Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনা-ধরায়

IMG_20200408_222954
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • April 18, 2020
  • 5:31 am
  • No Comments

ক্লিনিকের দরজা খোলার সঙ্গে সঙ্গেই শ্রীকান্ত হাজির–তুমি কি আজও চেম্বার খুলবে।

অনিমেষ ডাক্তার নিয়মমতো রোজই ডাক্তারখানা খুলে বসে।ওর অল টাইম অ্যাসিস্টান্ট শ্রীকান্ত যথারীতি করোনাসন্ত্রস্ত। তবু হাজির হতে হয় ক্লিনিক খোলা থাকলে।–তোমার তো ঐ ক’টা মাত্র পেশেন্ট।ও তুমি না বসলেও ক্ষতি নেই।

এটা অবশ্য সত্যি কথা। অনিমেষের রুগীর সংখ্যা অনেক কমে গেছে। শ্রীকান্তর এ নিয়ে দুঃখ তো আছেই। ওর বন্ধুরা দিনে দিনে চকচকে হয়ে উঠেছে। ওরা নাকি এখন কম্পিউটারে রুগীর নাম লেখে কাঁচের ঘরে বসে। আর বেচারি শ্রীকান্ত ডায়েরির পাতায়। তাও অনেক সময় একটা পাতাও ভরে না।

—নাঃ, এবার রুগী বসার ঘরে ওকে আলাদা চেয়ার টেবিল দিয়ে কাঁচের ঘেরাটোপ করে দেওয়ার প্রয়োজন আছে

–বলি আমার কথা নয়। বলি তোমারও তো নয় নয় করে পঁয়ষট্টি হলো। তুমি তো এখন বুড়োদের দলে-হাই রিস্ক।

এই একটা ব্যাপার কিছুতেই মেনে নিতে পারছে না অনিমেষ। আজকাল ষাট-পঁয়ষট্টি বছরের কেউ মারা গেলেই কাগজে লিখে দিচ্ছে উনি ষাট বছরের বৃদ্ধ ছিলেন। যেন বাঁচার কথা ছিল না।

—তা হলে তুমি আজকেও চেম্বার খুলবে?
—আরে শোন না দুজন ফোন করেছিল, কি অসুবিধে হচ্ছে। তা একটু দেখে দিলে ক্ষতি কী! একজন হোক, দু-জন হোক, ওরা তো আমার ভরসাতেই থাকে। তা ছাড়া পাড়ার ছেলেরা, ওদের মধ্যে তোদের সব ছোট খাটো নেতারা ছিল, ওরা তো এসেছিল, বলল, ডাক্তার দা আপনি বসছেন এই সময়ে খুব ভালো। অনেকেই তো এখন রুগী দেখছে না। এইজন্য স্যার আপনাকে আমরা খুব ভালবাসি।

ঠোঁট ওল্টালো শ্রীকান্ত।–সে তো ওরা তোমার মাথা ভাঙবে বলে!

–মানে?

–কেন, ওরা তোমার থেকে চাঁদা নেয় নি?

—সে তো ওরা সব এলাকায় গরিব মানুষের জন্য কি সব ভালো কিছু করবে।

শ্রীকান্তর মুখ বাঁকানো হাসিটা অনিমেষ ডাক্তারের চোখের আড়ালেই রয়ে গেল।

দুজন পেসেন্ট দেখা হয়ে গেছে। অনিমেষ বসে দু-একটা লিটারেচারের পাতা ওল্টাচ্ছে, এমন সময় পুলিশের জিপটা গেটের সামনে এসে থামল।
স্মার্ট চেহারার অফিসার ছেলেটি চেম্বারের দরজায় এসে দাঁড়াল,– স্যার আসতে পারি?

–হ্যাঁ হ্যাঁ, আসুন ।

–দেখুন তো স্যার, এই প্রেসক্রিপসনটা আপনার কি না?

অনিমেষ কাগজটা হাতে নিয়ে দেখল, হ্যাঁ ঠিক দিন পাঁচেক আগে চেক আপ করিয়ে গেছে। সন্তান সম্ভবা।পাঁচ মাস চলছে।

–হ্যাঁ, মেয়েটির ভাসুর কোভিড পসিটিভ। পুলিশ অফিসার বলে চলেছেন, –একই বাড়িতে থাকে, মেয়েটিকেও আমরা সাসপেক্ট হিসেবে ক্লোজ মনিটরিং-এ রেখেছি। আপনি স্যার এই সময়টা বাড়িতেই থাকুন আর চেম্বারটা বন্ধ রাখুন। ঐ হোম কোয়ারান্টাইন আর কি! টাইম টু টাইম আমরা খবর নিয়ে যাব।

জানলা দিয়ে অনিমেষ লক্ষ্য করছিল, পুলিশের জিপটা ঘিরে ছোট জটলা। পুলিশের জিপ চলে যাবার পরেও জটলা সরল না বরং বাড়তে লাগল।
এর মধ্যেই শ্রীকান্ত এসে জানাল, ওরা কথা বলতে চায়।

–কারা?

–ঐ লোকাল ক্লাবের ছেলেরা।

–আসতে বল।

ওরা কয়েকজন দরজার বাইরে দাঁড়াল।

— কাম ইন, ভেতরে এসো।

–না স্যার ঠিক আছে ।

অনিমেষ লক্ষ্য করল, দুদিন আগে যারা প্রায় গা ঘেঁষে কথা বলে গেছে আজ তারা সোস্যাল ডিসট্যান্সিং নিয়ে ভীষণ সচেতন। — আপনি স্যার কোভিড পেসেন্ট, এখানে থাকাটা কি ঠিক হচ্ছে।

— তোমাদের কে বলল আমি কোভিড পেসেন্ট?

— আমরা জেনে গেছি স্যার, লুকিয়ে লাভ নেই ।

নীচে কিছু লোকের চিৎকার শোনা যাচ্ছে,–অত ধানাইপানাই এর কি আছে, সোজা গিয়ে কোভিড হাসপাতালে ভর্তি হোক।

–‘কিন্তু আমায় তো হোম কোয়ারান্টাইনে থাকতে বলেছে’–অনিমেষ ডাক্তারের ভয়ার্ত গলা।

–ওসব ছাড়ুন। পাড়ার মধ্যে জ্যান্ত কোভিড পুষে রাখতে পারব না।

–এই বয়সেও শালা পয়সার লোভ গেল না। গত পরশুই আমার বোনকে দেখালাম, একবারও বলেনি ও কোভিড।

ছেলেটিকে আড়চোখে দেখল অনিমেষ, দুদিন আগে কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না বলে বোনকে দেখিয়ে নিয়ে গিয়েছিল। একদম পাশেই থাকে বলে অবিনাশ আর ভিজিটটাও নেয় নি।

ইতিমধ্যে জনসমাগম আরো বেড়েছে। মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবও হাজির। সেই পুলিশ অফিসার ভীড় ঠেলে চেয়ারম্যান সাহেবকে নিয়ে ঢুকলেন।– স্যার, আপনাকে আমাদের সাথে যেতে হবে।

–কোথায়?

–হাসপাতালে।

–কিন্তু আপনিই তো বললেন বাড়িতে থাকতে।

–এখন স্যার, আমাদের ওপর প্রবল চাপ। আপনার হাসপাতালে থাকাই ভালো।

–কিন্তু আমার টেস্ট তো হোক।

এবার একজন খিঁচিয়ে উঠলেন,–টেস্ট, টেস্ট। আরে বাবা টেস্ট কি এমনি হবে? কিট লাগে, কিট। কিট কোথায়?

আপনার অতো পজিটিভ নেগেটিভ জানার দরকার কী?–আবার সেই রোগিণীর দাদার কর্কশ কন্ঠ, –রোগ হয়েছে হাসপাতালে যাবেন চিকিৎসা হবে, ব্যাস।

সুতরাং সবাই মিলে অ্যামবুলেন্সে তুলে দিল অনিমেষকে। আশ্রয়চ্যুত হবার আগে বাড়ির দিকে তাকাল অনিমেষ ডাক্তার, সাধ করে বাড়ির নাম রেখেছিল ‘আশ্রয়’। গাড়ি সামান্য এগোতেই…

PrevPreviousHealth Service Association raises issues for Containment of Pandemic
Nextকরোনার দিনগুলি ২৩Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634337
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]