Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বেড়াতে গিয়ে বিপদ? কিভাবে সাবধান হবেন?

Screenshot_2022-02-07-22-44-07-68_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 8, 2022
  • 8:54 am
  • No Comments

বাঙালি বেড়াতে ভালবাসে। সেটা মুকুটমণিপুর বা মণিপুর, সাংলা বা লে লাদাখ, দার্জিলিং বা দীঘা অথবা তাজপুর। হেমকুন্ড সাহিব বা নন্দাদেবীর শিখরে। না না না, পুরীর কথা বলবো না-ওটা তো প্রায় নিত‍্যযাত্রার অঙ্গ হয়ে গেছে। পুরীর সমুদ্রতট যেন নিখিলবঙ্গমহাসম্মিলন। অসুখ বিসুখ সব জায়গাতেই হানা দিতে পারে। আন্দামানে বা ম‍্যাদাগাস্কারে। সুতরাং সাধু সাবধান।

বিপদে না পড়তে গেলে কী কী করতে হবে, অথবা যদি বিপদে পড়েন, তাইলে কি করে’ বেঁচে ফিরবেন, সেটা আজ এই হাতুড়ের আঙ্গুলের ডগায়-অগত্যা পড়ুন।

মাউন্টেন সিকনেস বা অল্টিচিউড সিকনেস নিয়ে একটা লেখা ইতিমধ্যেই বর্তমান। সুতরাং ওটা বাদ থাক। প্রয়োজনে লিঙ্কটা খুলে অল্টিচিউড সিকনেস পড়ে নেবেন।

এবারে আসুন আপনার কর্তব্যকর্ম নিয়ে আলোচনা করি। আপনি একটা ফর্ম (যদি কেউ না দ‍্যায়, তাহলে নিজে নিজে বানিয়ে নেবেন)

(১) আপনার কি কি অসুখ আছে।

(২) কি কি ওষুধ নিয়মিত খেতে হয়।

(৩) যদি আপনি ডায়াবেটিক হ’ন তাহলে অবশ্যই একটা গ্লুকোমিটার সঙ্গে নিয়ে যাবেন। হার্টের রোগী হ’লে আপনার ডাক্তারের মতামত অনুযায়ী ওষুধ নেবেন, এবং সঙ্গে ক্লোপিডোগ্রেল, অ্যাস্পিরিন এবং অ্যাটোর্ভাস্ট‍্যাটিন রাখবেন। এটা আপনার কাজে না লাগলেও অন‍্যদের হার্ট অ্যাটাকেও জীবনদায়ী। যদি হাঁফানি থাকে সঙ্গে ব্রঙ্কোডায়ালেটর, স্টেরয়েড এবং ইনহেলার রাখবেন। মৃগী বা এপিলেপ্সি থাকলে তার সমস্ত ওষুধ এবং একটা ফিট সার্টিফিকেট অবশ্যই রাখবেন। এবং সবাইকার টিটেনাসের কোর্স সম্পূর্ণ করে’ বেড়াতে যাওয়া উচিত।কাটার পরে টিটেনাসের ভ‍্যাক্সিন কোনও কাজ করে না।সাধারণতঃ ইনফেকশনের (পড়ুন, কামড়ের পরে) পরে একমাত্র জলাতঙ্ক রোগের ভ‍্যাক্সিন দেওয়া হয়। ব‍্যতিক্রম সেই সব ডাক্তাররা যারা জলাতঙ্ক রোগী নিয়ে সারাদিন কাজ করছে।এদের হাসপাতালে কাজ আরম্ভ করার আগেই ভ‍্যাক্সিন দেওয়ার নিয়ম। তারপর বাৎসরিক হিসেবে।

(৪) আপনার কি কি ওষুধে এবং খাবারে অ্যালার্জি আছে।

(৫) আপনার গৃহচিকিৎসকের নাম ও ফোন নম্বর।

(৬) সম্ভব হলে গোটা দলের একজন একটা পাল্স অক্সিমিটার রাখবেন।

সাধারণ ভাবে দুর্গম জায়গায় হাতের কাছে চিকিৎসা ব‍্যবস্থা কিছুই থাকে না। এবং অনেক ক্ষেত্রেই আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে যাই। এক্ষেত্রে সেই ট‍্যুর অপারেটরের প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে একটু আধটু জানা দরকার। কেননা আপনি যাঁকে নিয়ে যাচ্ছেন, তিনি সম্পূর্ণতঃই আপনার ওপর নির্ভর করে আছেন।অবশ্যই তাঁর পক্ষে ইসিজি করা এবং তার ফলাফল বলা অসম্ভব প্রায়,বলা যায় না মুমকিন।

সুতরাং তাঁর এক্তিয়ার কতোটুকু সেটা আপনার এবং সেই মানুষটির জানা উচিত।

যিনি নিয়ে যাচ্ছেন, তাঁর কি কি জানা উচিত?
(ক) প্রাথমিক চিকিৎসা র কিছু পাঠ। অর্থাৎ হঠাৎ করে’ কেউ আঘাত পেলে’ আঘাত কতোটা গুরুতর সেটার আন্দাজ করা, এবং ছোটোখাটো আঘাতের চিকিৎসা করা।

আঘাতের গুরুত্ব:- যদি মাথায় লাগে এবং আহত ঘন ঘন বমি করে, আচ্ছন্ন ভাব থাকে তাহলে তাকে হাসপাতালে পাঠানো।
যদি কোথাও আঘাত লেগে বা পড়ে গিয়ে,সেই অঙ্গটা ফুলে ওঠে ও আহত ব‍্যক্তি সেটা নাড়াতে না পারে, তাহলে জায়গাটা যাতে আর না নড়ে, সেটার ব‍্যবস্থা করা। এটার জন্য কাঠের টুকরো বা গাছের ডাল আর গজ ব‍্যান্ডেজ দিয়ে অঙ্গটাকে একটা অবস্থায় স্থিতিশীল রাখা যায় (স্প্লিন্ট)।

(খ) যদি কোনো জায়গা থেকে রক্তপাত হতেই থাকে তাহলে রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থান চেপে ধরে রাখা। যদি ধমনী কেটে যায় তাহলে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বেরোবে। সেক্ষেত্রে হাসপাতাল। শিরা কাটলে চুঁইয়ে চুঁইয়ে রক্ত আসবে। যদি কাটাটা এ্যাতোটা গভীর হয় যে আহত কাটার পরবর্তী অংশটা নাড়তে পারছে না, তাহলে মাশল বা নার্ভ কেটেছে। এক্ষেত্রে ও হাসপাতাল।

(গ) যদি পাৎলা পায়খানা হয়, অল্প হ’লে ও আরএস দেওয়া যায়, বেশী হ’লে বিদেশ বিভুঁয়ে জীবাণুনাশক ব‍্যবহার করা যায়।যদি কারও তড়কা/মৃগী থাকে, তাহলে নরফ্লক্সাসিন জাতীয় ওষুধ চলবেনা।

খুব বেশী পায়খানা হলে খুব সংযতভাবে লোপামাইড দেওয়া যায় (বৃদ্ধ ও শিশুদের ছাড়া)। এবং সব ক্ষেত্রেই বমির ওষুধ দিতে হবে।এবং প্রচুর ওআরএস খাওয়াতে হবে।

(ঘ) মোশন সিকনেস:- এটা ঠেকানোর জন্য প্রোক্লোপেরাজিন (স্টেমেটিল) সব থেকে কাজের। কিন্তু বেশী মাত্রায় খেলে ইপিএস নামক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

(ঙ) হঠাৎ মাথা ঘোরা (গোটা পৃথিবী বনবন করে ঘোরা, সঙ্গে বমি- বিটাহিস্টিন (ভার্টিন);১৬মিগ্রা তিনবার, সঙ্গে প্রোক্লোপেরাজিন দেওয়া যায়।

(চ) পেটে ব‍্যথা:- সাধারণতঃ সার্জিক্যাল ব‍্যাপার হয়। কার‌ও স্ত্রী রোগের জন্য হ’লে সে নিজেই চিকিৎসা করবে।

(ছ) জ্বর:- সাধারণতঃ কোনও রোগের কারণে হয়। রোগটা (ম‍্যালেরিয়া, ডেঙ্গু বা টাইফয়েড) না জেনে চিকিৎসা অবৈজ্ঞানিক। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করা যায়।

এই হলো সারাৎসার। প্রত‍্যেক মানুষের শরীরের চাহিদা আলাদা।সুতরাং দূরে বা দুর্গম দেশে যাওয়ার আগে নিজের নিজের ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ বিষুধ নিয়ে যাবেন।

PrevPreviousপুস্তক আলোচনা: বিবর্তন – আদি যুদ্ধ, আদি প্রেম
NextPMSF statement on Central Budget 2022-23 focusing on HealthNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669380
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]