Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“বৃহত্তর স্বার্থে” ছাত্রছাত্রীদের আলোচনায় রাজি হওয়া উচিত ছিল।

Oplus_0
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • September 14, 2024
  • 7:39 am
  • No Comments

“বৃহত্তর স্বার্থে” ছাত্রছাত্রীদের আলোচনায় রাজি হওয়া উচিত ছিল।

যা-ই বলুন, জনগণের টাকায় মাইনে পায় – কর্মবিরতিতে মানুষের এত অসুবিধে হচ্ছে – কাজে তো ফিরতে হবে, নাকি?

ঠিক। একদম ঠিক।

কিন্তু দেখুন, জনগণের টাকায় মোটা টাকা মাইনে নেওয়া পুলিশ কমিশনার, স্বাস্থ্য-সচিব আর স্বাস্থ্যশিক্ষা-অধিকর্তা (ডিএমই) চেয়ারের লোভ ছাড়তে পারছে না, পদ আঁকড়ে বসে আছে। দায়স্বীকার করে (এমনকি না করেও) – না না, মাইনে বন্ধ করে দিতে বলছি না – তাঁরা অন্তত পদত্যাগটুকু করুন না! সমস্যার নব্বই শতাংশ মিটে যায়।

আর জনগণের ভোটে নির্বাচিত – জনগণের অছি হিসেবে দায়িত্বপ্রাপ্ত – মাইনে পান অথচ নেন না (চলে কী করে, কে জানে!) – স্বাস্থ্যমন্ত্রী? নাহ্‌, অত আশা করি না।

তিনি নাকি দু’ঘণ্টা ধরে কথা বলবেন বলে অপেক্ষা করে বসেছিলেন, কেউ আসেনি।

মেয়েটার মা-ও অপেক্ষা করে বসেছিলেন। অবশ্য বসার জায়গা, বোধহয়, জোটেনি। দাঁড়িয়েছিলেন। মেয়ের কর্মক্ষেত্রে। তিন ঘণ্টা। মেয়ের সাথে কথা বলার জন্য নয় – ধর্ষিতা মেয়ের ক্ষতবিক্ষত মুখটা একবার দেখবেন বলে। মেয়েকে দেখতে পাওয়া তো দূর, কেউ পাশে এসে বসেননি। আপনার আমলা/চামচা পুলিশ পরিবৃত হয়ে ঠান্ডা ঘরে বসে অপেক্ষার সঙ্গে সেই অপেক্ষার দূরত্ব ততখানিই, যতখানি দূরত্ব আপনার আজকের কথাগুলোর সঙ্গে সদিচ্ছা ও ন্যায়বিচারের আশার।

মাননীয়া, আপনাকে আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করা যাচ্ছে না। বিশ্বাস করার কোনও কারণ নেই বলেই।

নিহত-ধর্ষিতা মেয়ের বাপ-মায়ের কথাবার্তার ভিডিও যে সরকারের পুলিশ তুলে এনে সরকারি দলের হাতে দেয় এবং যে সরকারি দল সভা করে সেই ভিডিও সম্প্রচার করে – তাদের ‘ভিডিও রেকর্ডিং’-এর আশ্বাসে কে ভরসা রাখবে, বলুন?

সদিচ্ছে থাকলে আপনার অনুগত আমলা-কমিশনার-স্বাস্থ্যকর্তাদের বলুন, পদত্যাগ করতে।

বলুন, মেডিকেল কলেজে কলেজে যারা ভয় দেখানোর সংস্কৃতি চালু রেখেছিল – এবং এখনও চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে – তাদের বিরুদ্ধে সত্যিকারের কিছু কার্যকরী ব্যবস্থা নিতে।

কথাটা হলো, পরিবেশ। আস্থা, ভরসা, বিশ্বাস আর নির্ভরযোগ্যতার পরিবেশ। ওটুকু করুন।

ওটুকু ফিরলেই, দেখবেন, লাইভ স্ট্রিমিং ইত্যাদি প্রভৃতি কত সহজে অবান্তর হয়ে যাবে। রাস্তায় দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীদের ভাই-বোন ভাবতে পারা খুবই ভালো ব্যাপার, কিন্তু তার আগে নিজেকে নাগরিকদের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দেখুন – সেই দায়িত্ব বিষয়ে সচেতন হোন – তাহলেই বাকি কাজটা আর তেমন কঠিন হবে না।

দুদিন আগে ‘উৎসবে ফিরুন’ আর আজ ‘শোকপ্রস্তাব’ নিয়ে ভাবনা!! হজম করার পক্ষে একটু গুরুপাক হয়ে গেল না? রাজ্যের সবাই তো আর আপনার দলের নির্ভীক সেনানী নয়, যে, যা বলবেন সবই… যাক গে!!

PrevPreviousগল্পের একাদশ অধ্যায়
Nextঅধঃপতনের পিচ্ছিল পথNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672631
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]