Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমার কথা, আমাদের কথা

IMG_20201112_232436
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • November 13, 2020
  • 6:40 am
  • One Comment

১৯৯৬। ডাক্তারি পাশ করে ইনটার্ন। আমরা তখন তৃণ’মূল’ কর্মী। ফুল ফোটেনি। ক্যান্টিনে বসে চা আর চপ খাচ্ছি। চপ তখনও শিল্প হয়নি। নখের কোণে রক্ত লেগে আছে। সেই সময়ে এত ডিসপোজেবল গ্লাভস চালু হয়নি। সিস্টাররা গ্লাভস সাবান জলে ধুয়ে, শুকিয়ে পাউডারে চুবিয়ে গরম ভাপে সেদ্ধ করে আমাদের দিত। মাঝে মাঝেই তাই গ্লাভসে ফুটো থাকতো। যাই হোক হাত ধুতে গেলে চপ আর থাকবে না। তাই ওই হাতেই খেয়ে নিলাম।

ইন্টার্নশিপে আমাদের কাজ ছিল Burn ward এর পেশেন্টদের ড্রেসিং করা। তাঁদের গায়ে মাঝে মাঝে সাদা maggots থাকতো। হাইড্রোজেন পারঅক্সাইড আর স্যালাইন দিয়ে পরিস্কার করতে হয়। দুর্গন্ধ বেরতো। কিন্তু নাকে মাস্ক থাকতো না।

২০২০। সময় বদলে গেছে। চারিদিকে ফুল আর fool এর ছয়লাপ । গ্লাভস আর মাস্ক ছাড়া কিছুই ভাবা যায় না। কোভিড-এর মতো এমন বিদঘুটে সমস্যা ডাক্তারি জীবনে আগে আসেনি। জীবন থেকে চপ হাওয়া, শুধুই চাপ- কাজের চাপ। বেঁচে থাকাই চাপের। মনের মধ্যে ভয়, ওই বুঝি ভাইরাস শরীরে ঢুকলো। বাড়িতে ঢোকালাম। অনেকে প্র্যাকটিস কমিয়ে দিয়েছেন। কারণ যত কম লোকের কাছে আসবে ততই সংক্রমিত হওয়ার ভয় কম থাকবে। আসলে ডাক্তারদের কাছে অনেকেই আসে, কিন্তু কাছের লোক খুব কম হয়। অনেকে আবার উদয়াস্ত কাজ করে যাচ্ছেন, কিন্তু গত তিন চার মাস বেতন পাচ্ছেন না। শেষ পর্যন্ত ধর্নায় বসতে হলো। চিকিৎসকরা যেন একটা দীর্ঘ অন্ধকার টানেলের মধ্য দিয়ে হেঁটে চলেছে। যার শেষ কোথায় তারা জানে না। শুধু জানেন চলতে হবে। থামলে চলবে না।

পাশাপাশি একথাও বলা দরকার, করোনার মতো যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় সমস্ত ডাক্তার ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে রোগীদের চিকিৎসা করে চলেছেন, বুকে ভয়,মুখে হাসি। কারণ একজন হাসিখুশি, সুখি ডাক্তার মানে রোগীও সুখি।
গত কয়েক মাসে দেখেছি আমাদের সহকর্মীরা কেবলমাত্র চিকিৎসা ও রোগীর প্রতি সহানুভূতির ক্ষেত্রেই নিজেদের সেরা হিসেবে পরিচয় দেননি, নিজেদের জীবনকেও অনেক সমৃদ্ধ করে তুলতে পেরেছেন। তাঁদের কারও কারও শিল্পকর্ম বা কবিতা দেখে বোঝার উপায় নেই যে তাঁরা পেশাগতভাবে এই সবের সঙ্গে যুক্ত নন। অনেক অভিজ্ঞ ডাক্তার আবার তাঁদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। যার মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন। এইসব গুণ তাঁদের মধ্যে আগেও ছিল কিন্তু প্রকাশের সুযোগ ছিল না। বছরের পর বছর তা চাপা পড়েই ছিল। যদিও অন্যের জীবনের প্রতি দায়বদ্ধতা যে তাঁদের আসল দায়িত্ব, তাও ভোলেননি। এর জন্য অনেক সময় তাঁদের দামও চোকাতে হয়েছ্‌ যা গভীরভাবে ব্যক্তিগত। আমরা শুধু চিকিৎসকদের মৃত্যুর খবর রাখি, কিন্তু এই কভিডে তাদের তিনগুণ বাড়ির লোক মারা গেছেন।
কাজেই সাদা কোট পরা ব্যক্তিরা এই খারাপ সময়েও নিজেদের কিছুটা নতুন ভাবে আবিষ্কার করেছে। তাঁদের মাঝে দেওয়াল না তুলে তাঁদের আলিঙ্গন করুন। আর আমাদের সব থেকে বেশি উপকার করতে পারেন নিজেদের সুস্থ রেখে, বিভিন্ন স্বাস্থ্য বিধি মেনে চলে।

কালীপুজো ভালো কাটুক।

PrevPreviousভাইরাসের নরক গুলজার-৭
NextObserve Pollution-free DiwaliNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

দারুন। সবাই চাইছে আপনারাই শুধু দায়িত্ববোধ দেখাবেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

দু’বছর আগে

August 11, 2026 No Comments

৯ আগস্ট, ২০২৬ দু’বছর আগে এই দিনটা। দুপুর নাগাদ খবর পেলাম, আরজিকরে অন-ডিউটি ডাক্তার – পোস্ট-গ্র‍্যাজুয়েশন ছাত্রী – রাতের বেলায় খুন হয়ে গিয়েছে। শুধু খুন

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

সাম্প্রতিক পোস্ট

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

দু’বছর আগে

Dr. Bishan Basu August 11, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660270
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]