

May 25, 2026 2 Comments

রহমতকে মনে আছে? নাম শুনে ঠিক বুঝে উঠতে পারছেন না? দাঁড়ান । আর একটু খুলে বলি । রহমত কাবুলিওয়ালা। আফগানিস্তান থেকে সে আসতো এই দেশে

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

May 25, 2026 No Comments

বউবাজারের মুখুজ্যেবাড়িতে বিয়ে হয়ে আসা ইস্তক মঞ্জুরানী নিয্যস জানে এ ভিটেয় ভূত আছে। তবে কিনা জানলেও তার বড় একটা কিছু যায় আসে না। বিয়ের অল্প

হকার

May 24, 2026 2 Comments

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 1 Comment

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

সাম্প্রতিক পোস্ট

কাঁটাতার

Pallab Kirtania May 25, 2026

রহমতের দেশ: এক গহীন সংকটের আবর্তে

Somnath Mukhopadhyay May 25, 2026

গগন মুখুজ্যের মোহর দ্বিতীয় পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 25, 2026

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625042
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]