Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্ফিগমোম্যানোমিটারের ইতিহাস

IMG-20200109-WA0128
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • January 10, 2020
  • 4:00 pm
  • One Comment

ডাক্তারের কথা ভাবলেই যে দুটি যন্ত্রের কথা মনের মধ্যে ভেসে ওঠে তা হ’ল স্টেথোস্কোপ এবং স্ফিগমোম্যানোমিটার। ‘স্ফিগমোম্যানোমিটার’ নাম-টা একটু খটোমটো লাগছে নিশ্চয়ই। রক্তচাপ বা ব্লাড প্রেশার (সংক্ষেপে বিপি) মাপার যন্ত্র বললে ব্যাপারটা সহজ হবে। একটা হাওয়া ভর্তি রাবারের ফাঁপা-বল ‘ফুস, ফুস’ করে চেপে ডাক্তার প্রেশার মাপছেন, এটা খুব পরিচিত দৃশ্য। আগে শুধু পারদ-যন্ত্র পাওয়া যেত। পরে ঘড়ির ডায়ালের মতো অ্যানেরয়েড এবং স্বয়ংক্রিয় যন্ত্র বাজারে এসেছে। অন্যান্য আর পাঁচটা বিষয়ের মতোই বিজ্ঞানের কষ্টিপাথরে বহুদিন ঘষা খেয়ে খেয়ে স্ফিগমোম্যানোমিটার আজকের রূপ পেয়েছে।

প্রাচীন ভারতীয় এবং চৈনিক চিকিৎসকরা শরীরে রক্ত সঞ্চালনের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন। নাড়ি টিপে চিকিৎসা সুপ্রাচীন কাল থেকেই প্রচলিত ছিল। যদিও তার প্রথম বিজ্ঞানসম্মত ধারণা দেন উইলিয়াম হার্ভে। সময়টা ষোড়শ শতকের প্রথমার্ধ। ১৬২৮ সালে তাঁর প্রকাশিত বইতে তিনি হৃৎপিণ্ড থেকে রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন। তাঁর বইকে আধুনিক চিকিৎসা-বিদ্যার অন্যতম মাইলফলক হিসেবে ধরা হয়।

রক্ত সঞ্চালন বোঝার সাথে সাথে এটাও বোঝা গেল রক্তবাহের মধ্যে রক্ত নির্দিষ্ট চাপে সঞ্চালিত হয়। তবে সেটা মাপার উপায় জানা ছিল না। সমস্যার সমাধান করলেন বিজ্ঞানী রেভারেন্ড স্টিফেন হেলস্। খুব সম্ভবত ১৭১০ সালের ডিসেম্বর মাসে ১৪ বছরের একটি সুস্থ স্বাভাবিক ঘোড়ার পেটের কাছে তিন ইঞ্চি কেটে কুঁচকির মোটা ধমনীতে তিনি ৯ ফুট লম্বা কাচের নল ঢুকিয়ে দিলেন। সাথে সাথে প্রায় ৮ ফুট ৩ ইঞ্চি রক্তস্তম্ভ তৈরি হ’ল। তবে সেটি স্থির ছিল না। হৃৎস্পন্দনের সাথে রক্তস্তম্ভ ২-৪ ফুট ওঠানামা করছিল। পরে ১৮৪৭ সালে কার্ল লুডউইগ কাইমোগ্রাফ যন্ত্রে আবিষ্কারের মাধ্যমে হৃৎস্পন্দনের সাথে রক্তচাপ বাড়া-কমার বিষয়টি গ্রাফের সাহায্যে নথিবদ্ধ করেন। রক্তচাপ বাড়া-কমার সাথে সাথে পারদস্তম্ভ ওঠানামা করছিল এবং পারদস্তম্ভের সাথে লাগানো একটি পেন্সিল ঘুর্নায়মান ড্রামে লাগানো গ্রাফ-কাগজে রক্তচাপ বাড়া-কমার একটি ছবি তৈরি করছিল। যদিও এভাবে রক্তচাপ মাপতে গেলে রক্তবাহ ফুটো করতে হ’ত। বলাই বাহুল্য, জীবিত মানুষের রক্তচাপ এভাবে মাপা অসম্ভব ছিল।

প্রথম শরীরের বাইরে থেকে রক্তচাপ মাপার যন্ত্র বানালেন যে বিজ্ঞানী তাঁর পুরো নাম শুনবেন? দুর্বল দাঁতের অধিকারী হ’লে ভুলেও চেষ্টা করবেন না। স্যামুয়েল সিগফ্রেড কার্ল রিটার ভন ব্যাশ। একটি রাবারের ফাঁপা টিউব জল দিয়ে ভর্তি করে হাতের ধমনীর ওপর চাপ প্রয়োগ করে যে চাপে ধমনীর রক্ত-সঞ্চালন বন্ধ হয় সেটাই রক্তচাপ।

ভন ব্যাশের পদ্ধতিতে সরাসরি ধমনীর ওপর চাপ প্রয়োগ করতে হ’ত। ব্যবহারিক দিক দিয়ে এই পদ্ধতির স্বাচ্ছন্দ্য কম। আধুনিক পদ্ধতিতে বাহুর চারদিকে রাবারের কাফ জড়িয়ে রক্তচাপ মাপার যে পদ্ধতি তার আবিষ্কার ১৮৯৬ সালে সিপিওন রিভা রোসি-র হাত ধরে। প্রথমে কাফের মধ্যে জল ব্যবহার হ’ত। পরে হাওয়া দিয়ে কাফ ফোলানোর পদ্ধতি আবিষ্কৃত হয়।

১৯০৫ সালে বিজ্ঞানী নিকোলাই কোরটকফ সিস্টোলিক-ডায়াস্টোলিক (রক্তচাপের ওপর এবং নিচের সংখ্যা) প্রেশার আলাদাভাবে মাপার পদ্ধতি আবিষ্কার করেন। প্রথমে রক্তবাহের ওপর চাপ বাড়িয়ে রক্ত-সঞ্চালন বন্ধ করা হয়। রক্ত-সঞ্চালন শুরু হ’লে রক্তবাহের মধ্যে রক্ত চলাচলের শব্দ শুরু হয়। সেই শব্দের শুরু এবং শেষ দিয়ে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক (যা যথাক্রমে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নির্দেশক) প্রেশার বোঝা যায়। এই পদ্ধতিতেই এখনও রক্তচাপ মাপা হয়। বিজ্ঞানীর নাম অনুসারে, স্টেথোস্কোপ দিয়ে শোনা রক্ত-চলাচলের শব্দকে ‘কোরটকফ সাউন্ড’ বলা হয়।

যদিও স্বয়ংক্রিয় রক্তচাপ মাপার যন্ত্রে এসব কিছুই জানার দরকার হয়না কিন্তু সঠিকভাবে রক্তচাপ মাপার জন্য নাড়ি-টিপে কিংবা কানে শুনে ম্যানুয়ালি রক্তচাপ মাপা-ই অনেক বেশি নিখুঁত। যতোই হোক, শিক্ষার কোনও শর্টকাট রাস্তা হয়না- এ তো জানা কথাই।

PrevPreviousসাপ সমস্যা ও প্রতিকার- ২
Nextরাম্মাম থেকে জলঢাকাঃ অনির্বাণ জানার ধারাবাহিকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Amlan Biswas
Amlan Biswas
6 years ago

দারুণ …দাদা.
পরবর্তী নতুন লেখার অপেক্ষায় রইলাম৷

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

June 10, 2026 No Comments

একটি রোগের এত নাম কেন। সেটায় আসব। সাধারণ মানুষ ম্যানিয়া বলতে বোঝে একটা মানুষ সবসময় একটিমাত্র চিন্তা করে যাচ্ছে, নোংরার বাতিকে খালি হাত পা ধুচ্ছে

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

সাম্প্রতিক পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

Dr. Sumit Das June 10, 2026

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629830
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]