Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কতক্ষণ কম্পিউটার, ট্যাব, মোবাইলে চোখ রাখবে বাড়ির শিশু?

IMG_20200418_152037
Dr. Nishantadeb Ghatak

Dr. Nishantadeb Ghatak

Paediatrician
My Other Posts
  • April 19, 2020
  • 9:42 am
  • No Comments

লক ডাউনের কয়েকটা দিন আমরা কাটিয়ে উঠতে পারলেও এখনও পড়ে আছে বেশ কয়েকটা দিন। কি করবে ভেবে না পেয়ে ছোটদের কম্পিউটার, ট্যাব বা স্মার্ট ফোন নিয়ে বসে থাকার প্রবণতা গেছে বেড়ে। কখনও বড়রাও একটু নিশ্চিন্তে কাজগুলো সেরে ফেলার জন্যে হাতে ধরিয়ে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে স্কুলগুলো বন্ধ থাকার জন্যে বাধ্য হয়েই স্কুলগুলো শুরু করে দিয়েছে ভিডিও ক্লাস। বাবা মা-এর স্মার্টফোন বা ল্যাপটপের সামনে বসে চলছে ভিডিও টিউটোরিয়াল। এমন এক পরিস্থিতিতে কি করা উচিৎ বা উচিৎ নয় জেনে নেওয়া যাক।

কতটা সময় দেখা নিরাপদ?

ওয়ার্ড হেলথ অর্গানাইজেশন (WHO) বলছে এক বছরের কম বয়সী শিশুদের এইগুলি না দেখাই ভাল।

আমেরিকান অ্যাকাডেমি অফ অপথ্যালমোলজি‌ (AAO) বলছে ১৪-২৪ মাস বয়সী শিশুদের কেবল ভিডিও কল করে একটু কথা বলা ছাড়া অন্য কিছু না করাই শ্রেয়।

আর দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের সারাদিনে একঘন্টার বেশি স্ক্রীন টাইম না হওয়াই বাঞ্ছনীয়। সেটাও যেন হয় উন্নত মনের ভিডিও। সেটাও একটানা না হয়ে ভেঙে ভেঙে হলে ভাল হয়।

লক ডাউন এর কারণে বড়দের অনেককেই ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে ল্যাপটপে। বাইরের জগতের খবরাখবর নেওয়া আর করোনা আপডেট নিতে গিয়ে বাড়ির বড়দেরও বেড়ে গিয়েছে টিভি দেখার টাইম। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন ২০-২০-২০ মেনে চলতে। প্রত্যেক ২০ মিনিট ছাড়া আমরা যেন ২০ সেকেন্ডের জন্যে টিভি থেকে ২০ ফুট দূরে কোন জিনিসের দিকে তাকাই।

কি কি অসুবিধে হতে পারে চোখ  ও শরীরে?

  • দীর্ঘক্ষণ ধরে স্ক্রীনের দিকে তাকিয়ে থাকার ফলে ছোটদের  চোখে মায়োপিয়া হতে পারে, যার ফলে দূরের জিনিস স্বচ্ছ দেখতে নাও পেতে পারে।
  • স্ক্রীনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার সময় চোখের পলক পড়া স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যায়। তার ফলে চোখ শুষ্কতার সমস্যায় ভুগতে পারে, সাথে চুলকানি, আবছা দেখা, মাথাধরাও হতে পারে।
  • ইলেকট্রনিক ডিভাইসগুলি থেকে নির্গত ব্লু লাইট শরীরের মেলাটোনিন হরমোনের নিঃসরণ ‌কমিয়ে দিয়ে ঘুমের অসুবিধে করতে পারে।
  • এগুলি ঘাড় গুঁজে দেখার ফলে ঘাড়ের মাংসপেশিতে চাপ পড়ে ,তার কারণে ঘাড় ব্যথা বা মাথার যন্ত্রণার মত সমস্যা হতে পারে।
  • এই জিনিসগুলি নিয়ে দীর্ঘক্ষণ বাড়িতে বসে থাকার কারণে শারীরিক পরিশ্রম যায় কমে। ওজন বৃদ্ধি পেতে পারে। সাথে সাথে বিভিন্ন আচরণগত সমস্যা দেখা দিতে পারে। কানাডাতে স্কুলে যাবার আগের বয়সের বাচ্চাদের উপর একটা রিসার্চে দেখা গেছে যে শিশুরা দিনে দুঘন্টা বেশি এই সব ডিভাইসে চোখ রাখে, তাদের মধ্যে ADHD নামের এক আচরণগত সমস্যা, যেখানে শিশুরা মাত্রাতিরিক্ত চঞ্চল হয়ে পড়ে, এমন রোগ প্রায় আটগুণ বেড়ে গেছে।

প্রতিবিধান

১) ছোটরা যারা ই-বুক পড়ছে তারা যেন ই-বুকের পাশাপাশি আসল বইও মাঝে মাঝে পড়ে।

২) যারা ভিডিও ক্লাস করছে তারা এক একটা ক্লাস শেষ হলে জানালার কাছে গিয়ে একটু বাইরের দিকে তাকাতে পারে। এতে দূরদৃষ্টির সমস্যা কমে।

৩) পুরো জিনিসটা করা বা দেখা চেয়ার টেবিলে বসে করাই ভালো। তাতে শিরদাঁড়া ও ঘাড়ে চাপ কম পড়বে।

৪) ইলেকট্রনিক ডিভাইসটি চোখ থেকে দেড় থেকে দুই ফুট এর ব্যবধানে থাকাই বাঞ্ছনীয়।

৫) ডিভাইসটির উজ্জ্বলতা এমন ভাবে বেঁধে দিতে হবে যাতে সেটা দেখতে কষ্ট না হয়। মাঝামাঝি উজ্জ্বলতা চোখের জন্য ভাল।

৬) অন্ধকার বা মৃদু আলোতে এগুলো না পড়াই ভাল। এতে চোখে বেশি ক্ষতি হয়।

৭) স্বাভাবিক নিয়মেই এগুলো দেখার সময় চোখের পাতা কম পড়ে। অভিভাবকরা বারে বারে চোখের পাতা ফেলার কথা যেন মনে করিয়ে দেন।এতে চোখ শুষ্ক হওয়া থেকে রক্ষা পায়।

৮) অ্যাপ গুলোর টাইম লিমিট সেট করে দিন।যাতে একটা টাইমের পর এগুলো এমনি থেকেই বন্ধ হয়ে যায়।

৯) একটু বড় বাচ্চারা কি সাইট দেখছে তার উপর নজর রাখুন।

১০) ঘুমোতে যাওয়ার ২ঘণ্টা আগে সমস্ত ডিভাইসের ব্যবহার বন্ধ রাখুন। কারণ এইগুলি থেকে নির্গত নীল আলো ঘুম আসতে অসুবিধে সৃষ্টি করতে পারে।

PrevPreviousThe Brain…..and a Pandemic
Nextব্লিচিং পাউডার কি করোনার জীবাণু মারতে পারে?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

September 18, 2026 No Comments

যে শাসক নিজেই দেশটাকে হিন্দুদের রাষ্ট্র বানাতে চায়, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার স্বার্থে, এই প্রশ্নের উত্তর সকলেরই জানা। তবুও সরকারি ভাষ্যেই প্রশ্ন ওঠে, কারণ

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

সাম্প্রতিক পোস্ট

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

Parichay Gupta September 18, 2026

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676853
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]