Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হর্নস অফ…

IMG_20221009_065627
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • October 10, 2022
  • 8:13 am
  • No Comments

দিদিমণির গল্পের আসরে তাঁর টোটোভ্রমণের গল্প শুনছিলাম। টোটোভ্রমণ না বলে তীব্র হর্নের ডানায় ভর করে এক টোটোউড়ানই বলা যায় তাকে।

দিদিমণির টোটোভ্রমণের গল্পয় আমার নিজের দেখা অনেক কটা গল্প একসঙ্গে মনে পড়ে গেল। আর স্মৃতির স্লুইস গেট খুলে গেলে সে এক বেজায় ম্যানমেড বন্যা। ঠেলাঠেলি করে বেরোতে চায় সব। এই গল্পের মাথায় পা দিয়ে বেরোতে চায় ওই গল্প। এ এক বেজায় ঝামেলা।

আমাদের বালক বেলায় সবে উড়তে শেখা মধ্যবিত্ত যুবকদের কেউ কেউ স্কুটার কিনত। এই আমলের শৌখিন ডাকনামের স্কুটি না। পুরোদস্তুর স্কুটার। তখন আবার স্কুটার কিনতে লাইন দিতে হত। ডিলারের কাছে নাম লিখিয়ে কয়েক মাসের অপেক্ষা। সেই সব অপেক্ষা করেটরে পাড়ার নকুলদা একটা স্কুটার কিনল। ভেস্পা কোম্পানির। তার আগে চালানো শিখেছিল বন্ধুদের এর ওর স্কুটার ধার করে।

নিজের স্কুটার চালানোর শুরু থেকেই, আশ্চর্য একটা কাজ করত সে। অবিরত হর্ন বাজাতে বাজাতে চালাত ওর পক্ষীরাজ। হর্ন বাজত বিশেষ একটা রিদমে। প্যাঁপ্প্যা প্যাঁ… প্যাঁপোর প্যাঁ… প্যাঁপ্প্যা প্যাঁ… প্যাঁপোর প্যাঁ এই রকম। পাড়ায় সেই রকম রিদম শুনলেই আমরা বুঝতাম, নকুলদা স্কুটারে। হয় বেরোচ্ছে নয় ফিরছে। অনেকে আবার সেই আওয়াজ শুনে ঘড়ি মেলাত। নকুলদা ছিল বিধবা মায়ের একমাত্র ছেলে।

বেশ কয়েক বছর পর আমরা একটু বড় তখন, একদিন নকুলদাকে চেপে ধরলাম। ‘তোমার এই কনস্ট্যান্ট হর্ন বাজানোর রহস্যটা কী? বলতেই হবে!’

দাদা লজ্জা লজ্জা মুখ করে বলল, ‘তোরা তো জানিস, আমি বিধবা মায়ের একমাত্র ছেলে। জানিস না?’

‘তাতে কী?’

‘আরে, মা তো কিছুতেই স্কুটার কিনতে দেবে না। কে নাকি মাকে বুঝিয়েছে শয়তানের চাকা!’

‘তার জন্য ওই সর্বদা প্যাঁপোর প্যাঁপোর?’

‘তার জন্যেই তো। তোরা শুনিস প্যাঁ প্যাঁ আওয়াজ। আমার মা শোনে, ছেলের স্কুটারের হর্ন বলছে, আছি গো আছি, টিঁকেই আছি।’

তারও কয়েক বছর পর দাদার মা মারা গেলেন। নকুলদা একলা মানুষ। বিয়েটিয়ে করেনি।

সে এখনও সেই রকমই সশব্দে স্কুটার চালায়। বিয়ে করলে না হয় বুঝতাম, বউদিকে জানান দিতে হর্ন বাজায়।

সেই আমরাই ফের বললাম, ‘নকুলদা জ্যেঠিমা তো নেই। এখনও কেন তবে?’

নকুলদা ফ্যাকাশে হেসে বলল, ‘ নেই মানে বাড়িতে নেই। কিন্তু আকাশে বাতাসে মিশে আছে তো! তাই আগের চাইতেও মন দিয়ে হর্ন বাজাতে হয়।’

নকুলদার গল্পের পরেই ঝাঁপিয়ে পড়ল অমিতের গল্পটা। আমার বন্ধু কলকাতার বড়বাজারের ছেলে অমিত। যাদবপুর আর বেঙ্গালুরুর আইআইএসটি হয়েটয়ে নরওয়ে না সুইডেন কোথায় যেন… এখনও বাইরেই থাকে।

তো সেবার দেশে ফেরার পর আমাদেরকে বিদেশ বাসের অভিজ্ঞতা গল্প করে বলেছিল। এমনিতে বিরাট ফাজিল টাইপের ছেলে। নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসে খুব।

শুনেছি বিরাট বৈজ্ঞানিক সে। ওই ঈশ্বর কণাটনারও পরের বিষয় কীসব যেন।

আমরা খুব আগ্রহ নিয়ে শুধোলাম, ‘হ্যাঁ রে, এদেশে তো কেউ তোকে নিয়ে মাতামাতি করে না। তা ওদেশে?’

বলল, ‘না, ওখানেও তেমন কিছু নয়। আমাদের ইনস্টিট্যুটেই তেরোজন নোবেল পাওয়া লোক। কে আর আমাকে নিয়ে … হুঃ! ওই একবারই খালি আমায় দেখতে ট্রাফিক জ্যাম মতন হয়ে গেছিল!’

আমরা আঁতকে উঠে বললাম, ‘ট্র্যাফিক জ্যাম? মানে আমাদের এখানে উত্তম কুমারকে দেখতে পেলে যেমন হত? বলিস কী!’

লজ্জা লজ্জা মুখ করে বলল, ‘প্রথম দিকে, বুঝলি তো, সবে গেছি তখন। রাস্তায় গাড়ির ভিড় থাকে না এমনিতে। সেদিন অন্য দিনের তুলনায় তাও একটু বেশি। আমারও সেদিন খুব তাড়া। ভুল করে বারবার হর্ন বাজিয়ে সামনের গাড়িটাকে সাইড দিতে বলেছি, এদেশে যা করতাম। কী বলব মাইরি, সারি সারি গাড়ি হর্ন শুনে দাঁড়িয়ে পড়ল। সবাই গাড়ির দরজা খুলে সেই কনকনে ঠাণ্ডায় ভিড় করে নেমে এসেছে। সবাই দেখতে চায়… কে এই নিস্তব্ধতা ভঙ্গকারী মহাপাতক!’

বাড়িয়ে বলছে বুঝলাম। তবে এটাও বুঝলাম, অকারণে তো বটেই, এমন কী কারণেও হর্ন বাজানো বেশ আপত্তির ওই সব দেশে।

তবে হর্নের কথাই যখন উঠল আরও যা দেখেছিলাম আমার ছেলেবেলায়, সেটাও কম উল্লেখযোগ্য নয়। মামাবাড়ি গেছি। সেখানেই দেখেছিলাম। হর্ন ফিট করা গরুর গাড়ি। ইলেকট্রিক হর্ন না। রবারের… টিপে বাজাতে হয়, সেই ভেঁপু। সেই গঞ্জের খামারুদের বড়কর্তা মারা যাবার পর সম্পত্তির ভাগ বাঁটোয়ারা হয়েছে। একেবারে চুল চেরা। পুরোনো আমলের একটা জিপ ছিল বুড়ো কর্তার। সেই জিপটাও ভাগাভাগি হল। কেউ পেল টায়ারগুলো। সেই টায়ার টাঙানো দোলনায় দোল খেয়েছি আমিও। কেউ পেল লোহার খাঁচাটা। অন্য কেউ সিটগুলো। রামু কাহার, বুড়ো খামারুর খাস বেয়ারা, তাকে দেওয়া হল অচল জিপটার সেই ভেঁপু হর্ন। সেই হর্নই সে তার গরুর গাড়িতে লাগিয়ে নিয়েছিল।

এখন আমিও ওই কী বলে ভার্চুয়াল হর্ন শুনি নিত্যদিন। পেছন থেকে হর্ন বাজিয়ে তাড়া দিচ্ছে কেউ, যাও ফিনিশিং রোপটা ছোঁও গিয়ে তাড়াতাড়ি। আমি নিজেও জেদে হর্ন বাজাচ্ছি, আছি গো আছি…

এই হল সবে মিলে যাকে বলে …এক নষ্ট আর ভ্রষ্ট জীবনের হরণকথা… হর্নস অফ ডাইলেমা!

PrevPreviousRəsmi Veb Saytı Bağlayın️ Sürətli Ödənişlər, Gündəlik Bonuslar, Bütün Bunlar Sizi Pin Up Casinoda Gözləyi
Nextএক মডেল পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের আরম্ভNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677980
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]