Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একদিন পাল্টাবে, আমরাই পাল্টাবো এই আশায় টানেই স্টিয়ারিংটা ঘুরে যাচ্ছে এখোনো

IMG_20210902_075731
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 2, 2021
  • 7:58 am
  • One Comment

আমার এক তরুণী সহকর্মীর মৃত্যুর পরে পরিচিত মহলে দুটি কথা খুব বেশি করে ঘোরাফেরা করছে। তাদের জন্য এই লেখা। কেউ কেউ বলছেন, তরুণী চিকিৎসক-অধ্যাপক চাকরি ছেড়ে দিল না কেন? এর উত্তরে এটাই বলা যায় যে চাকরি ছেড়ে দেয়াটা সহজ পথ। ওই মেয়েটি হয়তো আমার মতো ছিল যে সরকারি সিস্টেমের মধ্যে থেকে মানুষের জন্য কিছু করতে চেয়েছিল তাই সে নিজের যোগ্যতাবলে অর্জিত ওই চাকরিটি ছেড়ে দিতে চায় নি। সে আমার মতোই হয়তো “আশাবাদী বোকা” ছিল যে মনে করতো সিস্টেম তার প্রতি একদিন সুবিচার করবে। সে জন্যই চাকরি ছেড়ে দিয়ে সমস্যা সমাধানের পথ সে খুঁজে নিতে চায় নি।

দ্বিতীয় যে প্রশ্নটা উঠে আসছে সে কেন আত্মহননের পথ বেছে নিল। এর উত্তরে বলবো, কে কোন অবস্থায় আত্মহত্যার পথ বেছে নেয় সেটা বলা খুব মুশকিল। অন্যের কথা জানি না, ওই তরুণী জনস্বাস্থ্যের অধ্যাপিকা মেয়েটি আমার একদমই অপরিচিত তাই নিজের কথাই কেবল বলতে পারি।

আমি নিজে গত ছয় বছর ধরে বাড়ির বাইরে। আরো কতদিন থাকতে হবে কে জানে। জার্সির রং না বদলালে হয়তো বাকি কর্মজীবনটাই। এই সময়টা ধরে ছোট ছেলেটা ক্লাস এইট থেকে ফার্স্ট ইয়ার হয়ে গেল। তার জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা আমার বাইরে বাইরেই কাটলো। নিজের চাকরি সামলে, সংসার, ছেলে মানুষ করা – সবটাই আমার স্ত্রী একা হাতে সামলালো। এখন মাঝে মধ্যে সে বলে যে আর পারছে না, ক্লান্ত হয়ে যায়। বয়েস বাড়ছে তো। আমি মাসে একবার সপ্তাহ অন্তে বাড়ি যাওয়ার অনুমতি পাই। প্রতিটা ছুটির দিনে ও। প্রায় সব উৎসবের দিনে গ্রামের নিরানন্দ মেসবাড়িতে পরে থাকতে হয়। কাজের জায়াগায় আনন্দের সাথে উপরি পাওয়া হল বড় মেজ সেজ কুচি রাজনৈতিক নেতাদের মাতব্বরি, তাদের স্বার্থে আঘাত লাগলে হুমকি, অকথ্য গালাগালি। স্রেফ গায়ে হাত পড়াটাই বাকি আছে। তিনটে পদের দায়িত্ব সামলাতে হয় কোনো অতিরিক্ত পারিশ্রমিক ছাড়াই।

দুদিন বাদে পুজো আসছে। গত পুজোগুলোর স্মৃতি ভিড় করে আসছে। বাইরে পুজোর ঢাকের শব্দ হয়, আমি একা নির্জন মেসবাড়িটায় ছাদে ভুতের মতো বসে থাকি। ছাদের পাঁচিলটা খুব একটা উঁচু নয়। গাড়িটা মাঝে মধ্যে কোনো এক অমোঘ আকর্ষণে খাদের দিকে এগিয়ে যেতে চায়। যন্ত্রণার হয়তো শেষ হয়ে যাবে সহজে। শেষ মুহূর্তে তাকে স্টিয়ারিং ঘুরিয়ে সরিয়ে আনতে হয় কোনো এক অদৃশ্য টানে। হয়তো কোনও একদিন স্টিয়ারিং আর ঘুরবে না।

এর পরে ফেসবুকে, আলোচনায় হয়তো অনেকেই লিখবে, সমুদ্র/ সমুদ্রদা লোকটা ভালো ছিল কিন্তু বড়ই বোকা ছিল। কেন চাকরিটা ছেড়ে দিল না। ভালো ছিল কিন্ত মনের জোর ছিল না, কেন ওই পথ বেছে নিল – ইত্যাদি ইত্যাদি আফসোস।

সিস্টেম যদি না পাল্টাতে পারি, এমন আফসোস আমাদের আবার করতে হবে, বারবার করতে হবে। একদিন পাল্টাবে, আমরাই পাল্টাবো এই আশায় টানেই স্টিয়ারিংটা ঘুরে যাচ্ছে এখোনো। কিন্তু কতদিন ঘুরবে তার কোনো গ্যারান্টি নেই।

PrevPreviousতালিবান, হিটলার, এরা আফগানিস্তান বা জার্মানিতে শুধু থাকে না….
Nextসাইড এফেক্টNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
4 years ago

সুন্দর!

0
Reply

সম্পর্কিত পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

August 26, 2026 No Comments

১

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

August 26, 2026 No Comments

২৫ আগস্ট ২০২৬ আগস্ট মাসের ১ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচমকাই ঘোষণা করলেন ওনার কাছে খবর আছে যে ২৭ লক্ষ ডিলিটেড ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

August 26, 2026 No Comments

ক’দিন আগে একখান পোস্টে বলেছিলাম, সরকারি চাকরি করব না। সেই সূত্রে একটা প্রশ্নের সামনে দাঁড়িয়েছি, সবাই যদি দায় ঝেড়ে ফেলে, তাহলে সরকারি স্বাস্থ্যব্যবস্থা চলবে কীভাবে!

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

সাম্প্রতিক পোস্ট

মনে পড়ে গেল কাদম্বিনী বসুর কথা

Dr. Samudra Sengupta August 26, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha August 26, 2026

পশ্চিমবঙ্গে সরকারি ডাক্তারের চাকরি শুধু একটা চাকরি নয়, একটা রোমাঞ্চকর অভিযান,

Dr. Subhanshu Pal August 26, 2026

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670219
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]